সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এ এক শক্ত বার্তা বিপথগামী বিচারক গ্রেফতার
যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক এই প্রধান বিচারপতিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার রাতে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন। উল্লেখ্য, এই প্রথম দেশের সাবেক কোনো প্রধান বিচারপতিকে কারাগারে যেতে হলো। সন্দেহ নেই, সুশাসন ও ন্যায়বিচারের প্রশ্নে এই গ্রেফতার জাতির ইতিহাসে বড় সাফল্যের অধ্যায় হিসাবে বিবেচিত হবে।
