অনুসন্ধান

সংখ্যানুপাতিক নির্বাচনে আওয়ামী লীগ ফেরার শঙ্কা যেখানে

এ দাবির পক্ষে তাদের যুক্তি হচ্ছে, ভবিষ্যতে যেকোনো দলের কর্তৃত্ববাদী হওয়া ঠেকানো, সংখ্যালঘু দলের সরকার গঠন ঠেকানো, সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করা।

সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১০:০৩ এএম

জুলাই গণ-অভ্যুত্থান: কোথায় ব্যর্থ, কোথায় সফল

৫ আগস্ট শেখ হাসিনার পতনকে বিপ্লব বলে সংজ্ঞায়িত করার চেষ্টা ব্যর্থ হওয়া। এমনকি যাঁরা এই চেষ্টা করেছেন, তাঁরাও সরে এসেছেন এই চেষ্টা থেকে; তাঁদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষগুলোকেও এখন ‘গণ-অভ্যুত্থান’ শব্দটি ব্যবহার করতে দেখছি। এমনকি স্বয়ং প্রধান উপদেষ্টা শুরুর দিকে জাতির উদ্দেশে প্রদত্ত ভাষণে ‘বিপ্লব’ শব্দটি ব্যবহার করলেও পরবর্তী সময়ে ব্যবহার করেছেন ‘গণ-অভ্যুত্থান’ শব্দটি। শেখ হাসিনার পতনের জন্য আমরা যা করেছি, সেটা বিপ্লব নাকি গণ-অভ্যুত্থান, এটা আমাদের চাওয়া-পাওয়ার হিসাব মেলানোর জন্য খুবই জরুরি। সেই প্রসঙ্গে আসব শেষের দিকে।

সোমবার, ০৭ জুলাই ২০২৫, ৯:৫৪ এএম

গবেষণায় বাংলাদেশ পিছিয়ে কেন?

গবেষণার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো অর্থ। উন্নত বিশ্ব তাদের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ থেকে ৩ শতাংশ পর্যন্ত গবেষণা ও উন্নয়ন খাতে ব্যয় করলেও, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যমতে, ২০২০-২১ অর্থবছরে এই খাতে আমাদের ব্যয় জিডিপির মাত্র ০.৩০ শতাংশ। আবার যেটুকু বরাদ্দ দেওয়া হয়, তার সিংহভাগই অবকাঠামো নির্মাণ এবং বেতন-ভাতায় খরচ হয়ে যায়। গবেষণার মূল সরঞ্জাম কেনা বা গবেষণাপত্র প্রকাশের জন্য অর্থায়নের সুযোগ খুবই সীমিত।

রোববার, ০৬ জুলাই ২০২৫, ৪:৪১ পিএম

ভিন্নমত দমন : বাংলাদেশের আদালত অবমাননা আইনের ঔপনিবেশিক ভিত

আদালতের প্রতি শ্রদ্ধা জোরপূর্বক কারাদণ্ড বা জরিমানার ভয় দেখিয়ে আদায় করার প্রবণতা কোনোভাবে কাম্য নয়।

রোববার, ০৬ জুলাই ২০২৫, ৪:৩৮ পিএম

কেন কথায় কথায় ভারতের দাদাগিরি?

অস্থায়ীভাবে তৈরি করা খিলক্ষেতের মন্দির সরিয়ে নেয়ার জন্য রেলওয়ে আগেই নোটিশ দিয়েছিল। কিন্তু এর বিপরীতে কিছু মিডিয়া এবং সামাজিক মাধ্যম শুরু করেছে পরিকল্পিত অপপ্রচার। বিশেষ করে ভারতের কিছু উগ্রপন্থী একাউন্ট থেকে ছড়ানো হচ্ছে ভুয়া ছবি, বিভ্রান্তিকর ভিডিও। সেগুলোতে বলা হচ্ছে- ‘হিন্দুদের উপর নির্যাতন’ এর গল্প।

রোববার, ০৬ জুলাই ২০২৫, ৩:১৩ পিএম

পবিত্র আশুরা অন্তরে ত্যাগের মহিমা লালন করতে হবে

মুয়াবিয়ার মৃত্যুর পর তাঁর ছেলে ইয়াজিদ অবৈধভাবে ক্ষমতা ধরে রাখার জন্য চুক্তির শর্ত ভঙ্গ করেন এবং এ জন্য ষড়যন্ত্র ও বলপ্রয়োগের পথ বেছে নেন। মহানবী (সা.)-এর আরেক দৌহিত্র হজরত ইমাম হাসান (রা.)-কে বিষপানে হত্যা করা হয়। আশুরার দিন ফোরাত নদীর তীরবর্তী কারবালার প্রান্তরে ইমাম হোসেন, তাঁর পরিবার ও বাহিনীকে অবরুদ্ধ করে রাখে ইয়াজিদ বাহিনী। কারবালার যুদ্ধ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত স্থায়ী হয়েছিল।

