অনুসন্ধান

ইউনিভার্সিটি ইনোভেশন হাব: স্বপ্ন গড়ার সূতিকাগার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (UIU) এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়- এই দশটি বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া এইসব ইনোভেশন হাবে তরুণরা কেবল পড়বে না, নিজের আইডিয়াকে বাস্তবে পরিণত করবে হাতে-কলমে।

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৪:১৯ পিএম

বিচারহীনতার সংস্কৃতি ও গণঅভ্যুত্থানের স্বপ্ন

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে আমরা যে দৃশ্য দেখেছিলাম, তা ছিল সভ্যতার মুখে এক তীব্র চপেটাঘাত। প্রকাশ্য দিবালোকে শত শত মানুষের সামনে তৎকালীন আওয়ামী হায়েনারা রাজনৈতিক প্রতিপক্ষকে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করে। সেদিন টিভি ক্যামেরার সামনেই লগি-বৈঠার তাণ্ডবে প্রাণ যায় অন্তত পাঁচজনের। সবচেয়ে ভয়ংকর দৃশ্য ছিল যখন আওয়ামী হায়েনাদের কতিপয় উন্মত্ত কর্মী নিহতদের লাশের ওপর দাঁড়িয়ে উল্লাস করছিল, বিজয়ীর বেশে নৃত্য করছিল। এই ঘটনা প্রমাণ করেছিল, আমাদের সমাজে হিংসা আর প্রতিহিংসার বিষ কত গভীরে প্রোথিত এবং কীভাবে রাজনৈতিক ক্ষমতা মানুষকে অমানবিক করে তুলতে পারে। এই হত্যাকাণ্ডের পর বিচারহীনতার যে সংস্কৃতি শুরু হলো, তা যেন পরবর্তী সব অপরাধীদের জন্য এক অলিখিত লাইসেন্স হয়ে দাঁড়াল। সেই দিনের সেই উল্লাস যেন পরবর্তী সব অপরাধীর জন্য এক অশুভ অনুপ্রেরণা হয়ে কাজ করেছে।

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৪:১৩ পিএম

গণহত্যা: বসনিয়া থেকে গাজা

ফিলিস্তিনি লেখক ও বিপ্লবী ঘাসান কানাফানির কথা মনে পড়ে গেল। তিনি একবার বলেছিলেন, ‘তলোয়ার আর গর্দানের মধ্যে কি সংলাপ সম্ভব?’ ক্ষমতা ও নিপীড়নের প্রশ্ন যতদিন প্রাসঙ্গিক থাকবে, কানাফানির এই কথাটাও ততদিন প্রাসঙ্গিক থাকবে।

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২:১২ পিএম

সন্তান প্রতিপালনে অগ্রাধিকার পাক সততার শিক্ষা

কদিন আগে এসএসসি পরীক্ষার ফল বের হলো। প্রতি বছর এই রেজাল্টকে কেন্দ্র করে যে লাগামহীন উন্মাদনা দেখা যায়, সেটাও আমাদের ভোগবাদী মনোভাবের প্রমাণ। পরীক্ষায় ভালো ফল করা নিঃসন্দেহে আনন্দের। কিন্তু সেই আনন্দের উদযাপন নির্দিষ্ট মাত্রার ভিতর হওয়াই শোভন। এ দেশের মিডিয়াগুলোও এই পরীক্ষাকে ঘিরে যেভাবে সংবাদ প্রকাশ ও প্রচার করে, অন্য কোনো দেশে এর নজির আছে বলে জানা নেই।

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২:০৯ পিএম

গোপালগঞ্জ-কাণ্ড এবং ইলেকশন ইস্যু

গোপালগঞ্জে কেন, কোন প্রেক্ষাপটে এমন ঘটল-তা নিশ্চিত করে এখনই বলা মুশকিল। তবে একটি অনলাইন পোর্টালে রিপোর্ট দেখলাম, বলা হয়েছে, কয়েক দিন আগে থেকেই এই প্রচারণা চালানো হয়েছিল যে এনসিপির মার্চ টু গোপালগঞ্জের উদ্দেশ্য শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল নিশ্চিহ্ন করে দেওয়া। বিষয়টি গোপালগঞ্জের মানুষ সহজভাবে নেয়নি। আঞ্চলিক সেন্টিমেন্ট বাংলাদেশে নতুন নয়। ১৯৯১ সালের সাধারণ নির্বাচনে জেলে থেকে এইচ এম এরশাদ রংপুরের পাঁচটি আসনে জয়লাভ করেছিলেন।

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২:০৬ পিএম

ট্রাম্প আমলে কেমন হবে তুরস্ক-মার্কিন সম্পর্ক?

