উন্নয়নশীল দেশে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা
অনেক সময় প্রায় অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়াই জাতীয় ঐক্যের সুর তোলা হয়, যাহা কখনোই প্রকৃত শান্তি ও স্থিতিশীলতা আনিতে পারে না। বরং ইহা হিংসা-বিদ্বেষ ও বিভেদ-গৃহবিবাদকে আরো উসকাইয়া দেয়। ইহাতে উন্নয়নশীল দেশসমূহে উদার গণতন্ত্রের বিকাশ বারংবার বাধাগ্রস্ত হয়। নাগরিকদের ন্যায্য অধিকার আদায়ের স্বপ্ন অধরাই থাকিয়া যায়।
