অনুসন্ধান

জেলেনস্কির মসনদ নাড়িয়ে দিয়েছে যে আন্দালন

এই আইনে ইউক্রেনের জাতীয় দুর্নীতিবিরোধী ব্যুরো এবং বিশেষ দুর্নীতিবিরোধী প্রসিকিউটরের কার্যালয় দেশটির প্রসিকিউটর জেনারেল বা প্রধান আইন কর্মকর্তার অধীনে চলে গেছে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা জেলেনস্কির নিয়োগ করা ব্যক্তি। জেলেনস্কির দাবি, দুর্নীতিবিরোধী সংস্থায় রুশ অনুপ্রবেশ ঠেকানোর জন্যই এ পদক্ষেপ জরুরি ছিল।

সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১:৪৪ পিএম

স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রের স্থিতিশীলতার প্রশ্নেই নির্বাচন জরুরি

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার অনির্বাচিত হিসেবে চিহ্নিত। ফলে এর নৈতিক বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও কিছু পক্ষের দাবি, এ সরকার একটি জনবিপ্লবের ফল এবং সে কারণেই তাদের একটি বিশেষ ম্যান্ডেট রয়েছে, কিন্তু অধিকাংশ বিশ্লেষক মনে করেন, নির্বাচনের মধ্য দিয়েই প্রকৃত জনইচ্ছার প্রতিফলন ঘটে এবং সেখান থেকেই বৈধতা সঞ্চারিত হয়। সুতরাং, গণতান্ত্রিক শৃঙ্খলা ও রাজনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে দ্রুত নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অপরিহার্য।

সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১:০৯ পিএম

স্থানীয় শাসনব্যবস্থায় নাগরিকেরা কোথায়

কমিশন রিপোর্টে নাগরিকদের উল্লেখ ও ভূমিকা: সংখ্যাতাত্ত্বিক চিত্র ও আমাদের পর্যবেক্ষণ কমিশনের প্রায় তিন লাখ শব্দের এ প্রতিবেদনে নাগরিককেন্দ্রিক শব্দের ব্যবহার অত্যন্ত সীমিত। ‘ওয়ার্ড সভা’ (যা একটি ওয়ার্ডভিত্তিক নাগরিক প্ল্যাটফর্ম) মাত্র দুটি স্থানে চার-পাঁচটি শব্দে উল্লেখ করা হয়েছে, তবে ওয়ার্ড সভা ব্যবস্থায় জনগণের ভূমিকা কী হবে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা নেই।

সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১২:১২ পিএম

দ্বিতীয় সংশোধনীর ফলে সমস্যার সমাধান কাম্য সরকারি চাকরি অধ্যাদেশ

কমিটি গঠনের পর ৩১ কার্যদিবসের মধ্যে এসব শাস্তি দিতে পারবে সরকার। দণ্ড আরোপের আদেশ পুনর্বিবেচনার জন্য ৩০ কার্যদিবসের মধ্যে রিভিউ করা যাবে। সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ-২০২৫ জারির পর বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি যুগান্তরকে জানিয়েছেন, ‘সরকারি চাকরি আইনের দ্বিতীয় সংশোধনীতে কর্মচারীদের আপত্তির ধারাগুলো সংশোধন করা হয়েছে। এতে আমরা সন্তুষ্ট। এ সংশোধনীকে আমরা স্বাগত জানাই।

সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১১:৪৯ এএম

মশা নিয়ন্ত্রণে নিতে হবে সমন্বিত পদক্ষেপ ডেঙ্গুর প্রকোপ

দুঃখজনক হলো, ডেঙ্গুর বিস্তার রোধে কর্তৃপক্ষের জোরালো ভূমিকা দৃশ্যমান নয়। আগে ডেঙ্গু রাজধানীসহ কয়েকটি জেলায় সীমাবদ্ধ থাকলেও এবার তা একযোগে সারা দেশে বিস্তার লাভ করেছে। চলতি বছর ২৪ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৭০ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৬২৫ জন।

সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১১:৪৭ এএম

শিক্ষার্থী-আন্দোলনের নামে নাশক তৎপরতায় পতিত স্বৈরাচার

মাস কয়েক ধরে শিক্ষার্থী ব্যানারে বিভিন্ন সড়কে অবস্থান, অবরোধে যান চলাচল বন্ধ হয়ে জনজীবন বিপর্যস্ত হচ্ছে। কিছু জায়গায় শিক্ষার্থী আন্দোলনের নামে গাড়ি ও সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটছে। আন্দোলনের নামে সাধারণ মানুষকে মারধর করা বা তাদের স্বাভাবিক জীবনযাত্রায় বাধা দেওয়ার মতো ঘটনা ঘটছে। কিছু ক্ষেত্রে, এই আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার অভিযোগ উঠেছে, যা পরিস্থিতি আরও জটিল করে তুলছে। মো

