প্রকৌশলী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দ্বন্দ্ব
এই বিভাজনটি করা হয় মূলত ডিগ্রি ও সনদ অনুযায়ী। একজন প্রকৌশলী শিক্ষাগত যোগ্যতায় স্নাতক (ব্যাচেলরস ইন ইঞ্জিনিয়ারিং)। এই একাডেমিক ডিগ্রি দিয়ে চাকরি পাওয়া যায়, তবে আইনত পেশাগত কাজ করতে চাইলে প্রফেশনাল ইঞ্জিনিয়ার (পিই) বা চার্টার্ড ইঞ্জিনিয়ার হিসেবে লাইসেন্স অর্জন করতে হয়। তাদের কাজের পরিধি হলো ডিজাইন, নকশা প্রণয়ন, নকশা বিশ্লেষণ, নকশা অনুমোদন, প্রযুক্তি উন্নয়ন, প্রযুক্তি উদ্ভাবন প্রভৃতি। আইনগতভাবে তারা ডিজাইন ও নকশায় অনুমোদনসূচক স্বাক্ষর করতে পারেন। কাজের কারিগরি দিকের সার্বিক দেখভালের দায়িত্ব তাদের।
