অনুসন্ধান

ভারতের সাথে সম্পর্ক হতে হবে সম্মান ও সমতাভিত্তিক

বাংলাদেশের সাথে পারস্পরিক স্বার্থ, সম্মান ও মর্যাদার সম্পর্ক উন্নয়ন করতে হলে ভারতকে তার জেদ ও বৈরি মনোভাবের পরিবর্তন করতে হবে। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র এবং এর স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি আন্তরিক শ্রদ্ধা পোষণ করতে হবে। আন্তর্জাতিক পর্যায়ে প্রতিবেশী দেশগুলোর মধ্যে যে পারস্পরিক মর্যাদা ও সমতাভিত্তিক স্বার্থের সম্পর্ক থাকে, সে অনুযায়ী তাকে আচরণ করতে হবে।

সোমবার, ৩০ জুন ২০২৫, ৯:৫২ এএম

ইরানে শাসক বদলের পশ্চিমা চেষ্টা কেন উল্টো ফল দেবে

যুক্তরাষ্ট্র প্রকাশ্যে এ ধরনের উদ্দেশ্যের বিষয়টি অস্বীকার করেছে। কিন্তু ইতিহাসে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্র প্রায়ই ইসরায়েলের কৌশলগত লক্ষ্য বাস্তবায়নে সমর্থন দেয়। ইরানের ক্ষেত্রে দেখা গেল, প্রথমে অস্বীকার করলেও পরে ইরানের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র।

সোমবার, ৩০ জুন ২০২৫, ৯:১৭ এএম

সংসদে নারী কোটা, না দলের সংস্কার জরুরি

জাতীয় সংসদে নারী কোটাবিষয়ক সাধারণত তিনটি অনুমিতিকে বিবেচনা করা হয়। প্রথমত, সংসদে নারী রাজনীতিবিদদের উপস্থিতি দরকার বিধায় ইতিবাচক বৈষম্যের প্রয়োজন আছে। দ্বিতীয়ত, সংসদে নারী কোটা রাখলে রাজনীতিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধি পাবে। তৃতীয়ত, নারী কোটা নিয়ে দেশে একটি স্বাভাবিক ঐকমত্য রয়েছে বিধায় কোটার পরিমাণ বা বাস্তবায়নের পদ্ধতি নিয়েই কেবল আলোচনা হতে হবে।

সোমবার, ৩০ জুন ২০২৫, ৯:০৬ এএম

সর্বক্ষেত্রে মেধার প্রাধান্যই চব্বিশের অভ্যুত্থানের চেতনা

যে বৈষম্যবিরোধী আন্দোলন থেকে জুলাই অভ্যুত্থানের সূত্রপাত, তার মূল দাবিটি ছিল সরকারি চাকরিতে অযৌক্তিক কোটার যৌক্তিকীকরণ ও মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা। আন্দোলনকারীদের ওপর ব্যাপক দমন-পীড়ন ও নির্বিচার গুলিতে প্রায় ২ হাজার মানুষের মৃত্যুর ঘটনা এ আন্দোলনকে রূপ দেয় গণ-অভ্যুত্থানে। পতন ঘটে স্বৈরাচারী শাসকের।

রোববার, ২৯ জুন ২০২৫, ২:৪৯ পিএম

ভূরাজনীতি চীনা অর্থনীতির লংমার্চ

আমরা গভীর অর্থনৈতিক ও ভূরাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। মুক্ত বাণিজ্যের বৈশ্বিক ব্যবস্থা ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হচ্ছে, যার জায়গা নিচ্ছে শুল্ক বাধা এবং দ্বিপক্ষীয় চুক্তির ওপর ক্রমবর্ধমান নির্ভরতা। একই সময়ে, যে যুগে দেশগুলো ক্রমবর্ধমান সম্পদের ওপর নির্ভর করে নাগরিকদের বার্ধক্য ও বেকারত্বের অনিশ্চয়তা থেকে রক্ষা করতে পারত, সেই যুগ শেষ হতে চলেছে। কারণ উচ্চতর প্রতিরক্ষা ব্যয়ের প্রয়োজনীয়তা সরকারগুলোকে সম্পদ বরাদ্দের বিষয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করছে।

