অনুসন্ধান

প্রশ্নমুক্ত নির্বাচন: দায়িত্ব সবার

নির্বাচন প্রশ্নে আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত প্রাসঙ্গিক। আর আইনশৃঙ্খলা বাহিনী বলতে মানুষ আগে চেনে পুলিশকে। তারপর সেনা, র‍্যাব, বিজিবি, আনসার। বাস্তবতা হচ্ছে এখনো ট্রমা কাটেনি পুলিশের। গেল সরকার আমলে নানা ক্রিয়াকর্মে পুলিশকে কেবল জনতার প্রতিপক্ষও বানিয়ে দেওয়া হয়েছে। ক্ষোভের ঐ জায়গা থেকে পুলিশ এখনো ঘুরে দাঁড়াতে পারেনি।

বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ২:৪৯ পিএম

বুদ্ধি, দক্ষতা ও হেদায়েত : অন্তরালের শক্তি, বহির্জগতের রূপ

বুদ্ধি হচ্ছে মানুষ ও প্রাণীর এক সহজাত অদৃশ্য ক্ষমতা, যেখানে ঘটে চিন্তা ও সমাধানমূলক নানা ক্ষমতার সমাবেশ। এর প্রয়োগের মাধ্যমে সমস্যা ও সঙ্কটময় পরিস্থিতি থেকে উত্তরণ নিশ্চিত হয় এবং জীবনকে এগিয়ে নেয়ার জরুরি শিক্ষার ধারাবাহিকতা জারি থাকে। যার ফলে জীবনের নানা জটিলতা ও বিরূপ পরিস্থিতির সাথে অভিযোজনের দক্ষতা তৈরি হয়। বুদ্ধি মানুষের আত্মপরিচয়ের গভীরতম স্তরগুলোর সাথে যুক্ত এক সত্তাগত শক্তি।

বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ২:২৪ পিএম

বিচারে বিলম্ব : দেওয়ানি কার্যবিধি (সংশোধন) প্রসঙ্গে

জমিজমা-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে দেওয়ানি কার্যবিধি একটি গুরুত্বপূর্ণ আইন। দেশে বিদ্যমান দেওয়ানি কার্যবিধি আইনটি শত বছরের পুরনো। ব্রিটিশ ঔপনিবেশিক যুগে প্রণীত আইনটি বাংলাদেশের দেওয়ানি মামলার মূল আইন। একই সাথে পদ্ধতিগত আইন হিসেবেও বিবেচিত হয়। দেওয়ানি কার্যবিধি প্রণীত হয়েছিল ১৯০৮ সালে। সে হিসাবে আইনটির বয়স ১১৬ বছর।

বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১:১২ পিএম

বিভাজিত আসাম ও জাতিগত দাঙ্গা

আসাম উত্তর-পূর্ব ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য। আসামের অধিবাসী বা ভাষাকে অসমিয়া বা অহমিয়া নামে ডাকা হয়। আসামের এক-তৃতীয়াংশ অধিবাসী বাঙালি। ব্রিটিশ শাসনামলে বিশেষ করে ১৮৫০-৬০ সালে ব্রিটিশরা বিভিন্ন রাজ্য থেকে, এর মধ্যে উড়িষ্যা ও বিহার থেকে প্রচুর শ্রমিক চা-চাষের উদ্দেশ্যে আসামে নিয়ে আসে। তারা বংশপরম্পরায় বর্তমানে আসামের স্থায়ী অধিবাসী হিসেবে পরিগণিত।

বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১:০৯ পিএম

মিয়ানমারে এরপর ক্ষমতায় বসবে কে?

নেপিদোর জেনারেলরা আশা করছেন, এই নির্বাচন তাঁদের সেই বৈধতা এনে দেবে, যা ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকার উৎখাত করে হারিয়েছিলেন।

বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১:০৩ পিএম

তিনি পুলিশ কর্মকর্তা নাকি ‘লাটবাহাদুর’

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম একটি স্লোগান ছিল—দেশটা কারও বাপের নয়। কিন্তু এত বড় একটা রক্তাক্ত গণ–অভ্যুত্থানের পরও যে দেশটাকে অনেকে এখনো নিজের ‘বাপের’ মনে করেন, সেটিই আমরা দেখতে পাচ্ছি।

বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১০:২৬ এএম

ফিলিস্তিন নিয়ে সৌদি আরব এবার সাহস দেখাবে কি

গত সপ্তাহে নেতানিয়াহুকে এবং নিজেকেও যুদ্ধাপরাধী নয়, বরং যুদ্ধনায়ক হিসেবে আখ্যা দিয়ে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে মতবিরোধ আরও স্পষ্ট করে তুলেছেন। একই সঙ্গে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের আলাস্কা সফরের সময় তাঁকে ‘লালগালিচা’ সংবর্ধনা জানিয়ে তাঁর সঙ্গে যথেষ্ট সদয় আচরণ করেছেন।

বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১০:১৮ এএম

জুলাই ঘোষণাপত্র প্রত্যাশা ও প্রাপ্তি

জুলাই ঘোষণাপত্রে বহুদলীয় রাজনৈতিক কাঠামো ও জাতীয় ঐক্য গঠনের কথা বলা হলেও এতে কার্যকর রাজনৈতিক রূপরেখার স্পষ্ট অভাব লক্ষ করা যায়। এতে স্বল্প কিছু মানুষের আবেগপ্রবণ আকাঙ্ক্ষার প্রকাশ দেখা যায়, কিন্তু রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোর বাস্তবভিত্তিক রূপায়ণের দিকটি উপেক্ষিত হয়েছে।

সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ৩:১১ পিএম

গাজায় ইসরাইলি ‘হলোকাস্ট’ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা

গাজায় গণহত্যার অভিযোগ অস্বীকার করার পাশাপাশি ইসরাইল সম্পর্কে মার্কিন প্রেসিডেন্টদের সম্পর্কে এই দাবিটি প্রায়ই করে ইসরাইল, যা মোটেও সত্য নয়।

সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ৩:১০ পিএম

মনোদৈহিক আধিপত্যবাদ এবং সাংস্কৃতিক হীনম্মন্যতা

নানা বালখিল্য যুক্তির প্রেক্ষাপটে ঘটেছে তাত্ত্বিক অনুরণন, স্মৃতি তর্পণের নামান্তে হয়েছে নির্লজ্জ সাংস্কৃতিক দাসত্বের নতুন বয়ান উৎপাদন আর মনোজাগতিক দুর্বৃত্তায়নের পথে দৃশ্যপটে হাজির হয়েছে নিত্যনতুন নানা কুশীলব।

সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ৩:০৮ পিএম

সত্য প্রতিষ্ঠায় লড়াকু সুখরঞ্জন বালী

শেখ হাসিনা আমলে হাজারো গুমের ঘটনা ঘটেছে। এর মধ্যে সুখরঞ্জন বালীর ঘটনাটি ছিল ব্যতিক্রম। অন্য ঘটনাগুলোর প্রত্যক্ষদর্শী তেমন নেই। থাকলেও প্রকাশ করেননি তখন ভয়ে। কিন্তু সুখরঞ্জন বালীর ঘটনাটি ছিল দিবালোকে, প্রকাশ্যে শত প্রত্যক্ষদর্শীর সামনে। তাকে উঠিয়ে নেওয়া হয় খোদ সুপ্রিম কোর্ট এরিয়া বাউন্ডারির ভেতর থেকে। ট্রাইব্যুনালে প্রবেশপথেই রুখে দেওয়া হয়েছিল আইনজীবীর গাড়ি।

সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ৩:০৬ পিএম

নির্বাচনি ট্রেনের ‘টেস্ট রান’ ডাকসু নির্বাচন!

একসময় দ্বিতীয় পার্লামেন্টের খ্যাতি পাওয়া ডাকসু নির্বাচন এরই মধ্যে মূলধারার সংবাদপত্র, তাদের মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম ও সোশ্যাল মিডিয়ার বড় অংশ দখল করে নিয়েছে। টিভি টকশোতে ‘ডাকসু’র প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জমজমাট বিতর্কের আয়োজন করা হচ্ছে। দর্শকরাও ভবিষ্যৎ রাজনীতির কর্ণধারদের মেধা ও চিন্তার পরিধি বিচার-বিশ্লেষণ করছেন গভীর নিবেশে। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ডাকসু নির্বাচনের উত্তাপ মধ্য সেপ্টেম্বর কিংবা তার পরও থাকতে পারে।

সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ১:৫৯ পিএম

বাংলাদেশের সমুদ্র শিক্ষাব্যবস্থার সংকট

একটা দেশের ইতিহাসে কিছু কিছু সময় আসে, যখন দেশের প্রধান প্রতিষ্ঠানগুলো ব্যর্থ হতে থাকে। এই প্রতিষ্ঠানগুলো বড় বড় লক্ষ্য নিয়ে গড়ে তোলা হয়েছিল। এখন তারা পথ হারিয়েছে। সমুদ্র শিক্ষার ক্ষেত্রেও বাংলাদেশ এ সমস্যায় পড়েছে।

সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ১:৩৯ পিএম

রোহিঙ্গা সংকট নিরসনে জটিলতা কাটছে না কেন

২০২২ সাল থেকে প্রতিবছর ২৫ আগস্ট দিনটি বাংলাদেশে ‘রোহিঙ্গা গণহত্যা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। ২০১৭ সালের এই দিনে মিয়ানমারের সশস্ত্র বাহিনী হত্যাকাণ্ড, ধর্ষণসহ ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও সম্পদ লুটের মাধ্যমে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্বিচার আক্রমণ শুরু করে।

সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ১২:৫৬ পিএম

ফিলিস্তিন রাষ্ট্রের ধারণা তোলাটা নাটক ছাড়া কিছু নয়

এর পর থেকে কানাডা, অস্ট্রেলিয়া ও কয়েকটি আরব দেশ এ দাবিকে সমর্থন করেছে। যুক্তরাজ্যও বলেছে, যদি ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি না হয়, তবে তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। এ উদ্যোগকে অনেকেই গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে স্বাগত জানালেও বাস্তবে প্রায় ২২ লাখ মানুষ যখন ইসরায়েলের পরিকল্পিত অনাহারের মুখোমুখি, তখন ফিলিস্তিন রাষ্ট্রের ধারণা তোলাটা আসলে নিছক রাজনৈতিক নাটক ছাড়া আর কিছু নয়।

সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ১২:১৫ পিএম

জবাবদিহিহীন বরাদ্দ বিআইজিএম কি আমলাদের পুনর্বাসনকেন্দ্র

বিআইজিএম মূলত অবসরপ্রাপ্ত আমলাদের একটি ‘পুনর্বাসনকেন্দ্রে’ পরিণত হয়েছে। যাঁরা একসময় সরকারের অংশ ছিলেন, তাঁরাই এখন সরকারি অর্থ নিয়ে সরকারের কাছেই জবাবদিহি এড়িয়ে যাচ্ছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বারবার চিঠি দিয়েও কোন আইন বা নীতিমালার ভিত্তিতে এ প্রতিষ্ঠান এত বিপুল অর্থ পাচ্ছে, তার স্পষ্ট জবাব মেলেনি।

সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ১১:৩৪ এএম

দুর্লভ খনিজের কূটনীতি : চীনের আধিপত্য রুখে দিচ্ছে ভারত?

সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর ভারত সফরে বেইজিং ভারতের বিরল খনিজের চাহিদা পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন। এ ঘোষণা এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন সাংহাই সহযোগিতা সংস্থা সম্মেলনে (৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর) ঠিক আগে, আর এ বছরের শেষ দিকে কোয়াড শীর্ষ সম্মেলনের আয়োজনের প্রাক্কালে।

সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ১১:২৯ এএম

শ্বেতাঙ্গ অভিবাসীর সংখ্যা বাড়াচ্ছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা দপ্তরের শরণার্থী পুনর্বাসন অফিসের তথ্য অনুযায়ী, আগামী অর্থবছরে ৪০ হাজার শরণার্থীকে যুক্তরাষ্ট্রে আসার সুযোগ দেবে ট্রাম্প প্রশাসন। তাদের মধ্যে ৩০ হাজারই দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ, যাদের মধ্যে প্রায় ১০০ জন এরই মধ্যে যুক্তরাষ্ট্রে এসে পৌঁছেছেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স গত সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে।

রোববার, ২৪ আগস্ট ২০২৫, ৪:১২ পিএম

বাংলাদেশে লিবারেল ভণ্ডামি এবং গণতান্ত্রিক রাষ্ট্র সংস্কারের চ্যালেঞ্জ

কিন্তু এখানেই বিতর্ক নতুন দিকে মোড় নেয়। সাহারা চৌধুরীর একটি অনলাইন মেনিফেস্টোতে পাশ্চাত্যের জঙ্গি গোষ্ঠীগুলোর আদলে সন্ত্রাসবাদকে তার রাজনৈতিক মতাদর্শ হিসেবে ঘোষণা করা হলেও, কয়েকজন শিক্ষক, গবেষক, লেখক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার ১৬২ জন নাগরিক একটি বিবৃতিতে হত্যার হুমকি দাতাকে সমর্থন করেন।

রোববার, ২৪ আগস্ট ২০২৫, ৪:১০ পিএম

বালু লুটের মহোৎসব

এখনো রাতের আঁধারে নদীতে ইজারাবহির্ভূত স্টিলবডির নৌকা দিয়ে নিয়মিত চলছে বালু লুট। জানা যায়, স্থানীয় প্রভাবশালীরা শ্যালো ও পরিবেশবিধ্বংসী বোমা মেশিন ব্যবহার করে অবাধে বালু উত্তোলন করার ফলে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, আশ্রয়ণ প্রকল্প, বসতবাড়ি, ফসলি জমি এবং রাস্তাঘাটসহ বহু গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়েছে। নদীর পাড় ভেঙে যাচ্ছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং সরকার হারাচ্ছে বিপুল অঙ্কের রাজস্ব।

রোববার, ২৪ আগস্ট ২০২৫, ৪:০১ পিএম