অনুসন্ধান

রাজনৈতিক ঐকমত্য ও জুলাই সনদ কতদূর

জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি-এনসিপিসহ কিছু দল এখন সমরৈখিকে। তা প্রকাশ্যেই জানানো হয়েছে। সংস্কার নিয়ে কচলানি কথামালা চলছে ১০ মাস ধরে। অক্টোবরে সংবিধান, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, প্রশাসন ও পুলিশ সংস্কার কমিশন গঠন হয়। কমিশনগুলো প্রতিবেদন দেয় গত ফেব্রুয়ারিতে।

রোববার, ০৩ আগস্ট ২০২৫, ১০:৩৪ এএম

বিপথগামী তারুণ্য জাতির জন্য বিপজ্জনক

অপরদিকে বড় ভাই কেন্দ্রিক তরুণ প্রজন্মের রাজনীতি চর্চার বিকাশ তরুণদেরকে মহাদানবীয় শক্তিতে রূপান্তর করছে। তাদের দেখে মনে হয়, এখনই হামলা করে কারও না কারও জীবন প্রদীপ নিভিয়ে দেবে, যার ফলে মুহূর্তেই এ তরুণ প্রজন্মের কাছে দাঙ্গা হাঙ্গামা লাগানো, প্রতিপক্ষকে হত্যা করা, কিংবা ভাড়াটিয়া হিসাবে হত্যাকান্ড সংঘটিত করা সবচেয়ে সহজ কাজে পরিণত হয়েছে। মানবিক চিন্তা ও মানবিকতা তরুণ প্রজন্ম থেকে বিদায় নিয়েছে।

রোববার, ০৩ আগস্ট ২০২৫, ১০:২৭ এএম

ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক আবার নতুন দিকে মোড় নিচ্ছে

ভারতীয় কর্মকর্তাদের দৃষ্টিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক অস্বস্তিকর ভূরাজনৈতিক কৌশলের আশ্রয় নিয়েছেন। তিনি দাবি করেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ থামাতে তিনি হস্তক্ষেপ করেছেন এবং ভারতকে বাণিজ্য সম্পর্ক বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েই তিনি মূলত দুই দেশের সংঘাত থামিয়েছেন।

রোববার, ০৩ আগস্ট ২০২৫, ১০:২১ এএম

জুলাই ২৪ থেকে জুলাই ২৫: ক্ষমতা, নাকি ক্ষমতার বৈষম্য

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটি সমঝোতা স্বাক্ষরের পর ১৯ জুলাই থেকে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার–বিষয়ক হাইকমিশনের একটি মিশন শুরু হয়েছে। এ ধরনের মিশন মূলত সংঘাতপ্রবণ বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং তা বিশ্লেষণ করে প্রতিবেদন তৈরি করে।

শনিবার, ০২ আগস্ট ২০২৫, ৪:৫৩ পিএম

একটি শরীর, একটি বুলেট এবং এক স্বৈরাচারের পতন

এই মৃত্যু কেবল একজন তরুণের জীবনাবসান ছিল না; একে বলা যায় রাষ্ট্র, ক্ষমতা এবং ব্যক্তির নৈতিক অবস্থানের মধ্যকার জটিল সম্পর্ককে উন্মোচিত করার মুহূর্ত। আবু সাঈদের প্রথম মৃত্যুবার্ষিকীতে আমার মনে হয়েছে, তাঁর এই আত্মত্যাগকে আবেগময় বীরত্বগাথার ঊর্ধ্বে উঠে একটি সমাজ, রাজনৈতিক ও তাত্ত্বিক কাঠামোতে বিশ্লেষণ করা অপরিহার্য।

শনিবার, ০২ আগস্ট ২০২৫, ৪:১৩ পিএম

দুদকের দুর্দশা দমনে ‘শক থেরাপি’

যখন আমি রাষ্ট্রীয় দায়িত্বে থেকে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের সাথে পরোক্ষভাবে জড়িত ছিলাম। সে সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মোহাম্মদ মনিরুজ্জামান মিঞা আমাকে অনুরোধ করেন তার পদত্যাগপত্র প্রধানমন্ত্রী বরাবর পৌঁছে দিতে কারণ, তিনি কমিশনের অভ্যন্তরীণ প্রশাসনিক ব্যর্থতা, বিশেষ করে চেয়ারম্যান বিচারপতি সুলতান হোসেন খানের খুব ধীর সিদ্ধান্ত গ্রহণকারী ও অদক্ষতার কারণে নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছিলেন না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায়, কমিশনের অভ্যন্তরে শুরু হয় তিন কমিশনারেরই অভিযোগ-পাল্টা অভিযোগের পালা।

