অনুসন্ধান

স্টারমার ও পচা শামুক

অধ্যাপক ইউনূস ফিন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী স্টারমার অবশ্য এখনো তার সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হননি। তিনি বলেন, তার সঙ্গে আমার সরাসরি কথা হয়নি। তবে কিয়ার স্টারমার বাংলাদেশের এই প্রচেষ্টায় সহায়তা করবেন, এ বিষয়ে তার কোনো সন্দেহ নেই বলে উল্লেখ করেন ড. ইউনূস। তিনি বলেন, যুক্তরাজ্যের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, এখন অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাতের কোনো পরিকল্পনা কিয়ার স্টারমারের নেই। এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি কর্মকর্তারা।

সোমবার, ১৬ জুন ২০২৫, ৩:০৫ পিএম

হার্ভার্ড বনাম ট্রাম্প

বিচারক একে প্রতিহিংসাপরায়ণ ও অসাংবিধানিক হিসেবে আখ্যা দেন। ট্রাম্প প্রশাসন জাতীয় নিরাপত্তার অজুহাত উপস্থাপন করে, কিন্তু হার্ভার্ড বলছে, এটি আসলে রাজনৈতিক প্রতিশোধ; কারণ তারা সরকারপ্রদত্ত চাপের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। বর্তমান যুক্তরাষ্ট্র সংকটের শুরু ২০২৩ সালের ডিসেম্বর থেকে।

সোমবার, ১৬ জুন ২০২৫, ২:৫৪ পিএম

সেনা অভিযান জোরদার হোক

টেকনাফ, উখিয়া, নাইক্ষ্যংছড়ি এবং অন্যান্য সীমান্ত দিয়ে ইয়াবাসহ ২৬ ধরনের মাদক প্রায় অবাধে প্রবেশ করছে। জরুরি পণ্য পরিবহন থেকে শুরু করে অ্যাম্বুল্যান্স, বাস, ট্রেন ও নৌযানে মাদক আসছে। কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলো মাদক কারবারের কেন্দ্র হয়ে উঠেছে। ধারণা করা হয়, ৮০ শতাংশ পাচারকারীই রোহিঙ্গা।

সোমবার, ১৬ জুন ২০২৫, ১২:৫১ পিএম

ইসরাইলি ঘৃণ্য রণকৌশল : অন্ধ-বধির পৃথিবী

যুদ্ধ নাকি জাতিগত নিধন? ১৯৪৮ সাল থেকে চলতে থাকা ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ নতুন মোড় নেয় ২০ মাস আগে। হামাসের আক্রমণের প্রতিক্রিয়ায় ইসরাইলি সশস্ত্রবাহিনী যে প্রতি-আক্রমণ শুরু করেছিল তা অল্প দিনের মধ্যে যুদ্ধের খোলনলচে বদলে একটি জাতিগত নিধনের যুদ্ধাপরাধে রূপ নিয়েছে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে সমৃদ্ধশালী বাহিনীর বিরুদ্ধে হামাস যোদ্ধারা ‘অপ্রথাগত’ যুদ্ধ কৌশল নেন। ফলে ইসরাইলি বাহিনী পুরো গাজাবাসীকে হামাস সদস্য হিসেবে ধরে নেয়। নারী-শিশু-বৃদ্ধ নির্বিশেষে সবাইকে সমানতালে হত্যা করতে থাকে। এ প্রক্রিয়ায় গাজায় যুদ্ধের নামে চলছে একটি জাতির নির্মূলকরণ।

সোমবার, ১৬ জুন ২০২৫, ১২:৪২ পিএম

পরিচ্ছন্ন নির্বাচনের প্রত্যাশা

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা ও উত্তেজনা তৈরি হয়েছিল। গত শুক্রবার লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার বৈঠকে তার একটি গ্রহণযোগ্য সমাধান পাওয়া গেছে।

