অনুসন্ধান

‘টাকা তো মা ডাকে না’

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দিনাজপুর জেলার ৯ জন শহীদের মধ্যে দিনাজপুরের মাটিতে আন্দোলন করতে গিয়ে একমাত্র শহীদ হন রবিউল ইসলাম রাহুল। দিনাজপুর সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের বিদুর সাইগ্রাম তেলিপাড়া এলাকার মোছলেম উদ্দীন ও ফরিদা বেগমের তিন ছেলের মধ্যে সবচেয়ে ছোট ছেলে রবিউল ইসলাম রাহুল। রানীগঞ্জ এহিয়া হোসেন স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিকে প্রথম বর্ষের ছাত্র ছিল সে। সারা দেশ যখন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল। আন্দোলনে রংপুরে আবু সাঈদ শহীদ হলে তার মনে সাহস ও প্রেরণা জোগায় ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করার। তখন রাহুল বাড়িতে কাউকে না জানিয়েই যোগ দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে।

রোববার, ১৩ জুলাই ২০২৫, ১০:৩০ এএম

দ্রুত বিচার আইনে বর্বর হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত সাজা দিতে হবে

গত শুক্রবার রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে হত্যা করা হয় ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ নামে এক ব্যক্তিকে। হত্যার আগে তাকে ডেকে নিয়ে পিটিয়ে এবং ইট-পাথরের টুকরা দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। একপর্যায়ে তাকে বিবস্ত্র করা হয়। তার শরীরের ওপর উঠে…

রোববার, ১৩ জুলাই ২০২৫, ৮:৪৫ এএম

ইসলামপন্থীদের নির্বাচনী ঐক্য কি আদৌ হবে, জোট হলে কী হবে

দেশে জাতীয় নির্বাচনের পালে হাওয়া লেগেছে। আগামী ফেব্রুয়ারি কিংবা এপ্রিলে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় আওয়ামী লীগের সম্ভাব্য অনুপস্থিতিতে বাংলাদেশে ভোটারদের কাছে বিএনপির বিকল্প হতে চাইছে ইসলামি দলগুলো। তারা এক ছাতার নিচে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে লড়তে চায়। তবে ইসলামি দলগুলোর অতীত ঐক্যের ইতিহাস মোটেও সুখকর নয়, তাই তারা এ নির্বাচনকে ঘিরে ঐক্য গড়তে চাইলে আদতে তা কতটা সফল হবে, নাকি অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাবে, তা নিয়ে চলছে জল্পনাকল্পনা।

রোববার, ১৩ জুলাই ২০২৫, ৮:৩৪ এএম

প্রবাসীদের ভোটে আনার চ্যালেঞ্জ

দেশের প্রধান নির্বাচনী আইন গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২–এর ২৭(১) ধারার মাধ্যমে বিদেশে বসবাসরত বাংলাদেশি ভোটারদেরকে ডাকযোগে ব্যালটে ভোট দেওয়ার অধিকার দেওয়া হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ২০০৮ সালে উক্ত আইনি অধিকার দেওয়ার বছরেও প্রবাসীদের জন্য কখনোই পোস্টাল ভোটিং ব্যবস্থায় ভোট গ্রহণে কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফলে ২০০৮-২০২৪ পর্যন্ত বাংলাদেশের কোনো প্রবাসী ভোটার ভোট দিতে পারেননি।

রোববার, ১৩ জুলাই ২০২৫, ৮:২৮ এএম

দুনিয়া কাঁপানো ৩৬ দিনের ইতিকথা

দেখতে দেখতে সেই রক্ত ঝরা বিপ্লবের একটি বছর পার হয়ে গেল। এখনো স্বজন হারানো পরিবারগুলোর কান্না থামেনি, এখনো আহতরা কাতরাচ্ছে বিছানায়। তাদের ক্ষতস্থান এখনো দগদগে ঘায়ে পরিণত হয়েছে। যারা পঙ্গু হয়েছে, তাদের ভবিষ্যৎ এখনো অজানা। সেই অগ্নিঝরা দিনগুলোর দেয়াল লেখনী এখনো জ্বলজ্বল করছে। অথচ আজ আমরা দেখতে পাচ্ছি সেই নিষ্ঠুর হত্যাকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিহাসের জঘন্য গণহত্যাকে ‘শিল্পে রূপ’ দেওয়ার চেষ্টা করছে!