সোমবার, ২৮ জুলাই ২০২৫, ৯:২৬ এএম

হত্যা ও পুশইন করে ভারত সীমান্তকে অস্থির রাখতে চাইছে

অন্তর্বর্তী সরকারের সময়ে বিএসএফ এত বাংলাদেশি হতাহত করলেও বিজিবি কিন্তু একটাও গুলি ছোড়েনি বা একজন ভারতীয়কেও হত্যা করেনি। এক্ষেত্রে বিজিবির সদস্যরা সংযম ও মানবিকতার পরিচয় দিয়ে যাচ্ছে। বিজিবি ক্ষেত্র বিশেষ বিএসএফ’র আগ্রাসী তৎপরতা ও অপকর্মের উচিত জবাব দিলেও সীমা অতিক্রম করছে না। এ কারণেই সীমান্ত উত্তেজনা সংঘাতে রূপ নিতে পারেনি।

সোমবার, ২৮ জুলাই ২০২৫, ৯:২২ এএম

গ্রেপ্তারের পর পরিবারকে জানাতে ১২ ঘণ্টা কেন লাগবে

ফৌজদারি কার্যবিধি সংশোধনের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে বিবেচনা করার পরেও কিছু প্রশ্ন থেকে যায়। এই প্রশ্নগুলো হলো, গ্রেপ্তারের পর গ্রেপ্তার হওয়া ব্যক্তির পরিবার বা স্বজনদের তা জানানোর জন্য ‘সর্বোচ্চ ১২ ঘণ্টা’ কি অনেক বেশি সময় নয়? এই ১২ ঘণ্টা সময় নির্ধারণ করা হলো কোন যুক্তিতে? সরকার চাইলে এটি আরও কম হতে পারত কি না?

সোমবার, ২৮ জুলাই ২০২৫, ৯:১৫ এএম

কত কী হয়েছে লেখা দেয়ালে দেয়ালে…

গলির মোড়, শহরের ব্যস্ত রাজপথ, নিভৃত গ্রামের মাটির রাস্তা, এমনকি পাহাড়ি জনপদ কিংবা নদীবিধৌত চর—সব জায়গার দেয়ালই তখন কথা বলছিল। আর এই কথাগুলো বলা হচ্ছিল রঙে, তুলিতে ও স্প্রে ক্যানের আওয়াজে। এক অভূতপূর্ব গণআন্দোলনের আবহে বাংলাদেশের মানুষ যে গ্রাফিতির জন্ম দিয়েছিল, তা কেবল পরিমাণে নয়, ব্যঞ্জনায়ও অতুলনীয়। বিশ্ব ইতিহাসে এমন দৃষ্টান্ত দুর্লভ, যেখানে আন্দোলনের ভাষা হয়ে উঠেছে দেয়ালের চিত্র, আর রঙিন রেখার মাঝে উচ্চারিত হয়েছে অবদমন ভাঙার স্লোগান।

রোববার, ২৭ জুলাই ২০২৫, ২:৪৫ পিএম

কর বাড়ছে, তামাকের ধোঁয়াও বাড়ছে

সরকারি কর বৃদ্ধির সিদ্ধান্ত বাস্তবে কার্যকর হতে গেলে বাজারে তামাকপণ্যের প্রবেশ নিয়ন্ত্রণ এবং বিজ্ঞাপন ও বিপণন পুরোপুরি বন্ধ করা জরুরি। অথচ বাস্তবতা হলো তামাক কোম্পানিগুলো কৌশলে আড়ালে বিপণন চালিয়ে যাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কর বাড়ার পরেও নিম্নমানের সিগারেট ব্র্যান্ডগুলোর দাম খুব একটা বাড়ে না। কারণ এসব কোম্পানি কর ফাঁকি দেয় অথবা উৎপাদনের তথ্য গোপন করে। বাজারে মাত্র পাঁচ-সাত টাকায় একটি সিগারেট পাওয়া যাচ্ছে এখনো।

রোববার, ২৭ জুলাই ২০২৫, ২:৪৩ পিএম

গণতন্ত্র ধ্বংসকারী খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি কাম্য

এবিএম খায়রুল হক গ্রেফতার হওয়ায় সর্বস্তরের মানুষের মধ্যে উচ্ছ্বাস পরিলক্ষিত হয়েছে। এ নিয়ে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ থেকে শুরু করে বিশিষ্টজনরা প্রতিক্রিয়া জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার গ্রেফতারে অনেকে আনন্দ প্রকাশ করেছে। গণতন্ত্রকামী মানুষ স্বাভাবিকভাবেই তার গ্রেফতার এবং যথাযথ বিচার চাচ্ছে।