সোমবার, ১৬ জুন ২০২৫, ১১:৩৯ এএম

মানবতার কি মৃত্যু হয়েছে

গত দশকে সশস্ত্র সঙ্ঘাত এবং এর ফলে মৃত্যুর সংখ্যা উভয় ব্যাপক হারে বেড়েছে। শুধু ২০২২ সালে যুদ্ধে দুই লক্ষাধিক মানুষ নিহত হয়েছেন। যেটি ১৯৯৪ সালে রুয়ান্ডা গণহত্যার পর থেকে সর্বোচ্চ বার্ষিক মৃত্যুর সংখ্যা। ওই একই বছরে বিশ্বজুড়ে ৫৬টি যুদ্ধ ও সঙ্ঘাতের ঘটনা ঘটে। তখন কমপক্ষে একটি দেশ সক্রিয়ভাবে সঙ্ঘাতে জড়িয়ে পড়েছিল।

সোমবার, ১৬ জুন ২০২৫, ১১:১৮ এএম

ইরানে হামলা ইসরায়েলি যুদ্ধযন্ত্রকে থামাইতেই হইবে

স্মরণ করা যাইতে পারে, মূলত দখলকৃত ফিলিস্তিনি ভূমির উপর প্রতিষ্ঠিত হইবার কারণে ইসরায়েল বিশেষত আরব ও সমগ্র বিশ্বের ন্যায়ানুরাগী মানুষের নিকট অবৈধ রাষ্ট্র হইলেও, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও বিশ্বশান্তির স্বার্থে ১৯৬৭ সালের যুদ্ধপূর্ব সীমানার ভিত্তিতে দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রস্তাব আরব নেতৃবৃন্দসহ অধিকাংশ রাষ্ট্র সমর্থন করিয়া থাকে।

সোমবার, ১৬ জুন ২০২৫, ১০:০২ এএম

যে কারণে বাংলাদেশকে সর্বজনীন বিচারিক নীতিমালা প্রয়োগ করা উচিত

ইসরাইল ফিলিস্তিনে গণহত্যা চালিয়েছে- এ বিষয়ে এখন জোরালো প্রমাণ রয়েছে। তথ্য-উপাত্ত ও বিশেষজ্ঞদের গবেষণায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং দেশটির সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের দ্বারা সংঘটিত গুরুতর মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের প্রমাণ পাওয়া গেছে। এসব কর্মকাণ্ডের মধ্যে রয়েছে- বেসামরিক মানুষকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা, গুরুত্বপূর্ণ অবকাঠামোর ধ্বংসসাধন এবং ব্যাপকভাবে সাধারণ মানুষকে বাস্তুচ্যুত করা।

সোমবার, ১৬ জুন ২০২৫, ৯:৩৫ এএম

ইরান কি এবার পারমাণবিক বোমার দিকেই ঝুঁকবে

ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করেছে এবং এই অভিযানকে ‘অপারেশন রেইজিং লায়ন’ নামে আখ্যায়িত করেছে। ইরানি কর্মকর্তারা একে দেশ দুটির দশকের পর দশক ধরে চলা ছায়াযুদ্ধের সবচেয়ে সরাসরি যুদ্ধ হিসেবে বর্ণনা করেছেন।

রোববার, ১৫ জুন ২০২৫, ৩:৩৪ পিএম

বিশ্লেষণ ‘মুক্তিযোদ্ধা’ সংজ্ঞার রাজনৈতিক জটিলতা কোথায়

এ তথ্য গুরুত্বপূর্ণ। কারণ, ২০১৮ সালে যখন এ আদেশ রহিত করে ‘পরিমার্জনমূলক যুগোপযোগী’ করার বিল আনা হয়, তখন যুক্তি হিসেবে বলা হয়েছিল যে বাহাত্তরের সংজ্ঞার কারণে সব মুক্তিযোদ্ধাকে ভাতা প্রদান করা সম্ভব হচ্ছিল না। এ উদ্দেশ্য থেকেই স্পষ্ট হয় যে মূলত ‘সম্মানী ভাতা’ দেওয়ার সুবিধার জন্যই আইনটি পুনঃপ্রণয়ন করা হয়েছিল।

