অনুসন্ধান

জিয়া বা ইউনূসের নাম জপলেই সৎ হওয়া যাবে না

স্পষ্টতই তিনি বিএনপিকে খোঁচা মেরে এ কথাটি বলেছিলেন। তারপরও এই তরুণ নেত্রীর উচ্চারণে আশান্বিত হয়েছিলাম। বলাই বাহুল্য, সেই আশা উবে যেতে সময় লাগল না। যদিও আন-অফিশিয়ালি এ ধরনের সংবাদ আরো অনেক আগেই পেয়েছি।

বুধবার, ৩০ জুলাই ২০২৫, ৩:১৬ পিএম

আওয়ামী বিচারকদের মুখোশ উন্মোচন করাই ছিল আমার অপরাধ

২০১০ সালের প্রথম দিকের কথা। এক বিশ্বস্ত সূত্রে খবর পেলাম, শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টের সম্পূর্ণ বৈধভাবে প্রাপ্ত বাড়ি থেকে বের করে দেওয়ার আইনি ফাঁকফোকর খোঁজার জন্য তার পদলেহনকারী বিচারক, যেমন খায়রুল হক, এসকে সিনহা প্রমুখ এবং অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সঙ্গে জরুরিভিত্তিতে শলাপরামর্শ করছেন। আমাকে দ্রুত গ্রেপ্তার এবং আমার দেশ বন্ধ করার জন্যও বিচার বিভাগকেই ব্যবহার করা হবে—সেই সংবাদটিও আমাকে একই সঙ্গে জানানো হয়েছিল। আমি দুটো খবরই বেগম জিয়াকে সময়মতো অবহিত করেছিলাম।

বুধবার, ৩০ জুলাই ২০২৫, ২:৫৯ পিএম

ভেটো পাওয়ারে অকার্যকর জাতিসংঘ

ফিলিস্তিন অঞ্চল দীর্ঘকাল ধরে আরব মুসলিমদের বাসভূমি হলেও ঊনবিংশ শতকে ইউরোপে ইহুদি জাতীয়তাবাদের উত্থান ও ব্রিটিশ সাম্রাজ্যের ভূরাজনৈতিক স্বার্থ ফিলিস্তিনকে ইহুদি বসতি হিসেবে রূপান্তরের পথ তৈরি করে। ১৯১৭ সালে ব্রিটেন ‘ব্যালফোর ঘোষণা’র মাধ্যমে ইহুদিদের জন্য ফিলিস্তিনে ‘জাতীয় আবাসভূমি’ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয়। এর ধারাবাহিকতায় ১৯৪৭ সালে জাতিসংঘ ফিলিস্তিনকে দুটি রাষ্ট্রে বিভক্ত করার প্রস্তাব গ্রহণ করেÑএকটি ইহুদি, অন্যটি আরবদের জন্য।

বুধবার, ৩০ জুলাই ২০২৫, ২:৩৫ পিএম

অপরাধীদের আইনের আওতায় আনা হোক

যে কিশোরের বিরুদ্ধে মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ এসেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে এবং আদালতের মাধ্যমে সম্মিলিত শিশু পুনর্বাসনকেন্দ্রে পাঠানো হয়েছে। এই আইনি ব্যবস্থার মধ্য দিয়েই বিষয়টি শেষ হতে পারত; কিন্তু সেটা হয়নি।

বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১:২৯ পিএম

সেনাবাহিনী যেখানে যুদ্ধ চায়, সেখানে কি শান্তি সম্ভব

সাম্প্রতিক সময়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত সংঘাত ভয়াবহ রূপ নিয়েছিল। তবে শেষ পর্যন্ত দুই দেশ একটি যুদ্ধবিরতিতে পৌঁছেছে। এ যুদ্ধবিরতি তাদের স্থানীয় সময় অনুযায়ী গত সোমবার মধ্যরাতে কার্যকর হয়।

বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১১:৫০ এএম

ভোট সুষ্ঠু ও নির্বিঘ্ন হওয়াই কাম্য নির্বাচনকালীন নিরাপত্তার প্রস্তুতি

যে কোনো নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টরগুলোর একটি হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি। মানুষ যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করা জরুরি। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরকার নিরাপত্তা প্রস্তুতি নিচ্ছে এবং সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারে কাজ শুরু করেছে, এটি স্বস্তির বিষয়। অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন, ষড়যন্ত্রকারীদের বাধায় আসন্ন নির্বাচন আদৌ সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাবে কিনা।

বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১১:৩৮ এএম

বিশ্বরাজনীতিতে বলপ্রয়োগের কৌশল ফিরে আসছে

আজকের বৈশ্বিক রাজনীতিতে আবার জোরালোভাবে ফিরে এসেছে ‘হার্ড পাওয়ার’ বা বলপ্রয়োগের কৌশল; যদিও এই শক্তির গুরুত্ব কখনো পুরোপুরি কমে যায়নি এবং ভবিষ্যতেও কমবে না। আন্তর্জাতিক রাজনীতিতে সামরিক শক্তি সব সময়ই একটি প্রধান অস্ত্র হিসেবে থেকে যাবে।

বুধবার, ৩০ জুলাই ২০২৫, ৯:৪৩ এএম

এনসিপি কেন ‘ডিফিকাল্টির’ মধ্যে আছে?

ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে এনসিপির এখনকার লক্ষ্য কী? বাকি ফ্যাসিবাদীদের খুঁজে খুঁজে বের করা? কোথাও যদি ‘মুজিববাদ’–এর নিশানা দেখা যায়, তাকে ধ্বংস করা? জুলাই আন্দোলনকে প্রলম্বিত করে আন্দোলনকে চালিয়ে যাওয়া? যদি এগুলোই তাদের লক্ষ্য হয়, তবে কি তারা ঠিক পথে চলছে?

বুধবার, ৩০ জুলাই ২০২৫, ৯:৪১ এএম

বেসরকারি শিক্ষকদের পেনশন ভোগান্তি

সম্প্রতি ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলের মহীয়সী শিক্ষক মাহেরিন চৌধুরীর আত্মত্যাগ আমাদের এই উপলব্ধি আরো দৃঢ় করে। এক প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের জীবন বাঁচাতে গিয়ে তিনি নিজেই প্রাণ হারান। এ ঘটনা যেমন আমাদের শোকাহত করে, তেমনি মনে করিয়ে দেয়—শিক্ষক শুধু পেশাজীবী নন, বরং দায়িত্বশীল অভিভাবক, সংগ্রামী মানবতাবাদীও।

মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ৩:৩৫ পিএম

আওয়ামী লীগ মোকাবিলার পথ

এদেশের বামরা কথাবার্তায় তাত্ত্বিক এবং ডানরা আদর্শিক। এর বিপরীতে আওয়ামী লীগাররা উগ্র। ১৯৬৬ সাল থেকে আওয়ামী লীগকে সরাসরি দেখার ও বোঝার ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে। অতিমাত্রিক রাজনীতি-সচেতন এই দেশের একজন সচেতন কিশোর হিসেবে সেই অভিজ্ঞতা অভাবিত হলেও অসম্ভব নয়।

মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ২:৪০ পিএম

অধ্যাপকের ভারে আক্রান্ত গবেষণাহীন বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বার্ষিক প্রতিবেদন অনুসারে, দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ৩১ দশমিক ৮৭ শতাংশই অধ্যাপক। এত-সংখ্যক অধ্যাপক হওয়ার বিষয়টি বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশে তেমন একটা দেখা যায় না। ব্রিটেনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মধ্যে অধ্যাপক মাত্র ১০ শতাংশ, যাদের বেশির ভাগই আবার চুক্তিভিত্তিক।

মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ২:৩৪ পিএম

ফ্রান্স কেন ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে, আসল কারণ কী

জাকার্তার সরকারি বিবৃতিতে ফ্রান্সের পদক্ষেপকে স্বাগত জানানো হয়েছে তার কারণ হলো একটি ‘সার্বভৌম ও স্বাধীন’ ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করা হয়েছে। এর ভিত্তি হবে ১৯৬৭ সালের সীমানা এবং যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম। কিন্তু প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ স্পষ্ট করে দিয়েছেন, তিনি কেমন ধরনের রাষ্ট্রের কথা চিন্তা করছেন। একটি সম্পূর্ণভাবে নিরস্ত্রীকৃত ফিলিস্তিন, ইসরায়েলের স্বীকৃতি যেখানে থাকবে। মাখোঁর কল্পিত রাষ্ট্রে বসতি উচ্ছেদের কথা নেই, দখলকৃত ভূমিতে পুনর্বাসনের কথা নেই। এমনকি গাজায় যুদ্ধাপরাধের জন্য জবাবদিহির কোনো বালাই নেই। শুধু একটি কূটনৈতিক তকমার বিনিময়ে একপেশে আত্মসমর্পণ।

মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১২:৫৬ পিএম

কৃষকের মাঠই জলবায়ু সহনশীল কৃষির পরীক্ষাগার

দাম ঠিক পাই না।’ তথ্য আছে, কিন্তু ব্যবস্থাপনা নেই। আমাদের কৃষিতে এখন বড় চ্যালেঞ্জ হলো, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, কম খরচে বেশি উৎপাদন, এবং টেকসই কৃষির দিশা খুঁজে বের করা। কিন্তু সেই চ্যালেঞ্জের কথা গবেষণায় কম, আর মাঠের কৃষকের ভাষায় তো একেবারেই নেই।

মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১২:৫৪ পিএম

পশ্চিমা সভ্যতার চ্যালেঞ্জ ও ইসলামের পুনর্জাগরণ

এই আধিপত্য কেবল সাংস্কৃতিক নয়; মুসলিম নিধন এখন একটি নিষ্ঠুর বাস্তবতা। আফগানিস্তান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, ফিলিস্তিন, লিবিয়া, কাশ্মীর, রাখাইন, চেচনিয়া—বিশ্বের প্রায় সব অঞ্চলেই মুসলিমরাই আজ সবচেয়ে বেশি নির্যাতিত। "সন্ত্রাসবাদ" নামক ছদ্মবেশে ইসলামকে দানব হিসেবে উপস্থাপন করা হচ্ছে। মুসলমানদের রাজনৈতিক ও সামরিক শক্তিকে ভেঙে চুরমার করা হয়েছে। গুপ্তচর সংস্থা, ড্রোন যুদ্ধ, গণমাধ্যম, শিক্ষাব্যবস্থা এমনকি সিনেমাও এখন ইসলামবিদ্বেষী মনোভাবের হাতিয়ার।

মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১১:১০ এএম

গাজায় ত্রাণ বিতরণকেন্দ্র আসলে ইসরায়েলের মারণকল

দুর্ভিক্ষপীড়িত মানুষের মুখে কোনো অনুভূতি থাকে না। তাদের চোখে থাকে ফাঁপা দৃষ্টি। মানুষ পশুর মতো খাবারের জন্য লড়াই করে। এটিই হলো সামাজিক অবক্ষয় ও অপমানের চরম রূপ। এটিই হলো মানবিক মর্যাদার বিলোপ। এ অবস্থার মধ্য দিয়ে আজকের গাজাবাসী যাচ্ছে।

মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১০:২৬ এএম

কার্টুন কি সাংবাদিকতা?