এরদোয়ানের সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক খুবই চমৎকার এবং তারা পরস্পরকে যথেষ্টই সম্মান করেন। এমনকি কোনো চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রেও তারা পরস্পরের স্বার্থের দিকে খেয়াল রাখেন। তাদের সম্পর্কের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দুজনেই তুরস্কের ব্যাপারে কিছুটা সতর্ক দৃষ্টিভঙ্গি পোষণ করেন। কিন্তু ট্রাম্প ও এরদোয়ানের ব্যক্তিগত সম্পর্কের রসায়ন তুরস্ক-মার্কিন সম্পর্কে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন করবে বলে মনে করেন বিশ্লেষকরা।

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ১১:৩০ এএম

শুটিং চলছে, মামা

একজন ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগকে আদিম যুগের আদলে পাথর দিয়ে আঘাত করে, তাঁর নিথর দেহের ওপর লাফিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। যদিও সন্দেহ থেকে যায়, আদিম যুগের মানুষের আচরণ এতটাই নির্মম ছিল কি না। পথচারীসহ অনেকেই এই নির্মম, পাশবিক হত্যাকাণ্ড নীরবে দেখেছে, দর্শক হয়ে থেকেছে, যেমনটা অনেক চলচ্চিত্র দর্শক পকেটের টাকা দিয়ে টিকিট কেটে সিনেমা দেখে থাকে। কিন্তু কেউ তাঁকে রক্ষা করার জন্য এগিয়ে আসেনি। আসলে সমাজ কোন দিকে এগোচ্ছে!

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ১১:২৩ এএম

শাহবাগি রাজনীতির বিপজ্জনক ছায়া

হাসিনা তার দেড় দশকের শাসনে মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ বলে দেশকে বিভাজনের মাধ্যমে তার ক্ষমতা টিকিয়ে রেখেছিলেন। যারা তার নিপীড়নমূলক শাসনের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছেন, তাদের রাজাকার, পাকিস্তানপন্থি কিংবা রাজাকারের সহযোগী হিসেবে আখ্যায়িত করে কোণঠাসা করার চেষ্টা করেছেন। এমনকি জিয়াউর রহমানের মতো একজন সেক্টর কমান্ডারকে তারা পাকিস্তানের চর হিসেবে পরিচিত করার চেষ্টা করা হয়।

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ৪:৩৬ পিএম

বাংলাদেশে দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্টের ভালো-মন্দ

এককক্ষবিশিষ্ট সংসদের ধারণা ও কার্যকারিতা : এককক্ষবিশিষ্ট সংসদে আইন প্রণয়নের সব দায়িত্ব একটি মাত্র কক্ষ বা পরিষদের হাতে ন্যস্ত থাকে। এই কাঠামো সাধারণত অপেক্ষাকৃত ছোট এবং ঐক্যবদ্ধ রাষ্ট্রগুলোয় দেখা যায়, যেখানে কেন্দ্রীয় সরকারই মূল প্রশাসনিক কর্তৃত্ব ধারণ করে। এতে সর্বোচ্চ কেন্দ্রীভূত ক্ষমতা থাকার সম্ভাবনা থাকে, তবে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে দ্রুততা বজায় থাকে। বাংলাদেশ ছাড়াও বর্তমানে ডেনমার্ক, সুইডেন, নিউজিল্যান্ড, নরওয়ে, দক্ষিণ কোরিয়া, ফিনল্যান্ড, গ্রিস, ইসরাইল ও সিঙ্গাপুরের মতো উন্নত দেশগুলোয় এককক্ষবিশিষ্ট সংসদ আছে।

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ৪:৩৩ পিএম

বাংলাদেশের সিডিসি সংকট এবং সামুদ্রিক শিক্ষা সংস্কার

১৯৮৩ সালের মার্চেন্ট শিপিং অর্ডিন্যান্সের অধীনে সরকারের শিপিং অফিস এই সনদ দিয়ে থাকে। এই সিডিসি সনদ পেতে হলে প্রার্থীকে অবশ্যই স্বীকৃত কোনো নৌ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রাক-সাগর প্রশিক্ষণ শেষ করতে হয়। অনুমোদিত ডাক্তারের কাছ থেকে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটও দরকার পড়ে। একই সঙ্গে স্ট্যান্ডার্ডস অব ট্রেইনিং, সার্টিফিকেশন অ্যান্ড ওয়াচকিপিংয়ের (এসটিসিডাব্লিউ) অধীনে বাধ্যতামূলক নিরাপত্তা ও সুরক্ষা কোর্স শেষ করতে হয়। এরপর দরকার পড়ে মেয়াদসহ পাসপোর্ট, নাগরিকত্বের সনদ এবং অন্তত দশম গ্রেড পর্যায়ের শিক্ষাগত যোগ্যতা।