শনিবার, ০২ আগস্ট ২০২৫, ৪:০৮ পিএম

এমন দৃষ্টান্ত বিরল

কেউ হয়তো স্বজন হারানোর বেদনা কেমন তা বোঝাতে শত শত পরিবারে আজীবনের কান্নার রোল ফেলে দিয়ে নিজেকে মহান ভাবেন। আবার কেউ কেউ বহু পরিবারের কান্না থামাতে নিজের পরিবারকে কান্নায় ভাসিয়ে জীবন উৎসর্গ করেছেন। এরকম জীবন উৎসর্গ ও আত্মত্যাগের ঘটনা ইতিহাসে খুব কম আছে। আমি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহরীন চৌধুরী ও মাসুকা বেগম নিপুর কথা বলছি। নিশ্চিত মৃত্যু জেনেও তারা যেভাবে আগুনে ঝলসে যাওয়া শিশুদের বাঁচাতে গিয়ে জীবন বিলিয়ে দিলেন তা ইতিহাসে লেখা থাকবে এক অনন্য দৃষ্টান্ত হিসেবে।

শনিবার, ০২ আগস্ট ২০২৫, ১:৫৬ পিএম

মাধ্যমিক শিক্ষকদের গবেষণায় সুযোগ

বিশ্ববিদ্যালয় ও শিক্ষার অন্যান্য কিছু স্তরে গবেষণাকর্মের যথেষ্ট সমাদর থাকলেও মাধ্যমিক পর্যায়ে এটি অনেকটা উপেক্ষিত। পরোক্ষভাবে গবেষণাকর্মকে নিরুৎসাহিত করার পদ্ধতিগত সব ধরনের প্রতিবন্ধকতা এখানে রয়েছে। আমরা জানি, শিক্ষার বুনিয়াদি ভিত মজবুতকরণে মাধ্যমিক স্তর একটি গুরুত্বপূর্ণ ধাপ। আর এ-ও জানি, একজন দক্ষ শিক্ষক ছাড়া কখনো মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। পেশাগত দক্ষতা উন্নয়নে মাধ্যমিকে গবেষণার তেমন কোনো গুরুত্ব নেই, বেতন কাঠামোয় তিনটি ধাপ বৃদ্ধি ছাড়া অ্যাকাডেমিক কোনো পদমর্যাদা বাড়ানোর কোনো সুযোগও নেই।

শনিবার, ০২ আগস্ট ২০২৫, ১২:৩০ পিএম

সংস্কার-সনদ অর্থবহ করতে দরকার বোধ

ফয়সালা বা বন্দোবস্ত কিছু একটা হচ্ছে। আপাতত তা এড়ানোর সুযোগ নেই। কিন্তু, এর মধ্যে রাজনৈতিক দলগুলোর আচরণ ও প্রতিক্রিয়ায় সংশয় দেখা দিয়েছে এর ভবিষ্যৎ নিয়ে। কথা দিয়ে কথা না রাখা, রূপরেখায় একাত্ম হয়েও তা বেমালুম ভুলে যাওয়া, বিপরীত কাজে মত্ত হওয়ার দৃষ্টান্ত মানুষের কাছে টাটকা বিষয়ের মতো। আগামীর দলিল বা জুলাই সনদ বাস্তবায়ন কেমন হতে পারে- এ বিষয়ে মানুষের কিছু ধারণা জন্মেছে।

শনিবার, ০২ আগস্ট ২০২৫, ১১:৫২ এএম

মার্কিন শুল্ক হ্রাস স্বস্তি এসেছে ভবিষ্যতের ঝুঁকিও কাটাতে হবে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় এসে অধিকাংশ দেশে পাল্টা শুল্ক জারি করেন। যেসব দেশ যুক্তরাষ্ট্র থেকে কম পণ্য কেনে, সেসব দেশে শুল্কের হার তুলনামূলক বেশি ধার্য করা হয়। বাংলাদেশের জন্য হার ছিল ৩৭ শতাংশ। প্রথম দফা আলোচনার পর মাত্র ২ শতাংশ কমানোয় ব্যবসায়ী মহল গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছিল।

