অনুসন্ধান

ট্রেন অলরেডি লাইনের বাইরে চলে গেছে

আমার প্রশ্ন হলো, বৃদ্ধি হবে না কেন? খুন, ছিনতাই, ধর্ষণ ও অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণের জন্য আইন আছে। আইনের উদ্দেশ্য হলো অপরাধীকে সাজা দেওয়া, যাতে অপরাধীরা অপরাধগুলো না করতে পারে। আইনের প্রয়োগ হলে অপকর্মগুলো বন্ধ হয়ে যাবে।

সোমবার, ২১ জুলাই ২০২৫, ১২:৫২ পিএম

ঐকমত্য ও সহমত সমন্বয় সাধন

বাংলাদেশের জাতীয় নেতৃত্ব যখন জুলাই বিপ্লবের পর গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নের প্রশ্নে গোটা দেশবাসীকে ঐকমত্যের ভাববন্ধনে আবদ্ধ করতে চাইছেন, উন্নয়ন সম্ভাবনাসমৃদ্ধ সমাজে সে চিন্তাচেতনার বিকাশ ও প্রয়াস প্রচেষ্টার পরিবেশ আজ কোন পর্যায়ে? শোষণ বঞ্চনা ও বণ্টন বৈষম্যের ঔপনিবেশিক ও স্বৈরশাসনের জাঁতাকল থেকে মুক্তির সংগ্রামে নতুন বাংলাদেশের বিজয় লাভের বার্ষিকীতে এই প্রশ্ন এই বিবেচনা অত্যন্ত প্রাসঙ্গিক প্রতীয়মান হয়।

সোমবার, ২১ জুলাই ২০২৫, ৯:৩৫ এএম

চাঁদাবাজির উচ্চফলনশীল বিষবৃক্ষ উপড়ে ফেলব কীভাবে

দল বেধে চাঁদাবাজি করতে আসা চাঁদাবাজদের সোজা কথায় চাঁদাবাজ না বলে ‘মব’ বললে তো আসল অপরাধের বিচারের পথ বন্ধ হয়ে যায় শুরুতেই।

সোমবার, ২১ জুলাই ২০২৫, ৯:৩০ এএম

চতুর্থ বিশ্বযুদ্ধ হবে পাথর আর তির-ধনুক দিয়ে...

মানবসভ্যতার ইতিহাস মূলত যুদ্ধের ইতিহাস। সভ্যতার সূচনালগ্ন থেকেই মানুষ সংঘাতের মধ্য দিয়েই তার পথ তৈরি করেছে। খ্রিষ্টপূর্ব ১২৭৪ সালে সংঘটিত কাদেশ যুদ্ধকে প্রাচীনতম নথিভুক্ত যুদ্ধ হিসেবে ধরা হয়, যা আজ থেকে প্রায় চার হাজার বছর আগের ঘটনা। তবে এর আগে কতশত, সহস্র যুদ্ধ হয়েছে, তার কোনো লিখিত ইতিহাস নেই। শুধু রক্তাক্ত নিঃশব্দতা।

সোমবার, ২১ জুলাই ২০২৫, ৯:২৭ এএম

টেনিস খেলা যেভাবে এলো ঢাকায়

ব্রিটিশ ঢাকায় কবে এবং প্রথম কার হাত দিয়ে এই টেনিস খেলার সূত্রপাত হয় এই শহরে, তার কোনো হদিস পাওয়া যায় না। তবে অবিভক্ত বাংলায় কলকাতায় ১৮৮৭ সালে বেঙ্গল টেনিস চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছিল। ১৮৮৬ সালের একটি ছবিতে নওয়াব আবদুল গণির সঙ্গে একটি টেনিস টিমের দলগত ছবি দেখে প্রতীয়মান হয়, ১৮৮০-এর দশকেই ঢাকায় টেনিসের প্রচলন হয়। তবে ছবিতে শুধু দুজন দেশীয় ব্যক্তির ছবি দেখা যায়, যার মধ্যে একজনের অভিজাত পোশাক দেখে মনে হচ্ছে তিনি কোনো এক জমিদার।