রোববার, ২৭ জুলাই ২০২৫, ১:০২ পিএম

মাইলস্টোন ট্র্যাজেডি : শিশুদের ট্রমা

২০১২ সালে অ্যাডাম ল্যানজা নামের এক যুবক যুক্তরাষ্ট্রের কানেকটিকাট রাজ্যের একটি প্রাইমারি স্কুলে হঠাৎ করে ঢুকে পড়ে। এরপর নির্বিচারে গুলি করে হত্যা করে ২০ শিক্ষার্থীকে। এ ঘটনার পর শিশুদের মধ্যে আতঙ্ক বেড়ে যায়। রাজ্য সরকার খুব দ্রুত সময়ের মধ্যে ট্রমা রেসপন্স টিম গঠন করে। এই টিম বেঁচে যাওয়া শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য ২৪ ঘণ্টার কাউন্সিলিং সেবা চালু করে।

রোববার, ২৭ জুলাই ২০২৫, ১২:২৩ পিএম

তিন অনুসন্ধানী প্রতিবেদন : হাসিনার বাঁচার পথ রুদ্ধ

বিচার প্রক্রিয়া চলছে। মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে এরই মধ্যে শহীদ আবু সাঈদ হত্যাসহ কয়েকটি হত্যাকাণ্ডের বিচারিক কার্যক্রমের সূচনা হয়েছে। আশার জায়গা হলো গদি টিকিয়ে রাখতে শেখ হাসিনা নিজে সরাসরি হুকুম দিয়ে ও প্রত্যক্ষভাবে তত্ত্বাবধান করে হত্যাযজ্ঞ চালিয়েছেন—এটা এখন প্রমাণিত সত্য। তিনটি আলোচিত অনুসন্ধানী প্রতিবেদন কার্যত হাসিনার বাঁচার পথকে রুদ্ধ করে দিয়েছে। অকাট্য প্রমাণ হাজির করেছে জাতিসংঘ অনুসন্ধানী দলের প্রতিবেদন।

রোববার, ২৭ জুলাই ২০২৫, ১২:২১ পিএম

উন্নয়নশীল দেশের অতীতনির্ভর রাজনীতি

যেই সমাজের এহেন দশা, সেইখানে আসলে কী এমন ঘটে যে, যাহার কারণে রাজনীতিবিদদের সম্পর্কে জনমনে এইরূপ ধারণা ঢুকিয়া যায়। ইহার কারণ জানা যায় অন্য একটি কৌতুকে; কৌতুকটি এমন যে, এক দেশের অর্থমন্ত্রী প্রথম দিন মন্ত্রণালয়ে আসিয়া দেখিলেন, তাহার টেবিলের উপর পূর্বের অর্থমন্ত্রী একটি চিরকুট আর তিনটি খাম রাখিয়া গিয়াছেন; চিরকুটে লেখা রহিয়াছে, 'যখনই কোনো সমস্যা হইবে, একটি করিয়া খাম খুলিবেন এবং তাহাতে যাহা নির্দেশ দেওয়া আছে, তাহা পালন করিতে থাকিবেন। ইহাতে নিমেষেই মুশকিল আসান হইয়া যাইবে!' প্রথম বছরেই দেখা গেল ভয়াবহ অর্থসংকটে পড়িলেন মন্ত্রী-কিছুতেই বাজেট মিলিতেছে না।

রোববার, ২৭ জুলাই ২০২৫, ১০:১৪ এএম

গাজা নিয়ে ‘গণহত্যামূলক সাংবাদিকতা’ করছে নিউইয়র্ক টাইমস

এটা কঠোর শোনাতে পারে, কিন্তু গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে একটা বড় রকমের অসামঞ্জস্য আছে। ধরুন, যদি ইসরায়েলের উদ্দেশ্য ও কাজ সত্যিই গণহত্যামূলক হয়; অর্থাৎ তারা যদি গাজাবাসীকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এতটাই নিষ্ঠুর হয়ে থাকে, তাহলে তারা আরও বেশি পরিকল্পিত এবং অনেক বেশি প্রাণঘাতী কেন হয়নি?