শনিবার, ০২ আগস্ট ২০২৫, ১০:৫৪ এএম

শুধু উপদেষ্টাকে নয়, আমাদেরও পীড়িত করে

আইন উপদেষ্টা যে তাঁর মন্ত্রণালয় থেকে ১৫ হাজারের বেশি মামলা প্রত্যাহারের সুপারিশ করার কথা বলেছেন, সেগুলো আগের সরকারের আমলের। কিন্তু তিনি এখন যেসব কারণে বিব্রতবোধ করছেন, দু–একটি ব্যতিক্রম ছাড়া সেগুলো চলমান আছে।

শনিবার, ০২ আগস্ট ২০২৫, ১০:৩৬ এএম

তুরস্ক যে কারণে নিজেদের ইসরায়েলের চূড়ান্ত টার্গেট মনে করছে

বিশ্লেষকদের মতে, সিরিয়ায় ইসরায়েলের হামলার ফলে নতুন করে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, তাতে তুরস্ককে একটি নাজুক পরিস্থিতিতে ফেলে দিয়েছে। আঙ্কারা এখন সিরিয়ার পরিবর্তিত পরিস্থিতির ওপর তাদের কৌশলগত অবস্থান পুনরায় মূল্যায়ন করছে। সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাস দমন ও সিরিয়ার রাষ্ট্রের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগের মধ্যে তুর্কি রাজনীতিবিদেরা নজিরবিহীন চাপের মধ্যে রয়েছেন।

শনিবার, ০২ আগস্ট ২০২৫, ১০:৩০ এএম

ভূপাতিত বিমান, ছোট হাতা জামা ও মানবাধিকার কমিশন

বিমান বাহিনী থেকে জানানো হয়েছে, প্লেন দুর্ঘটনা ঘটা স্বাভাবিক, দুর্ঘটনা তো দুর্ঘটনাই, তবে এমন দুর্ঘটনা কেন ঘটে, তার কারণ আল্লাহ জানেন বলে জানানো হয়েছে। বিষয়টি অনেকটা এ রকম হয়ে গেল না আপনি দরজা-জানালা খুলে ঘুমাবেন আর সকালে উঠে বলবেন চোর কেন সব নিয়ে গেল, আল্লাহই ভালো জানেন। বিমান বাহিনী একদিকে বলছে, এটি দুর্ঘটনা, একই সঙ্গে বলছে এই বিমান পতিত হওয়ার কারণ তারা জানে না। তাহলে এটিকে আমরা দুর্ঘটনা বলব কি না সেটি একটি প্রশ্ন।

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ২:২১ পিএম

জিয়াউর রহমান ও বর্তমান বিএনপির রাজনীতি

তিনি ছিলেন একদিকে বীর মুক্তিযোদ্ধা, সমরবিদ, রাজনীতিক, রাষ্ট্রনায়ক; অন্যদিকে একজন সফল সংস্কারক। ক্ষণজন্মা এই মহান রাষ্ট্রনায়ক হচ্ছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার সততা ও অসাধারণ দেশপ্রেমের নজির তিনি নিজেই। তার শাহাদতবরণের পর ৪৪ বছর কেটে গেছে; কিন্তু তার সমকক্ষ কোনো রাজনীতিবিদের আবির্ভাব আর বাংলাদেশে ঘটেনি। তিনি নিজেই নিজের দৃষ্টান্ত হয়ে আছেন।

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ২:১৮ পিএম

মিয়ানমারকে চীনের হাতে তুলে দিচ্ছেন ট্রাম্প?

এই নিষেধাজ্ঞা প্রত্যাহার ‘মিয়ানমারের ওপর ট্রাম্পের আকাঙ্ক্ষিত যুদ্ধ’-এর সর্বশেষ পর্ব। আর তা দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীনকে আরেকটি কৌশলগত বিজয় এনে দিয়েছে। নৈতিক দৃষ্টিকোণ থেকে এই পদক্ষেপ দুঃখজনক হলেও আশ্চর্যজনক নয়। ট্রাম্প ইতোমধ্যে রাশিয়ার মুখে তুলে দিয়ে ইউক্রেনকে পরিত্যাগ করেছেন, গাজার জাতিগত নির্মূলের পক্ষে কথা বলেছেন এবং আমেরিকান গণতন্ত্রের অবশেষকে সক্রিয়ভাবে ধ্বংস করছেন। কিন্তু এটি কেবল নৈতিক ব্যর্থতা নয়; সর্বোচ্চ স্তরের একটি কৌশলগত ভুল।