রোববার, ২৯ জুন ২০২৫, ২:৩৫ পিএম

সচিবালয়ে অসন্তোষ-আন্দোলন থামাতে হবে

অধ্যাদেশটি জারির পরপরই ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’ এবং অন্যান্য সংগঠন একত্র হয়ে প্রতিবাদে নামে। ২৪ মে সচিবালয়ে অবস্থান কর্মসূচির মাধ্যমে আন্দোলনের সূচনা হয়। এরপর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন, মিছিল, স্মারকলিপি প্রদান এবং কর্মবিরতি কর্মসূচির মাধ্যমে আন্দোলন ছড়িয়ে পড়ে। ২৬ মে তারা ৫ দফা দাবি উত্থাপন করে যার মধ্যে অন্যতম ছিল: অধ্যাদেশ বাতিল, নবম বেতন কমিশন গঠন, ৫০% মহার্ঘ ভাতা প্রদান, ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিতকরণ এবং রেশন সুবিধা ও ইনক্রিমেন্ট বাস্তবায়ন।

রোববার, ২৯ জুন ২০২৫, ১:৪৬ পিএম

আবু সাঈদ হত্যার তদন্ত প্রতিবেদন : জড়িতদের বিচারের আওতায় আনতে হবে

সেসময় নানা নাটকীয়তার পরও ময়নাতদন্তে বেরিয়ে আসে, পুলিশের গুলিতে আবু সাঈদের বুক ঝাঁজরা হয়ে গিয়েছিল। তার গলা থেকে ঊরু পর্যন্ত ছিল ছররা গুলির আঘাত। তবে হত্যাকাণ্ডের পর বিগত সরকারের চাপে আবু সাঈদের ময়নাতদন্ত রিপোর্ট চাপ দিয়ে ছয়বার পরিবর্তন করাতে বাধ্য করা হয়। বলা বাহুল্য, পুলিশের সামনে বুক পেতে দেওয়া আবু সাঈদ ছিলেন জুলাই অভ্যুত্থানের সাহসের বাতিঘর।

রোববার, ২৯ জুন ২০২৫, ১:৪০ পিএম

আগামী নির্বাচন নিয়ে ভাবনা-দুর্ভাবনা

পঞ্চাশের দশকে কোরিয়া ভেঙে উত্তর ও দক্ষিণ কোরিয়া নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়। এর পর থেকে কিম পরিবার উত্তর কোরিয়া শাসন করে আসছে। উত্তর কোরিয়ার সব নাগরিককে কিম পরিবারের প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করতে হয়। উত্তর কোরিয়ায় তিনটি রাজনৈতিক দল রয়েছে। দলগুলোর মধ্যে একটি কিম জং উনের নেতৃত্বাধীন ওয়ার্কার্স পার্টি। পার্লামেন্টে এই দলটিই সংখ্যাগরিষ্ঠ। বাকি কয়েকটি আসন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ও কনডোইস্ট চঙ্গু পার্টির ‘দখলে’ থাকে। দল তিনটি হলেও এসব দলের কাজের ধরন একই। তার ওপর এই ‘পুতুল পার্লামেন্টের’ কোনো ক্ষমতাই নেই।

রোববার, ২৯ জুন ২০২৫, ১২:১৭ পিএম

মব আতঙ্ক এবং সুশীল দ্বিচারিতার ফাঁদে...

ক্ষমতাধর ব্যক্তি বা কোনো রাষ্ট্রনায়কের পতন হলে বিরুদ্ধবাদীদের কেউ কেউ পর্যন্ত ভেতরে ভেতরে ধাক্কা খায় বলেই বোধ হয় বসনিয়ার সার্ব নেতা যুদ্ধাপরাধী রাদুভান কারাদিচ ধরা পড়লে এবং ইরানের রেজা শাহ পাহলভি বা আফগানিস্তানের আশরাফ গনির পতন হলে অধিকাংশ মানুষের উল্লাস সত্ত্বেও কেউ কেউ ব্যথিত হন।

রোববার, ২৯ জুন ২০২৫, ১১:৫৭ এএম

অকল্পনীয় ইজারা ধানমন্ডি মাঠ উন্মুক্ত হোক সবার জন্য

বার্ষিক মাত্র ৫০ হাজার টাকা সালামির বিনিময়ে ৯৯ বছরের জন্য মাঠটির ইজারা নিয়েছে আবাহনী লিমিটেড। প্রথমত, জনঘনত্বের এ শহরের প্রাণকেন্দ্রের একটি খেলার মাঠ কোনোভাবেই কোনো গোষ্ঠীর নামে ইজারা দেওয়া চলে না। দ্বিতীয়ত, বার্ষিক ইজারার যে টাকা ধরা হয়েছে, তা বিশ্বাস করাও কঠিন।