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ৪:৩১ পিএম

নির্মম পৃষ্ঠপোষকতা

কিন্তু ধর্মের ভিত্তিটা তো রয়েই গেল রাষ্ট্রের মূলে। তা ছাড়া পাকিস্তান দ্রুত পরিণত হলো একটি আমলাতান্ত্রিক পুঁজিবাদী রাষ্ট্রে। সামরিক-বেসামরিক আমলারা রাষ্ট্র পরিচালনার কর্তৃত্ব দখল করে নিল। নিজেরা যদিও মোটেই ধার্মিক ছিল না, তথাপি তারা ধর্মকে ব্যবহার করতে চাইল, ঠিক সেই পুরোনো কারণেই। শ্রেণিবিভাজনকে অস্পষ্ট করে দেওয়ার জন্য। সেই সঙ্গে উগ্র ভারতবিদ্বেষ সৃষ্টি এবং সংখ্যাগুরু জনগণকে ধর্মচর্চার স্বাধীনতা (আসলে একমাত্র স্বাধীনতা) দিয়ে রাষ্ট্রীয় কাঠামোর নিপীড়নমূলক চরিত্রকে আড়াল করে রাখার চেষ্টা করল।

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ৩:১২ পিএম

বই দিয়েও ছড়িয়ে যাক জুলাই

বই হলো জাতির বিবেক, চিন্তার ধারক। বই পাঠকের নিজের ভেতরের প্রশ্নগুলোকে জাগিয়ে তোলে, সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে, ইতিহাসকে বিচার করতে শেখায়। একটি জাতির যুক্তিবাদী চিন্তা আর গভীর উপলব্ধি আসে একমাত্র বইয়ের মাধ্যমেই। বারবার পাঠ করার সুযোগ, ব্যাখ্যা করার স্বাধীনতা আর বিতর্কের উন্মুক্ত ক্ষেত্র বই ছাড়া আর কিসে সম্ভব? তাই বই কেবল একটি মাধ্যম নয়, চিন্তাকে শাণিত করার এক অবিরাম প্রক্রিয়া।

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২:৩৯ পিএম

জনগণের মনে রয়েছে প্রশ্ন, উত্তর নেই কোথাও

রাজনীতির মাঠ মোটেই মসৃণ নয়। সব সময় একই জায়গায় দাঁড়িয়ে একই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তাতে নেই। দেশের পরিবর্তিত অবস্থায় কীভাবে জনমত গঠন করা যায় কিংবা জনগণকে সঙ্গে নিয়ে কীভাবে এগিয়ে যাওয়া যায়, তার কৌশল নির্ণয় করার মধ্যে রাজনৈতিক ক্যারিশমার প্রকাশ ঘটে। এক রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলের দোষ-ত্রুটি নিয়ে কথা বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই কথা বলতে গিয়ে মিথ্যাচার করা হলে সেটা রাজনীতিকে কলুষিত করে। এই কলুষতার বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে বিস্তর।

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২:৩৩ পিএম

গণঅভ্যুত্থান তথ্যপ্রযুক্তি খাতে যে পাঁচটি কাজ জরুরি

ক. তথ্যপ্রযুক্তি খাতের দুর্নীতির শ্বেতপত্র বের করা। বিভিন্ন সময়ে শুনতে পাই, এটা নিয়ে কাজ হচ্ছে। যেহেতু এখনও সেটা হয়নি, বিষয়টা দাঁড়াল– ‘জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড’! ধরে নিচ্ছি, এটা করার মতো ক্যাপাসিটি সরকারের নেই। সরকারের সব ধরনের ক্যাপাসিটি থাকবে, তা তো নয়!