শনিবার, ১২ জুলাই ২০২৫, ৩:৪২ পিএম

ট্রাম্প-ইরানের সম্ভাব্য চুক্তিতে নতুন মধ্যপ্রাচ্যের দিশা

এ কারণেই ২২ জুন ফরদো পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্র ‘বাঙ্কার বাস্টার’ বোমা ফেলার পর থেকে যে নাটকীয়তা শুরু হয়েছিল, তা এক পরাবাস্তব চেহারা ধারণ করে, যেখানে ছবিগুলো অদ্ভুতভাবে পরস্পর মিশে গিয়েছিল, যেমনটা স্বপ্নে ঘটে। যদি কেউ এই জটিল বিষয়কে কল্পনা থেকে বাস্তবে টেনে আনতে পারেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি একবার ‘দ্য অ্যাপ্রেন্টিস’ নামে একটি রিয়েলিটি শোর আয়োজন করেছিলেন, যা ২০০৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত এনবিসিতে ১৫টি মৌসুমজুড়ে বিভিন্ন ধরনে প্রচারিত হয়েছিল। এতে উচ্চাকাঙ্ক্ষী ব্যবসায়ীরা অংশগ্রহণ করেছিলেন, যারা ট্রাম্পের এক সম্পত্তির পক্ষে প্রচার চালাতে ২ লাখ ৫০ হাজার ডলারের বিনিময়ে এক বছরের চুক্তির জন্য প্রতিযোগিতা করেছিলেন।

শনিবার, ১২ জুলাই ২০২৫, ৩:২৮ পিএম

এসএসসি পরীক্ষার ফলাফল: ভবিষ্যতের জন্য শঙ্কা বাড়াচ্ছে

এই অভিযোগকে এক পাশে সরিয়ে রাখা সহজ, কিন্তু একেবারে এড়িয়ে যাওয়া কি সম্ভব? বাস্তবতা হলো, বিগত এক দশকে সরকার জিপিএ-৫-এর সংখ্যা বাড়িয়ে ‘উন্নয়ন’ ও ‘স্মার্ট শিক্ষা’ নামক ব্র্যান্ডিং তৈরি করেছে। প্রতিটি বছর ফলাফলের দিনই মন্ত্রীদের মুখে উচ্চারিত হয়েছে, ‘এই ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষাবান্ধব নীতির ফসল।’ কিন্তু এই বছর যখন গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশে নেমে এল, তখন সেই মন্ত্রীদের মতামত নেওয়ার সুযোগ নেই। কারণ, তাঁরা হয় জেলে অথবা পলাতক। তবে এটা ঠিক, আমরা গত ১৬ বছর ধরে একটি সাজানো ফলাফল বিশ্বাস করে এসেছি!

শনিবার, ১২ জুলাই ২০২৫, ২:১১ পিএম

মুক্তির প্রাথমিক শর্ত বৈষম্যের অবসান

সাধারণ মানুষ জল ও পানির পার্থক্য নিয়ে মোটেই মাথা ঘামাত না; তারা জিনিসটা পেলেই খুশি থাকত। কিন্তু মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণির মানুষ নিয়েই যত মুশকিল ছিল। তারা ভাষার ওই পার্থক্যকে সাম্প্রদায়িক বিভাজনের চিহ্নগুলোর একটি হিসেবে আঁকড়ে ধরেছিল। সাম্প্রদায়িকতা জনগণের ব্যাপার ছিল না। ছিল দুই দিকের দুই মধ্যবিত্তের। তারা তাদের নিজেদের স্বার্থে ঝগড়া-ফ্যাসাদ বাধিয়ে এমন ভয়ংকর অবস্থার সৃষ্টি করল; অখণ্ড ভূমিকে দুই টুকরো করা ছাড়া গত্যন্তর রইল না। তাতে প্রকৃতি, অর্থনীতি, সংস্কৃতি সব কিছুরই ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে ভাষা বিকাশেরও।

