র্যাডক্লিফ মানচিত্র ও উপমহাদেশে বিভাজন
পাকিস্তান ও ভারত স্বাধীনতা লাভ করার পর দুদেশের মানুষেরা যখন আনন্দে আত্মহারা, তখনো তারা জানত না কোন দেশের মানুষ র্যাডক্লিফ লাইনে পড়েছে। র্যাডক্লিফ মানচিত্র ১৯৪৭ সালের ১৭ আগস্ট যখন জনসম্মুখে প্রকাশিত হয়, তখন সবাই চিন্তিত ও মর্মাহত হয়ে পড়ে, অনেকে হয় বিস্মিত। এ অবস্থায় র্যাডক্লিফ লাইন অতিক্রম করে ১ কোটি ২০ লাখ মানুষ নতুন দেশের নতুন ঠিকানার খোঁজে পায়ে হেঁটে মাইলের পর মাইল পাড়ি জমাতে শুরু করে।