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১:৪৩ পিএম

রাষ্ট্রচিন্তা বৈশ্বিক আয়নায় বাংলাদেশি ফ্যাসিবাদের ছায়া

বাংলাদেশের সংবিধান পড়লেই বুঝি, ’৭২ সাল থেকে সকল ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে। অর্থাৎ মুসোলিনি প্রধানমন্ত্রী হয়ে যা করেছিলেন। সংবিধানের শুধু ৩৯ নম্বর অনুচ্ছেদটি পড়লেই বুঝবেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও বাক স্বাধীনতা সোনার পাথরবাটি। মুসোলিনির আমলে ইতালি ঘুরে বেড়িয়েছেন রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্র ও কমিউনিস্ট সৌমেন্দ্রনাথ ঠাকুর। জার্মানি রাশিয়া আক্রমণের পর ভারতের কমিউনিস্টরা ফ্যাসিবাদবিরোধী হয়েছিল, সেখানে তিনি আস্ত বই লিখে ফেলেছেন সেই ১৯৩৪ সালেই।

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১:৩৫ পিএম

জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তি: সংস্কার, অচলাবস্থা ও অন্তর্নিহিত প্রশ্ন

এনবিআরের সংস্কার প্রসঙ্গে যে বিষয়টি সামনে এসেছে তা হলো—রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা একই কর্তৃপক্ষের আওতায় থাকায় কাঙ্ক্ষিত স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। তবে এনবিআরের কর্মকর্তারা এ ধারণাকে ভিত্তিহীন বলেই মনে করছেন। তাদের মতে, রাজস্ব খাতে জবাবদিহিতার অভাবের প্রকৃত কারণ হলো অতিরঞ্জিত জিডিপি হিসাব, অযৌক্তিক কর অব্যাহতি, রাজস্ব খাতে বিনিয়োগের ঘাটতি এবং প্রাতিষ্ঠানিক ও আইনগত দুর্বলতা।

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১:১১ পিএম

ট্রাম্পের বাণিজ্যযুদ্ধে চীন জিতে যাচ্ছে

কিন্তু চীন বিষয়টিকে একেবারেই ভিন্নভাবে দেখছে। চীনের মতে, তারা এ বাণিজ্য সংঘাত আরও আত্মবিশ্বাস নিয়ে এবং আরও আত্মনির্ভর হয়ে পার হয়ে এসেছে। চীন মনে করছে, তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ভালো ফল দিচ্ছে।

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১১:২৯ এএম

আমলাতন্ত্র ও রাজনীতির পুরোনো ধারাই শক্তিশালী হয়েছে

গত বছর জুলাইয়ে শুরু হওয়া গণ-অভ্যুত্থানে উমামা ফাতেমা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের দায়িত্ব পালন করেন। পরবর্তী সময় এই সংগঠনের মুখপাত্র হলেও সম্প্রতি সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। গণ-অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি, জুলাইয়ের চেতনা ও ছাত্ররাজনীতির বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন মনজুরুল ইসলাম।

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১১:২৬ এএম

ট্রাম্পকে বাদ দিয়ে যে বিশ্ব গড়তে চান নেতানিয়াহু

এখন পরিস্থিতি কোন দিকে গড়াবে তার অনেক কিছু নির্ভর করবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরবর্তী পদক্ষেপ এবং ইরানের প্রতিক্রিয়ার ওপর। যুক্তরাষ্ট্রের ভূমিকাটি সেখানে তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে ভূমিকার দিক থেকে ট্রাম্প নেতানিয়াহুর পেছনের আসনে চলে গেছেন।

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১১:১১ এএম

সংরক্ষিত নারী আসন অতঃপর...

রাজনীতি নিজেই একটা অসম্ভব পাওয়ার প্লের জায়গা, সে ক্ষেত্রে আমাদের দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সংস্কৃতির কথা তো বলাই বাহুল্য। তাই ‘নারী’ বিষয়টি ভাবার আগে নারী-পুরুষ নির্বিশেষে আগে ভাবতে হবে এমন পাওয়ার প্লের জায়গায় মানুষের মনস্তত্ত্ব কীভাবে কাজ করে? সেখানে এই সংরক্ষিত সিটগুলোয় যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বসবেন, তারা মানুষ হিসেবে এবং এই জনপদের রাজনৈতিক সংস্কৃতির ‘পাওয়ার প্লে’ বিষয়টিকে কতটুকু ম্যানেজ করে চলতে পারবেন? অর্থাৎ এই আসনগুলোয় আমরা কি বাস্তবিকভাবে কিছু যোগ্য নারীকে দেখব, নাকি রাজনৈতিক নেতাদের পরিবার বা ঘনিষ্ঠজনদের চেহারা দেখব?

বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১:৪০ পিএম