শনিবার, ১২ জুলাই ২০২৫, ১:৫১ পিএম

জুলাই ছিল জনতার, এখন তার মুখপাত্র কে

বাল্যকালে আমরা পড়েছি—একটি কবিতায় খাঁচার পাখি আর বনের পাখির আলাপ। একদিকে খাঁচার শৃঙ্খলা ও নিরাপত্তা, অন্যদিকে বনের মুক্ত আকাশ। ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনে যে তারুণ্য রাজপথে নেমেছিল, তারা ছিল সেই বনের পাখির মতো। তাদের লক্ষ্য ছিল নীল আকাশ, বাধাহীন স্বাধীনতা।

শনিবার, ১২ জুলাই ২০২৫, ১২:২৭ পিএম

চাঁদাবাজ ও দখলদার প্রসঙ্গ

মুশকিল হলো, এ ধরনের অনুপ্রেরণাদায়ক কথাবার্তা রাজনৈতিক মহলে হরহামেশাই বলা হয়ে থাকে। এই চোখরাঙানির সঙ্গে বাস্তব পরিস্থিতির কোনো মিল থাকে না। দলের নেতৃস্থানীয় মহল যেসব কথা বলে থাকে, তা স্থানীয় পর্যায়ের অনেক মাসলম্যানই অগ্রাহ্য করে থাকেন। গত বছর আগস্ট মাসে আওয়ামী সরকারের পতনের পর থেকে দেশের বিভিন্ন জায়গায় যে দখল ও চাঁদাবাজির ঘটনাগুলো ঘটেছে, তার অনেকগুলোই বিএনপির নেতা-কর্মীদের করা।

শনিবার, ১২ জুলাই ২০২৫, ১২:০৮ পিএম

তরুণদের ভাবনায় একাকার সবার ভাবনা

বলা বাহুল্য, দেশে ১৫-৩৫ বছর বয়স গ্রুপের যে জনসংখ্যা, সেই নিরিখে দুই হাজার সংখ্যাটি কোনো শতাংশের হিসাবে আসে না। সেই বিবেচনায়, অনেকে মনে করতে পারেন যে এই জরিপে উঠে আসা মতামতকেও প্রতিনিধিত্বশীল বলা যায় না। আমরাও তেমনটা মনে করতে পারতাম যদি না ওই ক্ষুদ্রসংখ্যক তরুণের মতামত দেশের সব তরুণ-যুবা-প্রবীণনির্বিশেষে আপামর গণমানুষের ভাবনার বা মতামতের প্রতিফলন না ঘটাত।

শনিবার, ১২ জুলাই ২০২৫, ১২:০২ পিএম

ইউক্রেনকে চাপে ফেলে যেভাবে ফায়দা লুটছে পশ্চিমা শক্তি

এই দরপত্র এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র-ইউক্রেনের মধ্যে স্বাক্ষরিত একটি খনিজ চুক্তির অংশ হিসেবে আহ্বান করা হয়েছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে ইউক্রেনের খনিজ সম্পদের ওপর প্রবেশাধিকার দেওয়া হয়েছে। কয়েক মাসের আলোচনা শেষে চুক্তিটি সম্পাদিত হয়।

শনিবার, ১২ জুলাই ২০২৫, ১০:০৭ এএম

এ কেমন হত্যাকাণ্ড? এ কেমন বীভৎসতা?