রোববার, ০৬ জুলাই ২০২৫, ৩:০৪ পিএম

মালয়েশিয়ায় বাংলাদেশি আটক জঙ্গি তৎপরতার অভিযোগের তদন্ত হোক

সেখানে অবস্থিত বাংলাদেশি শ্রমিকদের কেউ কেউ তাঁদের ভাষ্য অনুযায়ী জঙ্গি তৎপরতায় জড়িত থাকতে পারেন। কিন্তু বাংলাদেশে আইএসের সাংগঠনিক ভিত্তি থাকার দাবি সঠিক নয়। তারপরও বাংলাদেশ মালয়েশিয়ার অভিযোগকে উড়িয়ে না দিয়ে দেশে ফেরত আসা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের উদ্যোগ নিয়েছে। এর সঙ্গে দেশের ভেতরে কেউ থাকলে সেটাও বেরিয়ে আসবে। এর সঙ্গে কেবল বাংলাদেশের ভাবমূর্তির বিষয় জড়িত নয়, লাখ লাখ শ্রমিকের জীবিকার প্রশ্নও আছে। গেল শতকের শেষ দশক ও চলতি শতকের প্রথম দশকে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অনেক দেশে জঙ্গিবাদী তৎপরতা বেড়ে যায়, যার প্রভাব পড়ে বাংলাদেশেও।

রোববার, ০৬ জুলাই ২০২৫, ৩:০২ পিএম

ইরান-ইসরায়েল সংঘাত এরদোয়ানের কপাল খুলে দিতে পারে

ইরাক বা লেবাননের ওপর হামলার তুলনায় ইরানের ওপর হামলার ঘটনা তুরস্কে ভিন্নভাবে প্রতিক্রিয়া হয়। ইরানে হামলা চালিয়ে ইসরায়েল স্পষ্টভাবে প্রমাণ করেছে যে তাদের আসলে অন্য আরও উদ্দেশ্য রয়েছে, যেমন বৃহত্তর ইসরায়েল গঠন এবং আঞ্চলিক আধিপত্য বিস্তার; ফলে তুরস্কের নাগরিকেরা বিশ্বাস করতে শুরু করেছেন যে সেখানে তুরস্ক হতে পারে ইসরায়েলের পরবর্তী টার্গেট।

রোববার, ০৬ জুলাই ২০২৫, ১১:৪৮ এএম

দেশের সংরক্ষিত উদ্ভিদ কতটা সংরক্ষিত

উক্ত আইনের ৬ ধারা অনুযায়ী এসব প্রজাতির উদ্ভিদকে ইচ্ছাকৃতভাবে উঠানো, উপড়ানো, ধ্বংস বা সংগ্রহ করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ ধারা লঙ্ঘনে দণ্ডের বিধানও রাখা হয়েছে। বারবার এ অপরাধ করলে দণ্ড বাড়বে। কিন্তু এরূপ গর্হিত কাজ বা অপরাধের জন্য কেউ কখনো দণ্ড পেয়েছেন বলে শুনিনি। রংপুর আরডিআরএসের দেয়ালভরা যে লতাবটের আচ্ছাদন, তা ছেঁটে না রাখলে তার সৌন্দর্যহানি হয়। মালিরা তা নিয়মিত ছাঁটছেন, কিন্তু ওদের কেউ কখনো দণ্ড পেয়েছেন কি না জানি না। প্রশ্ন হলো, সাধারণ মানুষেরা কি এসব সংরক্ষিত প্রজাতির উদ্ভিদগুলো চেনেন যে তারা সেগুলো রক্ষায় সদা সতর্ক থাকবেন? এ আইন সম্পর্কে জানা তো পরের কথা।

রোববার, ০৬ জুলাই ২০২৫, ১০:৫২ এএম

আশুরা ও কারবালার শিক্ষা

এ সময় কুফার সার্বিক পরিস্থিতি অনুধাবনের জন্য তিনি তাঁর চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠান। তাঁদের থেকে আনুগত্যের শপথ নিতে বলেন। মুসলিম ইবনে আকিল কুফায় গেলে সেখানকার প্রায় ১২ হাজার বাসিন্দা তাঁর হাতে আনুগত্যের শপথ করেন। পাশাপাশি দ্রুতই যেন ইমাম হোসাইন (রা.) কুফায় আসেন— সে ব্যাপারে আবেদন করেন। তাঁদের আচরণ-আপ্যায়নে পরিস্থিতি ইতিবাচক মনে হয় মুসলিম ইবনে আকিলের। তিনি হজরত হোসাইনকে চিঠি লিখে সার্বিক পরিস্থিতি জানান। মুসলিমের চিঠি পেয়ে হোসাইন (রা.) কুফায় রওনা হন।

