ভোট হবে বাংলাদেশে, সিদ্ধান্ত ব্রিটেনে
কয়েক দিন ধরেই সবার নজর ছিল লন্ডনে। আজ শুক্রবার বৈঠক শেষে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানামুখী আলোচনা, বিতর্ক ও গভীর ব্যাখ্যা-বিশ্লেষণ। কেউ বলছেন, এটা নিছক একটি বৈঠক নয়, বরং আগামী দিনের বাংলাদেশের নির্বাচন ও ক্ষমতার সমীকরণে একটি গুরুত্বপূর্ণ বাঁকবদলের ইঙ্গিত। প্রশ্ন উঠছে, ভোট হবে ঢাকায়, কিন্তু সংলাপ, সমঝোতা ও সিদ্ধান্তের কেন্দ্র কেন লন্ডন?