‘সোহাগকে শুধু হত্যা করেই থেমে থাকেনি সন্ত্রাসীরা। সোহাগের মৃত্যু নিশ্চিত হওয়ার পরও লাশের ওপর চলতে থাকে নৃশংসতা।’ ‘সোহাগকে শুধু হত্যা করেই থেমে থাকেনি সন্ত্রাসীরা। সোহাগের মৃত্যু নিশ্চিত হওয়ার পরও লাশের ওপর চলতে থাকে নৃশংসতা।’ছবি: সিসিটিভি ফুটেজ থেকে সংগৃহীত প্রতিদিন কত হত্যাকাণ্ড ঘটছে। ব্যক্তিগত শত্রুতা, পারিবারিক বিরোধ, ব্যবসায়িক দ্বন্দ্ব, রাজনৈতিক বিভেদ, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, ছিনতাইকারীর দৌরাত্ম্য—কত কারণেই মানুষ খুন হচ্ছে। মানুষকে খুন করায় মানুষের মধ্যে কোনো দ্বিধাও কাজ করছে না! তাই বলে এভাবে একজন মানুষকে মারতে হবে?

শনিবার, ১২ জুলাই ২০২৫, ১০:০১ এএম

পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন

জনসংখ্যা ইস্যুতে সচেতনতা বাড়ানো এবং এ–সংক্রান্ত পরিবেশ ও উন্নয়নের সম্পর্ককে লক্ষ্য রেখে ১৯৯০ সাল থেকে জাতিসংঘ ও সদস্যদেশগুলো আনুষ্ঠানিকভাবে এ দিবস পালন করে আসছে। লক্ষণীয় যে ১৯৮৭ সালের ১১ জুলাই পৃথিবীর জনসংখ্যা পৌঁছে যায় ৫ বিলিয়নে। এ ধারাবাহিকতায় ২০১১ সালে ৭ বিলিয়নে আর ২০২২ সালের নভেম্বর মাসের ১৫ তারিখে বিশ্বে জনসংখ্যা পৌঁছে যায় ৮ বিলিয়নে (জাতিসংঘের বিশ্ব জনসংখ্যা সম্ভাবনা ২০২২)। ২. বর্তমানে ২০২৫ সালে বিশ্ব জনসংখ্যা পৌঁছে গেছে ৮ দশমিক ২৩ বিলিয়নে (জাতিসংঘের জনসংখ্যা তহবিলের স্টেট অব ওয়ার্ল্ড পপুলেশন ২০২৫)।

শনিবার, ১২ জুলাই ২০২৫, ৯:৫১ এএম

আধুনিক অর্থব্যবস্থার অন্ধকার দিক ও তার বিকল্প ভাবনা

গ্রামের মানুষজন, কে কাকে কী দিল, তা অনানুষ্ঠানিকভাবে মনে রাখত। অনেক সময় কোনো প্রত্যক্ষ পুনঃপ্রদানের আশাও থাকত না। প্রথম দিককার আর্থিক ব্যবস্থা ছিল টালি স্টিক, মাটির ফলক বা চিহ্নিত ঋণলিপি, কয়েন বা কাগজের টাকা নয়। আনুমানিক খ্রিষ্টপূর্ব ৩০০০ সালের দিকে মেসোপটেমিয়ার মন্দিরগুলো শস্য ও পশুর দেনা-পাওনার হিসাব রাখত। রাষ্ট্র কর্তৃক প্রচলিত মুদ্রা (কয়েন) প্রথম দেখা যায় খ্রিষ্টপূর্ব ৬০০ সালে লিডিয়ায় (বর্তমান তুরস্ক), যা ছিল মান ও প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণে প্রচলিত প্রথম অর্থ। তবে সেই কয়েনগুলো ধাতব মূল্যবাহী ছিল। পরে চীনের তাং ও সং রাজবংশে এবং ইউরোপে প্রোমিসরি নোট ও ব্যাংক বিলের মাধ্যমে কাগজের মুদ্রা চালু হয়।

শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ৩:৫৪ পিএম

সার্কের পতন ও নতুন আঞ্চলিক জোট

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনগুলো থেকে মনে হয়, সার্কের স্থলে অধিক কার্যকর একটি সংগঠন সৃষ্টির উদ্দেশ্যেই এই উদ্যোগটি নেওয়া হয়েছে। এর প্রধান লক্ষ্য হবে বিনিয়োগ ও আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি করা।

শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ৩:৪৮ পিএম

ইতিহাস পুনর্বিবেচনার শিকার মুজিব ও বত্রিশের বাড়ি

যারা একসময় ছিলেন জাতির গর্ব, বিপ্লবের প্রতীক, তারাই নতুন প্রজন্মের কাছে হয়ে ওঠেন ঘৃণার পাত্র, নিপীড়নের প্রতিচ্ছবি। তাদের স্মৃতিবিজড়িত স্থাপনাগুলো পরিণত হয় জনরোষের নিশানায় আর মূর্তিগুলো ভেঙে গুঁড়িয়ে ফেলা হয়। এই ঘটনাপ্রবাহ শুধু একটি নির্দিষ্ট দেশের নয়, বরং বিশ্বজুড়েই এর উদাহরণ ছড়িয়ে আছে। রুশ বিপ্লবের মহানায়ক লেনিন থেকে শুরু করে তুরস্কের জাতির পিতা কামাল পাশা, এমনকি বাংলাদেশের জাতির জনক খেতাবে ভূষিত শেখ মুজিব পর্যন্ত—অনেক আইকনিক ফিগারই সময়ের বিবর্তনে ভিন্ন প্রজন্মের কাছে ভিন্ন অর্থ নিয়ে আবির্ভূত হয়েছেন।

শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২:৫৯ পিএম

জুলাই গণঅভ্যুত্থান যে বাংলাদেশের স্বপ্ন দেখায়

দুই. জুলাই একটি চেতনার নাম। প্রতি বছরের জুলাই আমাদের মনে করিয়ে দিবে কিভাবে জুলুম এবং জালিমের বিরুদ্ধে লড়াই করে ফ্যাসিবাদের করব রচনা করতে হবে। বাঁচতে হলে কীভাবে মরতে হয় সেই মহাকাব্যের নাম জুলাই। জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের ভবিষ্যত, বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি নিয়ে নতুন এক আশার মানচিত্র তৈরি করে দিয়েছে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মানুষ এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখে যেখানে কোনো অন্যায় -অবিচার- শোষণ- নিপীড়ন থাকবে না।

শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২:৫৭ পিএম

পশ্চিমাদের ‘নয়া মধ্যপ্রাচ্য’ গড়ার পরিকল্পনা ব্যর্থ

ইরান ও ইসরাইলের মধ্যে সাম্প্রতিক যুদ্ধের সমাপ্তির পর পশ্চিমাদের দিক থেকে এই দাবি জোরালো হয়ে উঠছে, এই যুদ্ধ ‘নতুন মধ্যপ্রাচ্য’-এর উত্থান ঘটবে। এর কারণ হিসেবে বলা হচ্ছে, মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত ‘এক্সিস অব রেসিসট্যান্স’ বা প্রতিরোধের অক্ষ শক্তি হিসেবে পরিচিত সংগঠনগুলো দুর্বল হয়ে পড়েছে। একই সঙ্গে সিরিয়া, লেবানন ও গাজায় ইরানের প্রভাব খর্ব হয়েছে। ফলে ইরানের শক্তি অনেকটাই কমে গেছে। ফলে মধ্যপ্রাচ্যে ইরানের শক্তি অনেকটাই কমে গেছে, যা ‘নয়া মধ্যপ্রাচ্য’ গড়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে। ইসরাইলের মিত্র পশ্চিমা দেশগুলোর মধ্যেই এই ধারণা জোরালো হয়ে উঠছে।

শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২:৫৫ পিএম

ইতিহাসের দর্পণে শাসন বনাম সহিংসতা

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় এই মুহূর্তে এক ভয়াবহ সরকারবিরোধী আন্দোলন দানা বাঁধিয়াছে। শিক্ষা খাতে প্রস্তাবিত বাজেট কাটছাঁট এবং নূতন কর আরোপকে কেন্দ্র করিয়া হাজার হাজার নাগরিক রাজধানী নাইরোবির রাজপথে নামিয়া প্রতিবাদ জানাইতেছেন। বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণে অন্তত ৩৯ জন নিহত হইয়াছেন-এমনটি জানাইতেছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম।

শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ১:১৮ পিএম