রোববার, ২০ জুলাই ২০২৫, ৩:৪৭ পিএম

ন্যায়বিচার ও আইনের শাসন

বিশ্বজিৎ ছিলেন না কোনো রাজনীতিবিদ, এমনকি কোনো বিক্ষোভকারীও নন—তিনি ছিলেন শুধু ভুল সময়ে ভুল জায়গায়। তার পরনে ছিল সাদা পাঞ্জাবি ও লুঙ্গি। রাজনৈতিক উন্মাদনার শিকার হন তিনি। সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে প্রতিটি মুহূর্ত আর পথচারীরা ভয়ে দাঁড়িয়ে থাকে। এদিকে শাসকদলের ছাত্র সংগঠন ছাত্রলীগের সশস্ত্র কর্মীরা তাকে হায়েনার মতো আক্রমণ করে। তাকে লোহার রড, ধারালো অস্ত্র ও কাঠের বৈঠা দিয়ে বেধড়ক মারধর করা হয় যতক্ষণ না তিনি রাস্তায় লুটিয়ে পড়ে মারা যান। ঘাতকরা পালায়নি—তারা বুক ফুলিয়ে স্থান ত্যাগ করে।

রোববার, ২০ জুলাই ২০২৫, ৩:৩০ পিএম

বিনিয়োগে বড় বাধা শ্রমিক অসন্তোষ

শ্রমিক অসন্তোষের প্রধান কারণগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, সময়মতো বেতন ও বোনাস না পাওয়া, ন্যায্য মজুরি কাঠামো বাস্তবায়নের অভাব, বৈষম্যমূলক আচরণ, অতিরিক্ত কাজের চাপ এবং অভিযোগ নিষ্পত্তিতে গাফিলতি। এ ছাড়া নিরাপদ কর্মপরিবেশের অভাব, অগ্নিনিরাপত্তা ও সুরক্ষামূলক সরঞ্জামের ঘাটতিও শ্রমিকদের উদ্বেগ বাড়ায়। ট্রেড ইউনিয়নে অংশগ্রহণে সীমাবদ্ধতা, জীবনমানের দুরবস্থা, প্রশিক্ষণের অভাব, অর্থনৈতিক চাপ, স্থানীয় প্রভাবশালীদের হস্তক্ষেপ এবং রাজনৈতিক অস্থিরতাও অসন্তোষকে ত্বরান্বিত করে। এসব উপাদান শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি করে, যা শেষ পর্যন্ত আন্দোলনে রূপ নেয়।

রোববার, ২০ জুলাই ২০২৫, ৩:১৯ পিএম

ডেটলাইন গোপালগঞ্জ, কার কী অর্জন-বিসর্জন

যেকোনো প্রাণহানি অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এনসিপির সমাবেশের আগেই আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী-সমর্থকরা যুদ্ধ পরিস্থিতি তৈরি করে। রাস্তায় গাছ কেটে এনসিপি নেতাদের গোপালগঞ্জ প্রবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও ইউএনওর গাড়ি ভাঙচুর করে। শুরুর আগেই সমাবেশস্থলে ভাঙচুর চালিয়ে ত্রাসের রাজ কায়েম করে। দুপুরের পর সমাবেশ শেষ করে যখন এনসিপি নেতারা গাড়িতে করে মাদারীপুরের দিকে রওনা করেন, তখন আবার জুলাই আন্দোলনের নেতাদের প্রাণনাশের চেষ্টা চলে। তাদের গাড়িতে হামলা চালানো হয়।