রোববার, ১৫ জুন ২০২৫, ৩:২৫ পিএম

চামড়া শিল্পে গবেষণার পরিধি বাড়াতে হবে

তবে প্রধানত দুই পদ্ধতিতে চামড়ার ট্যানিং করা হয়। একটি উদ্ভিজ্জ ট্যানিং এবং অপরটি ক্রোম ট্যানিং। ট্যানিং শব্দটির উৎপত্তি মূলত ট্যানিন (Tannin) থেকে, যা ট্যানিক এসিড নামক এক ধরনের উদ্ভিজ্জ রাসায়নিক পদার্থ থেকে উদ্ভূত। প্রাকৃতিকভাবে সকল সবুজ উদ্ভিদে ট্যানিক এসিড আছে।

রোববার, ১৫ জুন ২০২৫, ১২:২৬ পিএম

অভিমত পরিসংখ্যান বিভ্রান্তির বাংলাদেশে বোরো ধানের আবাদ, গড় ফলন ও মোট উৎপাদন নিয়ে বিভ্রান্তি ও অসংগতি আছে।

বোরো মৌসুমে মাঠভরা বোরো ধান দেখা গেলেও জলবায়ু পরিবর্তন, সেচের পানির সংকট ও আন্তঃফসল প্রতিযোগিতার ফলে ধীরে ধীরে বাধাগ্রস্ত হচ্ছে বোরো চাষ। এছাড়া তুলনামূলক লাভ-ক্ষতির হিসাব ও বিকল্প ফসলের সম্ভাবনা বিবেচনা করে কৃষক অতিরিক্ত সেচনির্ভর বোরো ধান চাষ থেকে ধীরে ধীরে বেরিয়ে যাওয়ার তথ্য গবেষণা প্রবন্ধ ও গণমাধ্যমে আছে। তাই বোরো ধানের আবাদ অব্যাহতভাবে বাড়ার বিশ্বাসযোগ্যতা ও যৌক্তিকতা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে।

রোববার, ১৫ জুন ২০২৫, ১১:৩৯ এএম

ইসরায়েল ঠিক এখনই কেন ইরানে হামলা করল

ইরানে হামলার চিন্তাভাবনা ২০১২ সালে নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাকের সময় তুঙ্গে পৌঁছেছিল। কিন্তু তখন ওবামা প্রশাসন তাঁদের থামিয়ে দেয়। পরে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি হয়। তখন কিছু ইসরায়েলি নিরাপত্তা ও গোয়েন্দাপ্রধান মনে করেছিলেন যে ইসরায়েলকে একাই হামলা করা উচিত নয়।

রোববার, ১৫ জুন ২০২৫, ১১:২৪ এএম

বাংলাদেশের রাষ্ট্রনৈতিক উন্নয়ন

রোমান্টিক স্বজাতিপ্রেম থেকে নয়, কাঠখোট্টা তথ্য-তত্ত্ব বিশ্লেষক, গবেষক ও বিশেষজ্ঞ হিসেবেই বলতে পারি, অন্যান্য কোনো কোনো ক্ষেত্রে যা-ই হোক না কেন, অন্তত রাষ্ট্রনৈতিক উন্নয়ন পর্যায়ক্রমে বাংলাদেশ, কয়েক শতাব্দীর সাম্রাজ্যবাদী ও ঔপনিবেশিক নিপীড়নে তার সবকিছু দুমড়ে-মুচড়ে ফেলার পরেও আজও সারা জগতের হাতে গোনা শীর্ষস্থানীয় মাত্র গুটি কতেক—আর এশিয়ায়, একমাত্র জাপানের পর সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

রোববার, ১৫ জুন ২০২৫, ৮:৫১ এএম

পাকিস্তানকে বিচ্ছিন্ন করার ভারতের চেষ্টা পুরোপুরি ব্যর্থ

নিরাপত্তা পরিষদে পাকিস্তানের এই অভ্যুত্থানটি এমন এক সময়ে সংঘটিত হয়েছে, যখন ভারতের সর্বদলীয় একটি প্রতিনিধিদল সারা বিশ্ব ভ্রমণ করছে পাকিস্তানবিরোধী প্রচারণার টার্গেট নিয়ে। এই প্রতিনিধিদলের পক্ষ থেকে পশ্চিমা দেশগুলোর কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে যে, পাকিস্তানের ভূখণ্ড থেকে যে সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হচ্ছে, সেজন্য দেশটিকে অবশ্যই জবাবদিহির আওতায় আনা উচিত পশ্চিমাদের।

