অনুসন্ধান

সিন্ডিকেটের দৌরাত্ম্য : নবজাতকের করুণ মৃত্যু

পরবর্তীতে এটিই তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। কিছুদূর যাওয়ার পরই সিন্ডিকেটের সদস্যরা তাদের অ্যাম্বুলেন্স আটকে দেয়। দীর্ঘ বাকবিত-ার পরও তারা গাড়ি ছাড়তে রাজি হয়নি। ফলে নবজাতকটি অকালে প্রাণ হারায়। পৃথিবীতে আগমনের পর মুহূর্তেই যে জীবন তার পরিবারে আনন্দ বয়ে আনতে পারত, সেটি ধ্বংস হয়ে গেল কিছু নির্মম মানুষের লোভে ও অমানবিক আচরণের কারণে।

শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ৯:৩৪ এএম

নির্বাচনের রোডম্যাপ রাজনৈতিক দলগুলোর ঐকমত্য জরুরি

নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংসদ নির্বাচন আয়োজনের এটি আরেক ধাপ অগ্রগতি। অনেক দিন ধরেই বিভিন্ন মহল থেকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানানো হয়েছিল। আমরা ইসির এ ঘোষণাকে স্বাগত জানাই। এ ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ নির্বাচনের পথে যাত্রা শুরু করল।

শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ৯:২৪ এএম

নেতানিয়াহু যেভাবে ইসরায়েলকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন

সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই নিরীহ মানুষ মারার অজুহাত আর হতে পারে না। তিনি আরও যোগ করেন, ‘আমাদের এমন পদক্ষেপ নিতে হবে, যা নেতানিয়াহুকে সংঘাত থামাতে বাধ্য করবে।’ তাঁর মতে, ‘সে পদক্ষেপগুলো ইসরায়েলের বিরুদ্ধে নয়; বরং নিজেদের জনগণকে এমন এক সরকার থেকে রক্ষা করার উপায়, যে সরকার ভালোমন্দ বিবেচনার বোধ ও মানবিকতা হারিয়ে ফেলেছে।’

শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ৯:২১ এএম

ডাকসু নির্বাচন ও ছাত্ররাজনীতি

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আদলে একটি আবাসিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠা এই শিক্ষালয় ‘প্রাচ্যের অক্সফোর্ড’ নামে খ্যাতি লাভ করে। শুরুতে কলা, বিজ্ঞান ও আইন অনুষদ, ১২টি বিভাগ এবং তিনটি আবাসিক হল (ঢাকা হল, জগন্নাথ হল ও সলিমুল্লাহ মুসলিম হল) নিয়ে এর পথচলা শুরু হয়েছিল।

বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ৩:৫৩ পিএম

ট্রাম্পের শুল্কনীতি ও দক্ষিণ এশিয়ায় নতুন ভূরাজনৈতিক বাস্তবতা

যুক্তরাষ্ট্রের ‘এশিয়া পিভট’ কৌশল, যা ওবামা প্রশাসন ২০১১ সালে রিব্যালান্স টু এশিয়া হিসেবে ঘোষণা করেছিল, যা ভারতের জন্য ছিল একধরনের কৌশলগত আশীর্বাদ। সেই নীতির অন্তর্গত ‘কোয়াড’ জোট (যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া ও জাপান) চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় একটি নিরাপত্তা বলয়ের তীর হিসেবে গড়ে তোলার চেষ্টা করে।

বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ৩:৪৪ পিএম

ভারত থেকে বাংলাভাষী বিতাড়নের পরিণতি

অন্যদিকে ভারত থেকে বাংলাভাষী ও অনুপ্রবেশকারী তাড়ানো হলে, ‘ভারত থেকে সবার আগে হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত’ বলে মন্তব্য করেছেন হায়দরাবাদের সংসদ সদস্য ও মিমের প্রধান জনপ্রিয় নেতা আসাদুদ্দিন ওয়েইসি। এ দুটি বিশেষ মন্তব্য এখন বিরাট আলোচনার বিষয়। এগুলো মানুষের মনে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ৩:৩৩ পিএম

‘কালো জুলাই’ এবং বিএনপির ভোট কৌশল

হাসিনা পালিয়ে যাওয়ার এক বছরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দিল্লি ও কলকাতা থেকে গণঅভ্যুত্থানের বিরুদ্ধে ছড়ানো বয়ানের পক্ষে দেশের ভেতর থেকে সুর উঠছে। গণমাধ্যম ও সুশীল সমাজের মধ্যে থাকা আওয়ামী অনুরক্তদের সঙ্গে বিভিন্ন দলের মধ্যে থাকা সফ্‌ট আওয়ামীপন্থিরা একই সুরে কথা বলছেন। এর মধ্যে বিএনপির ভেতরে থাকা গুপ্ত আওয়ামী লীগাররা আর মুখোশ পরে থাকতে পারছেন না।

বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ৩:২৯ পিএম

অদ্ভুত এক বিপর্যয় নেমে এসেছে ঢাকায়

চলাফেরার ক্ষেত্রে আমাদের এই প্রিয় নগরী প্রায় অযোগ্য হয়ে পড়েছে। একদিকে ফুটপাতে হকারদের রাজত্ব এবং অন্যদিকে রাজপথে অটোরিকশা, মোটরসাইকেল, বেবিট্যাক্সি, কাভার্ডভ্যান, যাত্রীবাহী বাসসহ নানা যানবাহনের বেপরোয়া চলাচল প্রতি মুহূর্তেই জীবনের ঝুঁকি তৈরি করে। তীব্র গতিতে ছুটে আসা অটোরিকশার দাপটে রাস্তা পারাপার প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ২:৪৩ পিএম

ফিলিস্তিনিরা শোক নয় ন্যায়বিচার চায়

এদিকে তাঁর শোক পালনকারীদের শোক গর্ব ও দোষারোপের মধ্যে হতভম্ব হয়ে পড়েছিল। কেননা, তাঁকেই দোষারোপ করা হয়েছিল। হত্যাকারী ইসরায়েলের ওপর নয়; হত্যার অনুমতি দেওয়া বিশ্বনেতৃত্বকেও নয়, বরং আন্তর্জাতিক আইনের আওতামুক্ত একটি দেশে সাংবাদিকতার বিপজ্জনক পথ বেছে নেওয়া আমনার সিদ্ধান্তে ওপর দোষারোপের অঙ্গুলি নির্দেশিত হলো। অবশেষে এ শোক ম্লান হয়ে পড়ল।

বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১:৪৩ পিএম

রাইট টার্ন বাংলাদেশপন্থি হওয়ার উপায়

২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ভারতের নিঃশর্ত সমর্থন নিয়ে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনাসহ তাঁর প্রভাবশালী মন্ত্রীদের দেশত্যাগ শুধু তাদের ব্যর্থতা নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক দেউলিয়াত্বের নগ্ন প্রকাশ।

বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১২:৪৪ পিএম

শক্ত বন্ধন বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক

ঢাকা অখণ্ড পাকিস্তান ভাঙার জন্য দায়ী সহিংস অস্থিতিশীলতার জন্য ক্ষমা প্রার্থনা এবং ক্ষতিপূরণের দাবির ওপর জোর দিচ্ছে। অন্যদিকে ইসলামাবাদ মনে করে, এই প্রশ্নগুলোর ইতোমধ্যে নিষ্পত্তি হয়েছে। শেখ হাসিনা সরকার ১৯৭১ সালের যুদ্ধকে পাকিস্তানের প্রতি তার বৈরী মনোভাব এবং ভারতের সঙ্গে উষ্ণ সম্পর্ককে ন্যায্যতা দেওয়ার জন্য ব্যবহার করেছিল। কিন্তু তার পর থেকেই বাংলাদেশে পরিবর্তন আসতে থাকে।

বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১২:২৮ পিএম

ট্রাম্পের শুল্কে ভারতের অর্থনীতি কতটা ঝুঁকিতে

ট্রাম্পের এ ঘোষণা বৈশ্বিক বাণিজ্যব্যবস্থার জন্য আরেকটি বড় ধাক্কা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ভালো সম্পর্ক থেকেও সরে আসার ইঙ্গিত।

বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১১:৩২ এএম

ট্রাম্পের শুল্কে ভারতের অর্থনীতি কতটা ঝুঁকিতে

ট্রাম্পের এ ঘোষণা বৈশ্বিক বাণিজ্যব্যবস্থার জন্য আরেকটি বড় ধাক্কা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ভালো সম্পর্ক থেকেও সরে আসার ইঙ্গিত। ভারতের অর্থনীতি এত দিন বিশ্ববাজারের সঙ্গে গভীরভাবে যুক্ত থেকে যে সুবিধা ভোগ করে এসেছে, নতুন শুল্কের কারণে তা কিছুটা চাপের মুখে পড়তে পারে। এর চেয়েও বড় ঝুঁকি হলো, ভারতের দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনায় এর প্রভাব পড়ার আশঙ্কা আছে।

বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১১:০৬ এএম

চট্টগ্রাম বন্দরে মাশুল বৃদ্ধি : অযৌক্তিক উদ্যোগ থেকে সরে আসতে হবে

দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের ৯২ শতাংশই হয়ে থাকে চট্টগ্রাম বন্দর দিয়ে। এ বন্দর দিয়ে যেসব পণ্য আমদানি হয়, তার মধ্যে উল্লেখযোগ্য-খাদ্যশস্য, সার, জ্বালানি তেল, ভোজ্যতেল, সিমেন্ট, কয়লা, চিনি, লবণ প্রভৃতি। আর রপ্তানি করা হয় তৈরি পোশাক, পাট, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, চা, হিমায়িত পণ্য প্রভৃতি।

বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১০:৫০ এএম

ট্রাম্প ও নেতানিয়াহু মূলত ‘জেনোসাইড পুরস্কারের’ যোগ্য

কিন্তু তিনি তা করেননি। যুদ্ধ থামাতে ফোন করা তো দূরে থাক, ট্রাম্প ইসরায়েলের যুদ্ধযন্ত্রকে নিয়মিতভাবে অর্থ, অস্ত্র ও মদদ দিয়ে যাচ্ছেন, যেন গাজায় কোনো কিছু ঘটেনি। আর তিনি এতেই মোহাচ্ছন্ন হয়ে আছেন। গত সপ্তাহে তিনি বরং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একজন ‘সমর নায়ক’ বলে অভিহিত করেন। একই সঙ্গে নিজেও এই সন্দেহজনক সম্মানের ভাগীদার হওয়ার গৌরব ছাড়তে চাননি। তাই ‘আমার তো মনে হয় আমিও তাই’ বলে দাবি করেছেন।

বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ৯:০৬ এএম

সরকারের ভেতরে সরকার কখন তৈরি হয়

বাংলাদেশে ক্ষমতার কেন্দ্রে ছোট একটি গোষ্ঠীর প্রভাব বহুবার দেখা গেছে। বিএনপি আমলে ‘হাওয়া ভবন’ ছিল এর প্রতীকী উদাহরণ। যদিও সেটি আনুষ্ঠানিক সরকারি কার্যালয় ছিল না। অভিযোগ ছিল, সেখান থেকেই অনেক বড় সিদ্ধান্ত আসত।

বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ৮:১৯ এএম

পিআর বনাম চেতনার লড়াই

দলটিতে একধরনের বিস্ময়কর বিবর্তন আমরা অত্যন্ত আগ্রহের সঙ্গে লক্ষ করছি। চেয়ারপারসনের উপদেষ্টা পদাধিকারী ফজলুর রহমানের মতো ভারতীয় হেজেমনিক মতাদর্শের এজেন্ট, রাজনীতিবিদ বিএনপির রাজনৈতিক আদর্শ স্খলনের দৃশ্যমান এক ক্ষুদ্র উপসর্গ বলেই আমার ধারণা। মূল ব্যাধি সম্ভবত অদৃশ্য ক্যানসারের মতো আরো গভীরে ছড়িয়েছে। যাকগে, মূল প্রসঙ্গে আসি।

বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ৩:৩২ পিএম

মতদ্বৈধতার সীমা-পরিসীমা

রাজনৈতিক স্বাধীনতার কথা বিবেচনা করে কেউ কেউ এই ছাত্র গণঅভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা বলে অবহিত করেছেন। বিগত আওয়ামী আমলে নাগরিকদের মৌলিক স্বাধীনতা অস্বীকার করা হয়েছিল। রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো একে একে বিপর্যস্ত হয়েছিল।

বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ৩:২৮ পিএম

বুদ্ধিজীবীর দায় ও বিকারগ্রস্ততার রাজনীতি

তিনি গত এক বছরে (বিশেষত জুলাই-অগস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থানকে) কেন্দ্র করে যত প্রাণহানি ঘটেছে, তার দায় পুরোপুরি চাপিয়েছেন জামায়াত, এনসিপি ও ড. ইউনূসের ওপর।

বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ৩:১৪ পিএম

দক্ষিণ এশিয়ায় নতুন সমীকরণ

ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের শুল্কযুদ্ধে ওলট-পালট হয়ে গেছে ঢাকা ঘিরে দেশে ও বিদেশে বিভিন্ন মহলের অনেক নীলনকশা। যেখানে কিছুদিন আগেও আশঙ্কা করা হয়েছিল পোশাক খাতে বড় ধরনের ধস নামার, সেখানে রাতারাতি তা বাংলাদেশের জন্য বড় মাত্রার আশীর্বাদের কারণ হয়ে দাঁড়িয়েছে, যা ছিল অনেকের চিন্তার বাইরে।

বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ৩:১১ পিএম