রোববার, ২০ জুলাই ২০২৫, ২:৪৭ পিএম

চীন-তুরস্কের সামরিক উত্থান ও বাংলাদেশ

যুদ্ধবিমান, রণতরি, মিসাইল সিস্টেম, মহাকাশ প্রযুক্তি, ড্রোন—প্রতিটি ক্ষেত্রে চীনের আকস্মিক উত্থানে রীতিমতো শঙ্কিত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ভারত, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়াসহ অনেক দেশ। যেখানে মাত্র ১৫ বছর আগেও চীন তার অনেক গুরুত্বপূর্ণ সমরাস্ত্র আমদানি করত, সেখানে আজ তারা দুই ধরনের নিজস্ব তৈরি ফিফ্‌থ জেনারেশন স্টেলথ ফাইটারের মালিক। এর নাম চেংদু জে-২০ ও শেনায়াং এফ-৩১। সারা বিশ্বের সমরাঙ্গনে এখন আলোচিত চীনের ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন ফাইটার জেট চেংদু জে-১০ সি, এয়ার-টু-এয়ার মিসাইল সিস্টেম, শক্তিশালী রাডার ও জ্যামিং সিস্টেমসহ বিভিন্ন ধরনের প্রযুক্তি। চীনের রয়েছে নিজস্ব তৈরি কৌশলগত বা দূরপাল্লার বোমারু বিমান জিয়ান এইচ-৬ ।

রোববার, ২০ জুলাই ২০২৫, ২:৪০ পিএম

রাষ্ট্রের জনমালিকানা, বর্ষাবিপ্লব ও জুলাই ঘোষণা

নেতাবন্দনা, পরিবারতন্ত্রের সংকীর্ণতা, গোষ্ঠীতন্ত্র, অলিগার্ক কনগ্লোমারেশন, দলদাসত্ব, রাজনৈতিক চক্রের মস্তানি, চোপাবাজি, হুমকি-ধমকি, কৃতিত্ব ছিনতাই, অশিক্ষিতের অহং ও আস্ফালন, নিছক রাহাজানি আর রাজনৈতিক ক্যারিকেচারের ম্যাজিক দেখিয়ে ক্রীড়ানুষ্ঠান চাপিয়ে দিয়ে এবার বর্ষাবিপ্লব-পরবর্তী বাংলাদেশের উত্থিত জন-আকাঙ্ক্ষা ও নতুন জীবনের স্বপ্নকে ঠেকানো একেবারেই দুঃসাধ্য। কোটা সংস্কার, বৈষম্যবিরোধী আন্দোলন, বর্ষাবিপ্লব, ৩৬ জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থান, ভারতীয় আধিপত্যবাদ ও হিন্দুত্ববাদের নিকৃষ্টতম দালাল ফ্যাসিস্ট হাসিনা রেজিমের পতন এবং বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার সঙ্গে সংস্কার, রাষ্ট্রের জনমালিকানা ও জুলাই ঘোষণা অবিচ্ছেদ্য।

রোববার, ২০ জুলাই ২০২৫, ১:৩৭ পিএম

চিকিৎসাব্যবস্থার প্রতি জনগণের অনাস্থা

বহু বছর ধরে বাংলাদেশের স্বাস্থ্য খাত যেমন একদিকে বিকশিত হয়েছে, অন্যদিকে নানা সংকটে ক্রমেই ডুবছে। সম্প্রতি বিবিএস কর্তৃক পরিচালিত জরিপে প্রকাশ পেয়েছে, দেশের প্রতি তিনজনের মধ্যে একজন মানুষ সরকারি বা বেসরকারি হাসপাতালে অবহেলা, অযত্ন ও অপচিকিৎসার শিকার হয়েছেন। স্বাস্থ্যসেবার প্রতি সাধারণ মানুষের অসন্তোষ ক্রমেই বৃদ্ধি পেয়েছে। জরিপে দেখা গেছে, শহরাঞ্চলে স্বাস্থ্যসেবা গ্রহণের ক্ষেত্রে অবহেলার হার গ্রামাঞ্চলের তুলনায় অধিক। জরিপে চিকিৎসকের দায়িত্বহীনতা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার নামে অতিরিক্ত ব্যয়ের বিষয়টিও উঠে এসেছে। সরকারি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল ও সরকারি মেডিকেল কলেজে দেশের বহু মানুষ চিকিৎসা গ্রহণ করলেও সরকারি সেবার মান নিম্নমানের হওয়ায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের প্রতি মানুষের নির্ভরশীলতা বেড়ে চলছে। অথচ বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসার ব্যয় সাধারণ মানুষের নাগালের বাইরে ।

