হিন্দুত্ববাদের আগ্রাসন
ভারতীয় উপমহাদেশে হিন্দুত্ববাদ একটি দীর্ঘমেয়াদি আদর্শিক ও রাজনৈতিক মতবাদ, যা শুধু ধর্মীয় বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি সময়ের সঙ্গে সঙ্গে এক প্রভাবশালী রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। ঔপনিবেশিক যুগে এর সূচনা হলেও, কালের পরিক্রমায় এটি রাজনৈতিক শক্তির একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। এই আন্দোলনের মূল চালিকাশক্তি ছিল একদিকে ধর্মীয় পরিচয়ের আধিপত্য প্রতিষ্ঠা, অন্যদিকে রাজনৈতিক ও সামাজিক শক্তি হিসেবে হিন্দু জাতীয়তাবাদকে প্রতিষ্ঠিত করা।
