জনসংখ্যার বৈচিত্র্য বনাম বৈষম্য
১১ জুলাই ‘বিশ্ব জনসংখ্যা দিবস’। প্রতিবছর এই দিনে জনসংখ্যাবিষয়ক কোনো একটি কেন্দ্রীয় প্রতিপাদ্যকে সামনে রেখে বৈশ্বিক ও জাতীয় পর্যায়ে জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়। তবে এ আলোচনায় আমরা অনেক সময় সংখ্যার ঊর্ধ্বগতির বিশ্লেষণে আটকে যাই। হারিয়ে যায় জনসংখ্যার মধ্যে থাকা বৈচিত্র্য ও সেই বৈচিত্র্যের অভ্যন্তরে বিরাজমান বৈষম্যের বাস্তবতা।