রোববার, ২০ জুলাই ২০২৫, ১:৩৪ পিএম

কেউ কড়াই গরম করে, কেউ রুটি ভাজে

গোপালগঞ্জের ঘটনার তিনটি পক্ষ। এনসিপি–যাদের কর্মসূচি, সরকার বা প্রশাসন—যাদের দায়িত্ব শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের পরিবেশ নিশ্চিত করা এবং আরেকটি পক্ষ যারা কর্মসূচি পালনে বাধা দিয়ে সহিংসতা ঘটিয়েছে। প্রথম দুটি পক্ষ সচেতন থাকলে পরিস্থিতি এতটা খারাপ হতো বলে মনে হয় না। গোপালগঞ্জ ঐতিহাসিকভাবে একটি স্পর্শকাতর স্থান। সেখানে রাজনৈতিক কর্মসূচি আয়োজনের আগে একটি ন্যূনতম সাবধানতা ও কৌশলগত ব্যবস্থা থাকা জরুরি ছিল। কিন্তু এনসিপি ও প্রশাসনের মধ্যে সেই সতর্কতা ছিল না বলেই মনে হয়। বরং তারা যেন নিজেদের অবস্থানকে কেবল প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল হিসেবে ব্যবহার করেছে।

রোববার, ২০ জুলাই ২০২৫, ১২:৩০ পিএম

জুলাই গণঅভ্যুত্থান ও হাসিনার অমার্জনীয় অপরাধ

বাংলাদেশের ইতিহাসে ৩৬ জুলাই একটি প্রতীকী তারিখ হলেও এর গভীরতা অনেক কিছুই জাতিকে শিখিয়ে দিয়েছে, যা দীর্ঘদিন এ জাতি মনে রাখবে। সংরক্ষিত থাকবে ইতিহাসের পাতায়। ভুলা যায় না রক্তে লেখা ইতিহাস ৩৬ জুলাই বা ৫ আগস্ট। ১৭৫৭, ১৯৪৭, ১৯৭১ এবং ২০২৪ ইতিহাসের একেকটি মাইলফলক। বাংলাদেশের ইতিহাসে ৩৬ জুলাই তথা ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের বিজয়ের দিন। এই দিনে বাংলাদেশের দীর্ঘ মেয়াদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগে বাধ্য হন।

রোববার, ২০ জুলাই ২০২৫, ১১:২৩ এএম

গোপালগঞ্জের ঘটনা : নির্বাচন বানচাল করাই কি লক্ষ্য?

গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর গণহত্যাকারী পতিত স্বৈরাচারের দোসর নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীর ন্যক্কারজনক হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দেশের বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ ছাত্র-জনতা প্রতিবাদ বিক্ষোভ করেছে। দেশের কোথাও কোথাও স্থানীয় নেতাকর্মীরা রাস্তায় ব্লকেড সৃষ্টি করলে এনসিপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশে রাস্তা ছেড়ে দিয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে।

রোববার, ২০ জুলাই ২০২৫, ১১:২০ এএম

মানবাধিকার প্রহরীদের ধন্যবাদ

২০১৩ সালের ৫ মে রাতে হাজার হাজার হেফাজতে ইসলামের কর্মী ও সমর্থক ঢাকার মতিঝিলে শাপলা চত্বরে জমায়েত হন। এই রক্ষণশীল ইসলামী সংগঠনটি ধর্মীয় মূল্যবোধ রক্ষার দাবিতে ১৩ দফা দাবি উপস্থাপন করে। আন্দোলনটি জন্ম নেয় একটি বৃহত্তর প্রেক্ষাপটে, যেখানে ধর্মনিরপেক্ষতার ছদ্মবেশে ইসলামবিদ্বেষ বাড়ছিল। সেই রাত পরিণত হয় বাংলাদেশের ইতিহাসের অন্যতম ভয়ংকর এক কালো অধ্যায়ে।