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ২:০৫ পিএম

সরকার ও দল কেউ দায় এড়াতে পারে না

সম্প্রতি রাজশাহী মহানগরের চাঁদাবাজদের যে তালিকা তৈরি হয়েছে, তাতে রাজশাহী মহানগর বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতের পরিচয়ধারী ১২৩ জন ‘চাঁদাবাজের’ নাম রয়েছে। এই তালিকায় বিএনপি, ছাত্রদল ও তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মী, ক্যাডার, সমর্থক থেকে শুরু করে ৪৪ জনের নাম–পরিচয় আছে। একইভাবে পতিত আওয়ামী লীগের ২৫ জন এবং জামায়াতের ৬ জনের নাম আছে।

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১২:৪৩ পিএম

ট্রাম্পের বিরুদ্ধে লুলার প্রতিবাদে অন্যরাও শামিল হোক

সত্যি বলতে কি, যুক্তরাষ্ট্র অতীতে যে আদর্শ প্রচার করেছে, তা সে সব সময় নিজেই মানেনি। তবে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর এই আদর্শিক বিচ্যুতি স্পষ্ট ও প্রকাশ্য হয়ে উঠেছে। তিনি কেবল ওই মূল্যবোধগুলোকে উপেক্ষা করেননি; বরং সেগুলোর বিরুদ্ধেই অবস্থান নিয়েছেন।

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১১:৫২ এএম

আউটসোর্সিং, তুঘলকি নিয়োগ–বাণিজ্য ও সংস্কারের জাতপাত

জুলাই অভ্যুত্থানের পর আমরা বিভিন্ন ইস্যুতে হাজার হাজার মানুষকে রাস্তায় দেখছি আন্দোলন করতে। এর মধ্যে প্রায় ২০ হাজার মানুষ আন্দোলন করেছে ‘আউটসোর্সিং’ নামের এক নিয়োগপদ্ধতির বিরুদ্ধে। কারা আন্দোলন করছেন, কেন করছে, বুঝে উঠতে সময় লাগে। আউটসোর্সিং কি খারাপ? এই লোকগুলো কারা, কী চান? তাঁরা কি সরকারি চাকরিতে স্থায়ী হতে চান? রাজস্বকরণ মানে কী?

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১১:৪৪ এএম

গঙ্গাচড়ার ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে

বিগত আওয়ামী আমলেও বিভিন্ন সময়ে ফেইসবুকে ইসলাম বিদ্বেষি পোষ্ট দিয়ে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক উত্তেজনা ও হামলা ভাঙচুরের ঘটনা ঘটিয়ে দেশবিরোধি অপপ্রচারের মচ্ছব দেখা গেছে। সে সব ঘটনায়ও একাধিক মামলা হলেও ঘটনার নেপথ্যের কুশীলবরা সব সময়ই ধরাছোঁয়ার বাইরে ছিল। গঙ্গাচড়াও তার ব্যতিক্রম নয়। দেশ এক রাজনৈতিক ক্রান্তিকাল অতিক্রম করছে।পতিত স্বৈরাচারের দোসরদের অপতৎপরতার পাশাপাশি ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি মহল নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ফেইসবুকে ইসলাম বিদ্বেষি পোষ্ট দিয়ে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে দেশবিরোধি অপপ্রচারে নতুন মাত্রা যুক্ত করা, বিশৃঙ্খলা ও নিরাপত্তাহীনতার অজুহাত দেখিয়ে নির্বাচন পিছিয়ে দেয়ার কারসাজিও উড়িয়ে দেয়া যাচ্ছে না।

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১০:০২ এএম

আর যেন কেউ স্বাধীনতা বিক্রি করতে না পারে

পলাশীর প্রান্তরে স্বাধীনতা হারানোর এক শতাব্দী পর বাংলার সিপাহী জনতা ইংরেজের বিরুদ্ধে স্বাধীনতার বিদ্রোহ করে বৃটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানির বজ্রমুষ্টি অনেকটা ধসিয়ে দিতে সক্ষম হলেও হাজার হাজার সিপাহী, ফকির ও আলেমের রক্তের উপর বৃটিশ ঔপনিবেশিক শক্তি নতুন বন্দোবস্ত হাজির করে।

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ৯:৫৪ এএম