রোববার, ২৯ জুন ২০২৫, ১১:৪৭ এএম

রেলে সাগরচুরি দুর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ জরুরি

আশার কথা, অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এসব ঘটনায় মামলা হয়েছে সাবেক তিন রেলপথমন্ত্রীর বিরুদ্ধে। এর মধ্যে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে আছেন নূরুল ইসলাম সুজন। তবে এখনো ধরাছোঁয়ার বাইরে দুর্নীতির বরপুত্র হিসাবে পরিচিত সাবেক মন্ত্রী মুজিবুল হক ও জিল্লুল হাকিম। তবে মুজিবুল হকের পিএস গোলাম কিবরিয়া গ্রেফতার হয়ে বর্তমানে কারাবন্দি। এ বিষয়ে দুদক জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। এনফোর্সমেন্ট অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করেছে। অভিযোগের সত্যতাও পাওয়া গেছে। সেসব তথ্য যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। অনুসন্ধান টিমের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

রোববার, ২৯ জুন ২০২৫, ১০:৫১ এএম

এনবিআরে অচলাবস্থা আলোচনার মধ্য দিয়ে অচলাবস্থা কাটুক

সংস্কারের অংশ হিসেবে এনবিআর ভেঙে দুটি নতুন বিভাগ—রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ করার সিদ্ধান্তটি অন্তর্বর্তী সরকারের সাহসী ও সময়োপযোগী পদক্ষেপ, সেটা বলতেই হবে। এই সিদ্ধান্ত কার্যকরের ক্ষেত্রে বাস্তবিক কিছু সমস্যা থাকতে পারে, যা আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য। কিন্তু এই সিদ্ধান্তকে কেন্দ্র করে কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের কারণে কয়েক সপ্তাহ ধরে প্রতিষ্ঠানটিতে যে অচলাবস্থা চলছে, সেটা মোটেই গ্রহণযোগ্য নয়।

রোববার, ২৯ জুন ২০২৫, ১০:১১ এএম

একই দিনে ২৩টি চাকরির পরীক্ষা কেন

যানজট ও দূরত্বের কারণে একই দিনে দুটি পরীক্ষা দেওয়াও কষ্টকর হয়ে ওঠে। অথচ বিসিএস পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা যদি বিভাগীয় শহরে হতে পারে, তবে অন্যান্য পরীক্ষাও সেখানে আয়োজন করা সম্ভব।

রোববার, ২৯ জুন ২০২৫, ১০:০৬ এএম

এনবিআরে অস্থিরতা: ক্ষমতার কেন্দ্রিকতা প্রমাণের চেষ্টা নাকি ভিন্ন কিছুর ইঙ্গিত?

উপনিবেশ-উত্তর সমাজে আমলাতন্ত্রকে আলাভি ‘অলিগার্ক’ বলে অভিহিত করেছেন, যেখানে এটি অন্যান্য সামাজিক শ্রেণির নিয়ন্ত্রণ থেকে তুলনামূলকভাবে স্বাধীন ও ক্ষমতাবান থাকতে চায়। সমাজে শক্তিশালী অন্যান্য শক্তি, যেমন রাজনৈতিক দল, সিভিল সোসাইটি, মিডিয়া প্রভৃতির অনুপস্থিতি অথবা দুর্বল উপস্থিতি অবশ্যই রাষ্ট্রীয় আমলাতন্ত্রের স্বাধীনতার মাত্রাকে প্রভাবিত করে, অর্থাৎ ‘অতি বিকশিত’ হতে সাহায্য করে। গত ১৬ বছরে বাংলাদেশে একদিকে নব-আঙ্গিকে ‘বাকশাল’ কায়েমের চেষ্টা, একদলীয় নিয়োগবাণিজ্য, বিরোধী দল, এনজিও, সিভিল সোসাইটি সংগঠনগুলোর.......