রোববার, ২০ জুলাই ২০২৫, ১১:১৬ এএম

দামেস্কে হামলা ইসরায়েলি নীতির মারাত্মক ভুল

গত বুধবার যুদ্ধবিমানগুলো সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়, সামরিক সদর দপ্তর ও প্রেসিডেন্ট প্রাসাদের আশপাশের এলাকা লক্ষ্য করে হামলা চালায়। এগুলো কোনো সীমান্তবর্তী ‘ফ্রন্টলাইন’ এলাকা ছিল না, বরং এসব স্থাপনা সিরিয়ার রাজধানীর সার্বভৌম ও প্রতীকী কেন্দ্র।

রোববার, ২০ জুলাই ২০২৫, ১০:০৩ এএম

মতামত ভোট দিলাম সন্দ্বীপে, এমপি পেলাম মালদ্বীপে, এ কেমন কথা!

ভোটের রাজনীতি ও অর্থনীতিকে প্রভাবিত করার সেই পুরোনো উপায়গুলোর সঙ্গে বর্তমানে যুক্ত হয়েছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এআই দিয়ে তৈরি ভিডিওতে স্লোগান হয়েছে, ‘ভোট দিলাম সন্দ্বীপে, এমপি পেলাম মালদ্বীপে’ (প্রথম আলো, ১০ জুলাই ২০২৫)। মানুষকে দিয়ে কথা না বলিয়ে কথা বলানো যাচ্ছে এআই দিয়ে। নিজে দলের পক্ষে সমর্থন আদায়ের সঙ্গে সঙ্গে চলছে অন্য দলের বা প্রার্থীর সমর্থন কমিয়ে আনার চেষ্টা।

রোববার, ২০ জুলাই ২০২৫, ৯:৩৮ এএম

বৈশ্বিক উষ্ণতা ও মানবসভ্যতার সংকট

পৃথিবীর গড় তাপমাত্রা শিল্পপূর্ব সময়ের চেয়ে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে। আর সেটি হবে মানবসভ্যতার অস্তিত্বের জন্য মারাত্মক হুমকি। বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) সর্বশেষ প্রতিবেদন অনুসারে, ২০২৫ থেকে ২০২৯ সালের মধ্যে যেকোনো সময় বৈশ্বিক তাপমাত্রার রেকর্ড ভাঙার আশঙ্কা রয়েছে।

শনিবার, ১৯ জুলাই ২০২৫, ১:৫৪ পিএম

বাংলাদেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতা ও করণীয়

গত দুই বছর বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি ছিল নজিরবিহীন। ২০২২ সালে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছিল ৬২ হাজার, মৃত্যু হয়েছিল ২৮১ জনের। আর ২০২৩ সালে সেই ভয়াবহতাকে ছাপিয়ে গিয়েছিল আগের সব রেকর্ড—আক্রান্ত হয়েছিলেন তিন লক্ষাধিক মানুষ এবং মৃত্যুর সংখ্যা ছাড়ায় ১ হাজার ৭০৫ জন, যা ছিল বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুজনিত সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড। আর ২০২৪-এর শেষভাগে স্বস্তি দিলেও, ২০২৫ সালের জুন মাসের মধ্যেই ফের সেই আতঙ্ক ফিরে এসেছে। কয়েক দিন ধরেই রাজধানীসহ বিভিন্ন জেলায় হুহু করে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। প্রতিদিন হাসপাতালগুলোয় ভর্তি হচ্ছে শত শত রোগী।

শনিবার, ১৯ জুলাই ২০২৫, ১:৪৬ পিএম

ভোটার তালিকা সংশোধন এই উদ্যোগ বিতর্কের অবসান ঘটাবে

এই প্রেক্ষাপটে গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এটা অবশ্যই ভালো উদ্যোগ। আইনের দোহাই দিয়ে যোগ্য কোনো ভোটারকে তালিকার বাইরে রাখা কোনোভাবেই সমীচীন নয়। সংশোধিত অধ্যাদেশটি কার্যকর হলে নির্বাচনের তফসিল ঘোষণার আগপর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন যোগ্য নাগরিকেরা।

শনিবার, ১৯ জুলাই ২০২৫, ১১:৩৮ এএম