রোববার, ১৫ জুন ২০২৫, ৮:৪৩ এএম

কৃত্রিম বুদ্ধিমত্তা ও চাকরির ভবিষ্যৎ

বিশ্বখ্যাত গবেষণা সংস্থা ম্যাকিনসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী প্রায় ৮০ কোটি চাকরি অটোমেশনের দ্বারা প্রভাবিত হতে পারে। অন্যদিকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘ফিউচার জবস’ প্রতিবেদন অনুযায়ী, এআইয়ের স্বয়ংক্রিয়তায় একদিকে চাকরি হারাতে পারে ৮ কোটি ৫০ লাখ মানুষ; অপরদিকে সৃষ্টি করবে প্রায় ৯৭ মিলিয়ন নতুন ধরনের কাজ। অর্থাৎ, এই পরিবর্তন একদিকে যেমন হুমকি, তেমনি অন্যদিকে সম্ভাবনার দরজাও খুলে দিচ্ছে।

রোববার, ১৫ জুন ২০২৫, ৮:৩৮ এএম

ইরানে ইসরাইলের বর্বরোচিত হামলা

আত্মরক্ষার উসিলায় ইসরাইল আগ বাড়িয়ে ইরানে যে হামলা চালিয়েছে, একইভাবে ইরানেরও আত্মরক্ষায় হামলা চালাতে পারে। তবে যুদ্ধ কখনো শান্তি বয়ে আনে না। বিশ্বের এক প্রান্তে যুদ্ধ লাগলে তার প্রভাব পুরো বিশ্বেই পড়ে। এ থেকে কেউই বাদ যায় না।

শনিবার, ১৪ জুন ২০২৫, ৩:৫৬ পিএম

'অদ্ভুত আঁধার এক এসেছে এ-পৃথিবীতে আজ'

ইসরাইলের এই আকস্মিক হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানীসহ বহুজন প্রাণ হারাইয়াছেন। ইরান তাহার আকাশপথ বন্ধ করিয়া দিয়া বলিয়াছে, যুদ্ধ এখন শুধু আশঙ্কা নহে-বরং এক চলমান বাস্তবতা। অনেকেই মনে করিতেছেন, ইরানে এই নূতন হামলা গোটা অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ঠেলিয়া দিয়াছে।

শনিবার, ১৪ জুন ২০২৫, ২:৩২ পিএম

নারীবিষয়ক সংস্কারের নামে স্বকীয়তা ধ্বংসের ষড়যন্ত্র

নারী অধিকার নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে। আসছে সংস্কারের প্রস্তাবনা। কিন্তু এসব সংস্কারের নামে এমন কিছু দাবি উত্থাপন করা হচ্ছে, যা সুক্ষ্মভাবে পশ্চিমা সংস্কৃতির ধারক ও বাহক। পশ্চিমা বিশ্বে যেমন ওপেন সেক্স, গর্ভপাত, নারী-পুরুষের সমান অধিকার চাওয়া, তেমনই নারীবিষয়ক কমিশনও পশ্চিমাদের নীতিমালার অনুসরণকারী এক এজেন্টে পরিণত হয়েছে। কমিশন যেসব সংস্কারের কথা বলছে, তা জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন আর বিদেশি এনজিওগুলোর চাপিয়ে দেওয়া মতামত, যার ভেতরে ইসলামী সমাজ ও পারিবারিক কাঠামো ধ্বংস করার নীতি লুকিয়ে আছে।

শনিবার, ১৪ জুন ২০২৫, ১:৪৯ পিএম

কেমন হওয়া উচিত ‘জুলাই সনদ’

তাঁর ভাষ্যমতে, এই ‘জুলাই সনদ’ একটি প্রতিশ্রুতি, যেখানে জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাবগুলোর মধ্য থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, তার তালিকা থাকবে। এই সনদে স্বাক্ষর করে রাজনৈতিক দলগুলো জাতির কাছে সেসব বাস্তবায়নের অঙ্গীকার করবে।

শনিবার, ১৪ জুন ২০২৫, ১২:১১ পিএম