রোববার, ২৭ জুলাই ২০২৫, ১০:০৮ এএম

স্কুলে বিমান দুর্ঘটনা থেকে যে শিক্ষা নেওয়া দরকার

প্রস্তুতিমূলক অনুশীলন বলতে বোঝায় প্রকৃত দুর্যোগ-দুর্ঘটনার আগেই করণীয় বিষয়গুলো ঠিক করে নেওয়া এবং সেই অনুযায়ী মহড়া দেওয়া। এ ক্ষেত্রে স্থানীয় নিরাপত্তা ও সেবাদানকারী সংস্থাগুলোকেও যুক্ত করার প্রয়োজন হতে পারে। এই মহড়ায় তাৎক্ষণিক দুর্ঘটনায় আতঙ্কগ্রস্ত না হয়ে কীভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে, তা শেখানো হয়।

রোববার, ২৭ জুলাই ২০২৫, ১০:০২ এএম

সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তির ফাঁদ?

গবেষণায় দেখা গেছে, দিনে তিন ঘণ্টার বেশি সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কাটালে মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়ার ঝুঁকি বাড়ে। অতিরিক্ত ব্যবহার একদিকে মনোযোগের ঘাটতি তৈরি করে, অন্যদিকে সৃষ্টিশীলতা ও উৎপাদনশীলতাও কমিয়ে দেয়। কিশোর-কিশোরী ও তরুণদের মধ্যে ফোমো (Fear of Missing Out) বা ‘কিছু মিস হয়ে যাচ্ছে’ এমন এক অবিরাম উদ্বেগ জন্ম নেয়, যা মানসিক চাপ এবং বিষণ্ণতার বড় কারণ হয়ে দাঁড়ায়।

শনিবার, ২৬ জুলাই ২০২৫, ৪:২৭ পিএম

জুলাইয়ের রাজনীতি ও ভবিষ্যৎ বাংলাদেশ

একই ধরনের দৃঢ় সংহতি আমরা দেখতে পাই মদিনাকেন্দ্রিক ‘উম্মাহর’ মধ্যেও, যা অল্প কয়েক বছরের ব্যবধানে পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়ে। যদিও সেখানে ‘আসাবিয়্যার’ চেয়েও বড় ভূমিকা পালন করেছিল ইসলামের ন্যায়বিচার ও মানবকল্যাণের বাণী। তাই বলা যায়, গোষ্ঠীগত ঐক্যের সঙ্গে যদি কোনো জাতি ন্যায্যতা ও ইনসাফ বজায় রাখতে পারে, তবে তাদের শাসন, রাষ্ট্র, সমাজ ও সভ্যতার চিহ্ন দীর্ঘস্থায়ী হয় এবং সমৃদ্ধির পথে এগোয়।

শনিবার, ২৬ জুলাই ২০২৫, ৪:২৫ পিএম

গাজার আড়ালে পশ্চিম তীর গ্রাস করার চক্রান্ত ইসরাইলের

এই প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনি নেতারা। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সহযোগী হুসেইন আল-শেখ বলেছেন, ইসরাইলের এই প্রস্তাব ফিলিস্তিনিদের অধিকারের ওপর সরাসরি আঘাত। এই পদক্ষেপ শান্তি, স্থিতিশীলতা ও দুই-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে ধ্বংস করবে। ইসরাইলের একতরফা এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও ফিলিস্তিন ভূখণ্ডের স্বীকৃত মর্যাদার সুস্পষ্ট লঙ্ঘন। ইসরাইলের এ ধরনের উদ্যোগ দুই-রাষ্ট্রভিত্তিক শান্তিপূর্ণ সমাধানকে ধ্বংস করছে এবং বসতি সম্প্রসারণের মাধ্যমে প্রতিদিনই দখল করে চলেছে নতুন নতুন এলাকা।

শনিবার, ২৬ জুলাই ২০২৫, ৪:২২ পিএম

বাঙালি না বাংলাদেশি : পরিচয়ের প্রশ্ন

বাঙালি জাতীয়তাবাদের ইতিহাস ও সংকটকে বোঝার জন্য আমাদের ফিরতে হবে উনিশ শতকের শেষভাগে, যখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ‘বাঙালির উৎপত্তি’ নামক প্রবন্ধে বাঙালি জাতির প্রথম তাত্ত্বিক কাঠামো নির্মাণ করেন। পরিপ্রেক্ষিতে। বঙ্কিমচন্দ্র যে ‘বিশুদ্ধ আর্য বাঙালি’ কল্পনা করা করেছিলেন, সেখানে মুসলমানদের স্থান হয়নি। তারা ছিলেন ‘সংকর’ আর্য নয়, সংস্কৃতি থেকে বিচ্যুত।

শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১২:৩৩ পিএম