অনুসন্ধান

হঠাৎ উলটো রথে যাত্রা : ভোল পালটানোর রহস্য কী?

স্পষ্টতই বোঝা যাচ্ছে, তারা আওয়ামী লীগের পুনর্বাসন চান এবং সগৌরবে শেখ হাসিনার প্রত্যাবর্তনেও তাদের আপত্তি নেই। তারা অবশ্য কৌশলগত কারণে শেখ হাসিনার প্রত্যাবর্তনের পক্ষে সরাসরি কথা বলেন না, তারা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতে চান।

শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ২:৫৬ পিএম

বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতির কেমন সংস্কার প্রয়োজন

গণ–অভ্যুত্থানের পর এক বছর কেটে গেছে। ঢাকাসহ দেশের কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত ক্যাম্পাসে রাজনৈতিক চর্চা, রাজনৈতিক সংস্কৃতি ও রাজনৈতিক পরিবেশের সংস্কার নিয়ে কোনো প্রকার কার্যকর তৎপরতা দেখায়নি। এ ক্ষেত্রে অনেকেই প্রশ্ন তুলতে পারেন, ক্যাম্পাস কি রাজনীতি করার জায়গা, নাকি পড়াশোনা করার জায়গা? এর উত্তর হলো, দুটিই।

শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ২:২৬ পিএম

সাক্ষাৎকারে নাহিদ ইসলাম ফ্যাসিস্ট কাঠামো বিলোপ হয়তো দ্বিতীয় গণঅভ্যুত্থানের প্রয়োজন হবে

আমরা যে ধরনের নিরপেক্ষ দেশপ্রেমিক মানুষ চাইছি, সে ধরনের মানুষ খুঁজে বের করা এবং তাদের সঙ্গে যোগাযোগ তৈরি করতেও সময় লাগছে। আবার যারা রাজপথে আছেন তাদের সঙ্গেও যোগাযোগ আছে। প্রথম থেকেই আমাদের কথা ছিল রাজপথেও আমাদের শক্তি থাকবে, আবার সরকারের ভেতরেও থাকবে।

শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ২:০৬ পিএম

আইনগত সহায়তা আইনের সংশোধনী

এসব বিষয় বিবেচনা করে, আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ প্রণয়ন করা হয়েছে। এই অধ্যাদেশে দেশের যেকোনো নাগরিককে আইনি তথ্য ও পরামর্শ সেবা প্রদান, মামলার আগে ও পরে মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তিসহ অবসরপ্রাপ্ত জেলা জজ এবং মধ্যস্থতা বিষয়ে অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত আইনজীবীদের মধ্য থেকে স্পেশাল মিডিয়েটর নিয়োগের বিধান যুক্ত করা হয়েছে।

শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ১:৫৭ পিএম

গাজার মানুষের কণ্ঠস্বর ছিলেন শহীদ সাংবাদিক আনাস

চিঠিতে আনাস লিখেছেন, ‘এটি আমার শেষ ‘উইল’ ও আমার শেষ বার্তা। যদি আমার এই কথাগুলো আপনাদের কাছে পৌঁছায়, তবে জানবেন ইসরাইল আমাকে হত্যা এবং আমার কণ্ঠস্বর স্তব্ধ করতে সফল হয়েছে। আল্লাহ জানেন, যেদিন থেকে আমি জীবন শুরু করেছি, জাবালিয়া শরণার্থীশিবিরের গলিপথ ও মহল্লায়, সেদিন থেকেই আমি আমার জনগণের পাশে দাঁড়াতে এবং তাদের কণ্ঠস্বর হতে সর্বশক্তি নিয়োগ করেছি।’

শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ১:২০ পিএম

বাংলাদেশের ফুড টেকনোলজির নতুন দিগন্ত

বাংলাদেশ এখন জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় খাদ্যব্যবস্থাকে বৈপ্লবিকভাবে রূপান্তর করছে। ফুড টেকনোলজি-একটি বৈজ্ঞানিক প্রয়োগ-এই রূপান্তরের মূল চালিকাশক্তি, যা খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও নিরাপত্তার নতুন মাত্রা যোগ করছে।

শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ১২:২৯ পিএম

অপশক্তির বিষবাষ্প

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দলগুলোর মধ্যে কিছু রাজনৈতিক কৌশল কিংবা মতপার্থক্য থাকতে পারে; কিন্তু এ বিভেদ প্রকট হলে তা দেশের ভবিষ্যতের জন্য আশঙ্কার বিষয় বৈকি। ভুলে গেলে চলবে না, গত বছরের জুলাই অভ্যুত্থানের লক্ষ্য শুধু ফ্যাসিস্ট রেজিমের পতনই ছিল না, দেশকে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনাও ছিল অন্যতম উদ্দেশ্য।

শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ১২:০৮ পিএম

মার্কিন তৎপরতায় সন্দেহ-অবিশ্বাস

এরই সর্বশেষ নিদর্শন হিসেবে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত (ভারপ্রাপ্ত) ট্রেসি অ্যান জ্যাকবসনের বাসায় গিয়ে তার সাথে বৈঠকের বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। ইতিপূর্বে বিএনপি, জামায়াত, এনসিপিসহ কয়েকটি রাজনৈতিক দলের সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক হয়েছে।

শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ১১:৫৯ এএম

এই ‘জুলাই ঘোষণাপত্র’ লইয়া আমরা কী করিব

ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে নাগরিক ঐক্য, গণসংহতি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টিও। অন্যদিকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের হতাশা প্রকাশ করে বলেছেন, ঘোষণাপত্রে জুলাই বিপ্লবের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি।

শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ১০:৫৮ এএম

ইউক্রেনের জন্য বোমা হামলার চেয়েও যেটা বড় হুমকি

আমেরিকার প্রেসিডেন্টের কাছে এই বৈঠক ব্যক্তিগত মর্যাদার ব্যাপার। তিনি আগে ঘোষণা করেছিলেন, ক্ষমতায় ফিরেই কয়েক দিনের মধ্যে যুদ্ধ থামিয়ে দেবেন। কিন্তু সাত মাস কেটে গেলেও যুদ্ধ চলমান। এটি তাঁর নিজের ভাবমূর্তিতে (তিনি যেহেতু নিজেকে অসাধারণ মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরতে ভালোবাসেন) আঘাত করেছে।

শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ১০:৫৫ এএম

সংবাদমাধ্যমের দায়বদ্ধতা ঢালাও অভিযোগও কণ্ঠরোধের চেষ্টা

গণ-অভ্যুত্থানের এক বছর পর সংবাদমাধ্যম যখন সরকার ও বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বের দুর্বলতা ও অসংগতির খবর প্রকাশ করছে, তখনই তাদের বিরুদ্ধে মহলবিশেষের ঢালাও অভিযোগ আমাদের উদ্বিগ্ন করে। সংশ্লিষ্টদের এটাও জানানো দরকার যে কেবল জুলাই অভ্যুত্থান নয়, আওয়ামী লীগ সরকারের প্রায় পুরো মেয়াদেই অনেক সম্পাদক-সাংবাদিক মামলা-হামলার শিকার হয়েছেন, সত্য প্রকাশের দায়ে অনেককে জেল খাটতে হয়েছে। আবার সাংবাদিকদের একাংশ ক্ষমতাসীনদের অন্যায্য কাজকে সমর্থন করেছেন, সেটাও অসত্য নয়।

শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ১০:১৭ এএম

রাষ্ট্রচিন্তার পুনর্জাগরণ

‘ডিজিটাল বাংলাদেশ’ এক যুগে ধরে ফ্যাসিস্ট রাষ্ট্রযন্ত্রের প্রধান ন্যারেটিভ হয়ে উঠেছিল, যা পরে নতুন ব্র্যান্ডিংয়ে রূপ নেয়—‘স্মার্ট বাংলাদেশ’ নামে। একে উন্নয়নের প্রতীক, গণসেবা বর্ধনের পদ্ধতি এবং নাগরিক ক্ষমতায়নের মাধ্যম হিসেবে উপস্থাপন করা হয়েছে। বলা হয়েছে, ডিজিটাল কানেকটিভিটি মানেই প্রগতি, মোবাইল ব্যাংকিং মানেই অর্থনৈতিক অন্তর্ভুক্তি, সিসি ক্যামেরা মানেই নিরাপত্তা আর জাতীয় তথ্যভাণ্ডার মানেই প্রশাসনিক স্বচ্ছতা।

বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৫:২৪ পিএম

ফ্যাসিবাদী মানসিকতা

ফ্যাসিবাদের ক্ষেত্রভূমি জার্মানি। নাজিবাদের উৎস ইতালিতে। দুটো শব্দ যেহেতু একই রাজনৈতিক তাৎপর্য ধারণ করে, সে জন্য বাংলাদেশের মানুষ দুটোকে একই তাৎপর্যে ব্যাখ্যা করে। এই নিবন্ধে এবং অন্যত্র—‘যাহাই নাজিবাদ, তাহাই ফ্যাসিবাদ’, এরূপ সাধারণ অর্থে ব্যবহার করব।

বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৫:২১ পিএম

আরপিও সংশোধন ইসির সিদ্ধান্ত ইতিবাচক

ইসির চূড়ান্ত প্রস্তাবে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় ‘সেনা, নৌ ও বিমানবাহিনী’ যুক্ত করা হয়েছে। আইনে এটি যুক্ত হলে তিন বাহিনীকে নির্বাচনী দায়িত্ব দিতে আলাদা কোনো আদেশের প্রয়োজন হবে না। প্রস্তাবে সশস্ত্র বাহিনীর সদস্যরাও পুলিশের মতো ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবেন এবং বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা পাবেন। এ ছাড়া ইভিএমে ভোট না করারও সিদ্ধান্ত নিয়েছে ইসি।

বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩:১৬ পিএম

এবার নির্বাচন বানচালের জন্য আওয়ামী লীগ ও ভারতের নতুন প্ল্যান

নির্বাচনের সময় ঘোষণার সাথে সাথে ড. ইউনূস দেশের সমস্ত ভোটারকে উৎসবের সাথে ভোট কেন্দ্রে যাওয়ার আহবান জানিয়েছেন। একইসঙ্গে তিনি একটি হুঁশিয়ারিও উচ্চারণ করেছেন। ঐ হুঁশিয়ারিতে তিনি বলেন, আপনারা প্রত্যেকেই অবগত আছেন, একটা গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য উন্মুখ হয়ে আছে। তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশের বাইরে বসে এবং ভেতরে থেকে নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩:১১ পিএম

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারে শান্তিমিশন পাঠানোর উদ্যোগ

এ লক্ষ্যে প্রথমেই মিয়ানমারে বিবদমান গ্রুপগুলোর মধ্যে শান্তি ও সমঝোতা প্রতিষ্ঠা, গৃহযুদ্ধে বাস্তুচ্যুত ও ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পুর্নবাসনের দিকে বিশেষ নজর দেয়ার কথা বলা হয়েছে। আসিয়ানের নেতৃত্বে থাকা মালয়েশিয়ার তরফে এমন উদ্যোগ সংকট নিরসনে নতুন প্রত্যাশার আলো হয়ে দেখা দিয়েছে। ড. ইউনূসের সাথে আনোয়ার ইবরাহিমের বন্ধুত্ব দুই দেশের কৌশলগত সম্পর্কন্নোয়ন ও রাজনৈতিক-অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তার প্রশ্নে এক যুগান্তকারি অবস্থানে উন্নীত হতে চলেছে ।

বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩:০৭ পিএম

বাংলাদেশের রাজনীতিতে কেন মক্কেলতন্ত্রের জন্ম হয়

৫০ বছরের বেশি সময় ধরে এ দেশ রাজনৈতিকভাবে স্থিতিশীল হতে পারেনি। এ পরিস্থিতিকে কেউ কেউ ‘বাংলাদেশ প্যারাডক্স’ হিসেবে আখ্যায়িত করেছেন। ২০২০ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের হ্যারি ব্লেয়ার ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল জার্নালে ‘বাংলাদেশ প্যারাডক্স’ নামে দীর্ঘ নিবন্ধও লিখেছেন।

বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ১:৪০ পিএম

রাজনৈতিক কর্মসূচি শিক্ষাপ্রতিষ্ঠান কেন বন্ধ করতে হবে

চার ইউনিয়নের বিএনপির সম্মেলনের জন্য মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান বন্ধ রাখা হয়। বক্সগঞ্জ ইউনিয়ন বিএনপি সম্মেলনের জন্য একই আঙিনায় থাকা তিনটি প্রতিষ্ঠান বক্সগঞ্জ উচ্চবিদ্যালয়, বক্সগঞ্জ আলিম মাদ্রাসা ও বক্সগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ছিল।

বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ১:৩৬ পিএম

শেষ হাসি কে হাসবেন, মোদি নাকি ট্রাম্প

এখন আলাপ-আলোচনা চলছে, সত্যি সত্যি যদি এই হারে ভারতের রপ্তানির ওপর শুল্ক আরোপ করা হয়, তাহলে অর্থনীতিতে বড় রকমের চাপ পড়বে। সবচেয়ে বড় চাপ আসবে কৃষি খাতে। রাজনীতিতেও তার প্রভাব অনিবার্য। এমনকি মোদির গদি নিয়েও টান পড়তে পারে।

বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ১:৩২ পিএম

জুলাই অভ্যুত্থান আমরা কি আবার প্রতারিত হলাম

সেই লক্ষ্যে অন্তর্বর্তী সরকার প্রশাসন ও রাজনীতিতে সংস্কারের উদ্যোগ গ্রহণ করতে ছয়টি কমিশন গঠন করে: নির্বাচনব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন, জনপ্রশাসন ও সংবিধান সংস্কার কমিশন। এই কমিশনগুলো ইতিমধ্যে তাদের রিপোর্ট জমা দিয়েছে, যার পরিমাণ প্রায় সাত হাজার পৃষ্ঠা।

বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৯:০৫ এএম