রোববার, ০৬ জুলাই ২০২৫, ১০:৪৮ এএম

সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তা কেন

জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় সব দল প্রায় একমত যে, একজন প্রধানমন্ত্রী জীবনে ১০ বছরের বেশি ওই পদে থাকতে পারবেন না। তবে বিএনপি বিষয়টিকে শর্তযুক্ত করতে চায় যে, সেক্ষেত্রে সংবিধানে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি বলে সংবিধানে কিছু না রাখা। তাদের মতে, এটা রাখা হলে নির্বাহী বিভাগের ক্ষমতা হ্রাস পাবে।

শনিবার, ০৫ জুলাই ২০২৫, ৩:০৬ পিএম

নির্বাচন নিয়ে সংশয় কেন

জুলাই ঘোষণাপত্র ও ‘জুলাই সনদ’ নিয়েও এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টিÑএনসিপি জানিয়ে দিয়েছে ৩৬ জুলাইয়ের মধ্যে রাষ্ট্রীয়ভাবে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ প্রকাশ করতে না পারলে অন্তর্বর্তী সরকারের হাতে আর জুলাই উদযাপনের কোনো নৈতিক বা সাংবিধানিক এখতিয়ার থাকবে না।

শনিবার, ০৫ জুলাই ২০২৫, ৩:০২ পিএম

ধর্মগুরুর মুখোশ ও বুটে পিষ্ট মানবতা

বাংলাদেশে যারা রাবাইয়ের মুরিদ আছেন। তারা প্রকাশ্যে ইসরাইলের সমর্থন করতে পারছেন না। কলিজা ছিঁড়ে যাচ্ছে। সেটা মেটাচ্ছেন ইরানের দোষ খুঁজে আর বিরোধিতা করে। আর একটা শ্রেণি ধর্মগুরুর ছদ্মবেশ ধারণ করে মুসলমানদের পথভ্রষ্ট ও বিভাজিত করে যাচ্ছে। এই সম্প্রদায় খুব ছোটখাটো বিষয় নিয়ে প্রোপাগান্ডা মেকানিজমের মাধ্যমে নিজ গোত্র, জাতি ও দেশের আওয়ামদের মধ্যে বিভাজনের বীজ বপন করছে। যার রেশ চলতে থাকে প্রজন্মের পর প্রজন্ম।

শনিবার, ০৫ জুলাই ২০২৫, ৩:০০ পিএম

আবারও কি সংস্কারের সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে

গত ২১ মে প্রথম আলোয় প্রকাশিত একটি নিবন্ধে আমি সুপারিশ করেছিলাম যে সংস্কারের বিষয়ে বিভিন্ন দলের সঙ্গে আলাদাভাবে ‘সাইলো পদ্ধতি’র আলোচনা প্রলম্বিত না করে সব রাজনৈতিক দলের অংশগ্রহণসম্পন্ন ‘উন্মুক্ত পদ্ধতি’র আলোচনা শুরু করা প্রয়োজন। এর দুটি সুফলের কথা উল্লেখ করা হয়েছিল।

শনিবার, ০৫ জুলাই ২০২৫, ১:১০ পিএম

নির্বাচনে পিআর পদ্ধতি

হঠাৎ করে নির্বাচনী ব্যবস্থার সংস্কারের আলোচনা বেশ জমেছে। মধ্য ও ছোট দলগুলোর বেশ টান আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন বা পিআর পদ্ধতির দিকে। জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি ও সিপিবি এ পদ্ধতির প্রতি প্রায় একাট্টা। এর বিরুদ্ধে শক্ত অবস্থান দেশের প্রধান দল বিএনপির। তারা চায় প্রচলিত সংসদীয় পদ্ধতিতেই নির্বাচন।

শনিবার, ০৫ জুলাই ২০২৫, ১২:০০ পিএম

প্রয়োজন শিক্ষাব্যবস্থার কাঠামোগত রূপান্তর

বর্তমান শিক্ষাব্যবস্থায় মুখস্থনির্ভরতা, সৃজনশীলতার অভাব এবং বাস্তব জীবনের সঙ্গে সংগতিহীন চাকরির ক্ষেত্রের কারণে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ কমে যাচ্ছে। অন্যদিকে সময় অনুপযোগী পাঠ্যসূচি, শিক্ষক-শিক্ষার্থীর সংখ্যার অনুপাতে অনেক কম শিক্ষক এবং শিক্ষকদের মানসম্পন্ন প্রশিক্ষণের অভাবে পুরো ব্যবস্থাটি আরও সংকটাপন্ন হয়ে পড়েছে।

