জুলাই সনদ : আপত্তি-বিপত্তি
ঘোষণার অপেক্ষায় থাকা জুলাই সনদ নিয়ে আপত্তি ও বিপত্তি দেখা দিয়েছে। স্পষ্টত তিনটি দফায় আপত্তি আছে বিএনপির। এগুলো হচ্ছে- দুই, তিন ও চার নম্বর দফা। সনদের চূড়ান্ত খসড়ায় বেশ কিছু অসামঞ্জস্য দেখা দিয়েছে। বিএনপির সর্বশেষ নীতিনির্ধারণী সভায় এসব বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে মতামত দেয়ার জন্য একটি কমিটি গঠিত হয়েছে। তারা জুলাই সনদের চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে ঐকমত্য কমিশনকে জানাবে।