শনিবার, ২৮ জুন ২০২৫, ৩:২৯ পিএম

মধ্যপ্রাচ্যে সভ্যতার সংঘাত

মানবসভ্যতার সূচনা মধ্যপ্রাচ্য থেকে, তার সমাপ্তিও সেখান থেকেই প্রতিভাত । সভ্যতার সংঘাতের সূচনাও সেখানেও, শেষও সেখানেও। আশা করি, এই শেষটি বর্তমানের এই সংঘাত দিয়ে না হয়ে সংঘাত নিরসনে সভ্যতার স্থিতি ও প্রগতি নিশ্চিত হোক।

শনিবার, ২৮ জুন ২০২৫, ২:৩৩ পিএম

'শান্তি সভ্যতার গুণ, যুদ্ধ তাহার অপরাধ'

প্রাচীন বা মধ্যযুগ কি সংঘাতমুক্ত ছিল? আমরা বরং যুদ্ধবিগ্রহের কার্যকারণ খুঁজিতে স্মরণ করিতে পারি ফরাসি লেখক ভিক্টর হুগোর উক্তিটি; তিনি বলিয়াছেন, 'শান্তি সভ্যতার গুণ, যুদ্ধ তাহার অপরাধ।'

শনিবার, ২৮ জুন ২০২৫, ১:৪৬ পিএম

মুহুরী রক্ষায় বালুখেকোদের রুখতে হবে

ত বছরের বন্যা ব্যতিক্রম হলেও প্রায় এই ভাবেই সময়ে-অসময়ে মুহুরী ভাসিয়ে দেয়, তলিয়ে দেয় ফেনীর মানুষকে। ফেলে চরম ভোগান্তিতে। আবার মহলবিশেষকে লাভবানও করে। ছোট-বড় প্রতিটি বন্যায় প্রচুর পলি জন্মে। নদীর এ পলি-বালি তাদের জন্য আশীর্বাদ। ভোগে হাজার-লাখ মানুষ, আর নদী থেকে অবৈধভাবে দিনে-রাতে সমানে বালি তুলে লাখপতি-কোটিপতি হয় কিছু মানুষ।

শনিবার, ২৮ জুন ২০২৫, ১:৩৮ পিএম

মাদকমুক্ত সমাজ কীভাবে গড়ে উঠতে পারে

মানবধর্ম ও সমাজ ব্যবস্থার দৃষ্টিতে নেশা জাতীয় দ্রব্য উৎপাদন ক্রয়-বিক্রয় ও সেবন গর্হিত কাজ হিসেবে পরিগণিত হলেও এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ন্যায়-নীতি বিসর্জন দিয়ে এসব উৎপাদন ও পাচারের মাধ্যমে আয় করছে প্রভূত অর্থ। আর এর খেসারত দিতে হচ্ছে দেশবাসীকে।

শনিবার, ২৮ জুন ২০২৫, ১২:১৬ পিএম

ওপরে হইচই ভিতরে কী

কিন্তু কোন রকম? ব্যর্থ, নাকি অকার্যকর? না, কোনোটাই নয়, বরঞ্চ বলতে হবে, এই রাষ্ট্রের ভূমিকা শত্রুতার। শত্রুতা করছে সে জনগণের স্বার্থের সঙ্গে। শত্রুতার ওই কাজে এই রাষ্ট্র সম্পূর্ণ সফল এবং অত্যন্ত দক্ষ। হ্যাঁ, এমনটা তার করার কথা ছিল না। জনগণই এই রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, শাসকশ্রেণির স্বার্থ দেখার জন্য নয়, জনগণের স্বার্থ দেখভাল করার জন্যই।

শনিবার, ২৮ জুন ২০২৫, ১০:৩৮ এএম

ইরান-ইসরায়েল যুদ্ধ চীন কেন দূরে বসে দেখেছে

বর্তমানে বৈরিতা কিছুটা স্তিমিত হলেও ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার বড় ধরনের আশঙ্কাও রয়েছে। সেটা ঘটলে যুক্তরাষ্ট্র আবারও ইসরায়েলের পক্ষে লড়াইয়ে নামতে বাধ্য হতে পারে। আর চীন যদি ইরানকে (যেমনটা তারা পাকিস্তানকে করেছে) যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ ব্যবস্থাপনার প্রযুক্তি দিয়ে সহায়তা করে, তাহলে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে চলে যাবে।

শনিবার, ২৮ জুন ২০২৫, ১০:৩৩ এএম