হাসিনাকে নিয়ে সতর্কবার্তা
২০২৪ সালের ৫ জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন সরকারি চাকরিতে কোটা-ব্যবস্থা পুনর্বহালের রায় দিলে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। ১৬ জুলাই আন্দোলনে প্রাণহানির ঘটনাকে জুলাই গণহত্যা আখ্যা দিয়ে ৯ দফা দাবিতে আন্দোলন অব্যাহত থাকে। আন্দোলনকারীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত জুলাই মাস গণনার ঘোষণা দেন। এভাবে তারা ১ আগস্ট তারিখটিকে ৩২ জুলাই হিসেবে গণ্য করতে থাকেন। আন্দোলন নেতৃত্ব দানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৪ আগস্ট (৩৫ জুলাই) থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেন এবং ৫ আগস্ট (৩৬ জুলাই ২০২৪) ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির ঘোষণা দেন। ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। আন্দোলনের সফলতাকে আন্দোলনকারীরা দ্বিতীয় স্বাধীনতা এবং এই দিনটিকে ‘৩৬ জুলাই’ হিসেবে অভিহিত করেন।