আমি দুটি পরিচয়েই গর্বিত বোধ করি। কার্টুনের প্রতি অগাধ ভালোবাসা আছে বলেই তো আমি কার্টুনিস্ট। আর সাংবাদিকতা তো বলার অপেক্ষা রাখে না, আমাদের সমাজে এটা একটা সম্মানজনক পরিচয়।

মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ৯:৫২ এএম

বিদেশি বিনিয়োগ ও ঋণ পরিস্থিতি

২০২৩ সালে বাংলাদেশ ৩০০ কোটি ডলার বিদেশি বিনিয়োগ পেয়েছে। অন্যদিকে ভারত ২ হাজার ৮১৬ কোটি, ভিয়েতনাম ১ হাজার ৮৫০ কোটি, ইন্দোনেশিয়া ২ হাজার ১৬৩ কোটি, কম্বোডিয়া ৩৯৬ কোটি ও পাকিস্তান ১৮২ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ পায়। বাংলাদেশে আসা বিদেশি বিনিয়োগ সবসময়ই প্রত্যাশার চেয়ে কম ।

সোমবার, ২৮ জুলাই ২০২৫, ৩:৫২ পিএম

জি ফর গাজা, এফ ফর ফেমিন

যুক্তরাষ্ট্রের লাখ লাখ পরিবারের শিশুরা তার শিক্ষামূলক ভিডিও দেখে। এ কারণে তিনি এসব পরিবারের একজন সদস্য হয়ে উঠেছেন। এসব পরিবারের বাবা-মায়েরা নিজেদের সন্তানদের শিক্ষাজীবন শুরু করা নিয়ে যখন উদ্বেগ-উৎকণ্ঠায় ভোগেন, তখন তাদের কাছে ত্রাতা বা উদ্ধারকর্তা হিসেবে নিজের শিক্ষামূলক ভিডিও নিয়ে টিভির পর্দায় হাজির হন মিস র‌্যাচেল। এভাবেই তিনি তাদের পরিবারের একজন সদস্য হয়ে উঠেছেন সবার অজান্তেই।

সোমবার, ২৮ জুলাই ২০২৫, ৩:৫০ পিএম

ভাষণে কী জানাবেন ড. ইউনূস

উদ্ধারকর্মীরা আহত-নিহতদের উদ্ধার করে রাজধানীর আটটি হাসপাতালে নিয়ে যান। গতকাল রোববার পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে। এর মধ্যে ২৫ জনই ফুলের মতো ফুটফুটে সুন্দর শিশুশিক্ষার্থী। এই করুণ মৃত্যুর মিছিলে আছেন বিমানটির পাইলট ফ্লাইট লে. তৌকির এবং স্কুলের মানবীয় গুণাবলির দুজন আদর্শ শিক্ষক মাহেরিন ও মাসুকা। নিহতদের মধ্যে দুজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ডিএনএ পরীক্ষা চলছে। দুর্ঘটনায় দেড় শতাধিক আহত হয়েছে।

সোমবার, ২৮ জুলাই ২০২৫, ৩:৪৮ পিএম

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অবদান

তাঁর লক্ষ্য ছিল পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠীকে জাগানো শিক্ষার মাধ্যমে, যুক্তিবাদ এবং আধুনিক চেতনার মাধ্যমে। ১৮৫৮ সালে তিনি মোরাদাবাদে আধুনিক ইতিহাসচর্চার একটি বিদ্যালয় খোলেন এবং ১৮৬৪ সালে গাজীপুরে ‘সায়েন্টিফিক সোসাইটি’ গঠন করেন, যার উদ্দেশ্য ছিল পাশ্চাত্য জ্ঞান-বিজ্ঞান ভারতীয় ভাষায় অনুবাদ করে জনগণের মাঝে ছড়িয়ে দেওয়া। এর মধ্য দিয়েই আলিগড় আন্দোলনের বীজ রোপিত হয়। ফলে প্রতিষ্ঠানটিকে একটি সমাজ জাগরণী মঞ্চও।

সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১:৫৫ পিএম