ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ
স্বস্তির বিষয়, জুলাই অভ্যুত্থানে হতাহতের ঘটনার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা মনে করি, এ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হওয়া এবং এক্ষেত্রে আন্তর্জাতিক মান বজায় রাখা প্রয়োজন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, ‘বিচারের জন্য যতটুকু সময়ের প্রয়োজন, সেই গতিতেই বিচার এগোচ্ছে। এটাকে দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করা এবং পাশাপাশি ন্যায়বিচারের সব স্ট্যান্ডার্ড মেইনটেইন করা-এ দুটোকে মেইনটেইন করে আমরা চলছি।’ কাজেই আমরা আশা করছি, বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কোনো কারণ ঘটবে না। দেশে গণতন্ত্রের স্বার্থে, মানবতার স্বার্থে, সর্বোপরি আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে আবু সাঈদসহ জুলাই অভ্যুত্থানের সব হতাহতের ঘটনার সুষ্ঠু ও ন্যায়বিচার নিশ্চিত হবে, এটাই কাম্য।