শনিবার, ০৫ জুলাই ২০২৫, ১১:১৫ এএম

আমলাতন্ত্রের পরিবর্তন হয় না কেন

বাংলাদেশে ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসনের পতনের পর অন্তর্বর্তী সরকার সংস্কারকে অগ্রাধিকার দিয়েছে। জুলাই গণ–অভ্যুত্থানের কর্তৃত্ববাদবিরোধী অঙ্গীকার আশা দেখালেও বাস্তবে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগগুলো চ্যালেঞ্জের মুখে পড়েছে। এর সাম্প্রতিক উদাহরণ হচ্ছে ‘সরকারি চাকরি অধ্যাদেশ (সংশোধিত), ২০২৫’ নিয়ে সচিবালয় অবরোধ কর্মসূচি। বাংলাদেশে দুর্নীতিবিরোধী প্রচেষ্টা বারবার ব্যর্থ হয়েছে।

শনিবার, ০৫ জুলাই ২০২৫, ৯:১৫ এএম

প্রিন্ট সংস্করণট্রাইব্যুনালের প্রথম রায়

আদালত পর্যবেক্ষণে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোন কথোপকথনে, শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে হুমকি দেননি। জুলাই অভ্যুত্থানের ঘটনায় সারা দেশে যেসব মামলা হয়েছে-সেসব মামলার বাদী, তদন্ত কর্মকর্তা, ভিকটিম, সাক্ষী, প্রকারান্তরে সবাইকেই তিনি হত্যার হুমকি দিয়েছেন। জুলাই গণ-অভ্যুত্থানের সময় নিরস্ত্র, নিরীহ আন্দোলনকারীদের সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে রাষ্ট্রীয় সব বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বস্তুত গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী সব অপরাধের প্রধান পরিকল্পনাকারী, হুকুমদাতা ও সর্বোচ্চ নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা।

শনিবার, ০৫ জুলাই ২০২৫, ৯:০৯ এএম

বিএনপির জন্য পরীক্ষাটা কি কঠিন হয়ে যাচ্ছে

সেখানে জাতীয় ঐকমত্য কমিশন কোন বিষয়ে মোট কতগুলো সুপারিশ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য উপস্থাপন করেছে এবং তার মধ্যে বিএনপি কতটি সুপারিশের বিষয়ে সম্পূর্ণ এবং আংশিক ঐকমত্য পোষণ করেছে, তা সুনির্দিষ্ট করা হয়েছে। তাতে দেখা যায়, বিএনপি অধিকাংশ সুপারিশের সঙ্গেই একমত এবং আরও অনেকগুলোর বিষয়ে আংশিকভাবে একমত পোষণ করেছে।

শনিবার, ০৫ জুলাই ২০২৫, ৯:০০ এএম

ইরান-ইসরায়েল যুদ্ধ বিশ্বকে যে বার্তা দিল

এদিকে ইরানকেও অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে ইসরায়েলে আঘাত হানতে গিয়ে। ইরানের অনেক ড্রোন ও মিসাইল ইসরায়েলে পৌঁছার আগেই অকার্যকর হয়ে পড়ত। ইসরায়েলকে রক্ষার জন্য ইরাক, কাতার, জর্ডান সদা প্রস্তুত থাকত। এসব দেশে রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি। প্রতিটি ঘাঁটিতে রয়েছে রাডার ও নজরদারি স্টেশন এবং এয়ার ডিফেন্স সিস্টেম। ইরান মিসাইল হামলা করলে ইরাকের ঘাঁটি থেকে প্রতিহত করা হতো, ইরাক পার হলে কাতার থেকে, কাতার পার হলে জর্ডান থেকে প্রতিহত করা হতো। এতসব স্তর পার হয়েও অনেক মিসাইল ইসরায়েলে আঘাত হানত। এতসব প্রতিরক্ষা স্তর ভেদ করে ইরানের মিসাইল কীভাবে ইসরায়েলের এত বেশি ক্ষতি করতে পারল? ইসরায়েলের অবস্থা এমন হয়েছিল, দূর থেকে যেন আরেক গাজা বা লেবানন। মোট কথা, ইরানের মিসাইল সবাইকে তাক লাগিয়ে দেয়। অনেকেই প্রশ্ন করে, কেমন করে ইরান অত্যাধুনিক অস্ত্রের সক্ষমতা অর্জন করল? এ প্রশ্ন পাশ্চাত্যেরও।

শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ৩:৪০ পিএম