ক্বাদ নাজালা ইয়াজুজু ওয়া মাজুজু ফি বাংলাদেশ
আওয়ামী ফ্যাসিস্ট শাসনামলের দ্বিতীয়ার্ধে মধ্যপ্রাচ্যসহ পশ্চিমা দেশগুলোতে বাংলাদেশের জনশক্তি রফতানি বাজারে ব্যাপক ধস পরিলক্ষিত হয়। তখন তার কারণ অনুসন্ধানে সরকারি এবং বেসরকারিভাবে বেশ কয়েকটি সমীক্ষা পরিচালনা করা হয়েছিল। প্রধানমন্ত্রীসহ সরকারের মন্ত্রী-সচিবরাও বিভিন্ন দেশ সফর করেছেন এবং তারা সংশ্লিষ্ট সরকার ও ব্যবসায়ী সংগঠনগুলোর কাছ থেকে বাজার খুলে দেওয়ার মৌখিক প্রতিশ্রুতি পেলেও কার্যত এসব সফরের ফলাফল ছিল শূন্য।
