বাংলাদেশের রাষ্ট্রীয় ডেটাবেসগুলো কতটা সুরক্ষিত?
তথ্য সুরক্ষার দৃষ্টিকোণ থেকে একটি ডেটাবেসের কিছু শক্তিশালী বৈশিষ্ট্য থাকে, যাতে তথ্যের গোপনীয়তা, অখণ্ডতা এবং প্রাপ্যতা বজায় থাকে। তথ্য সুরক্ষার জন্য যে নিরাপত্তা বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, এর মধ্যে ‘অ্যাক্সেস নিয়ন্ত্রণ নীতিমালা’ ও ‘ডেটা নিরীক্ষণ ও পর্যবেক্ষণ নীতিমালা’ আমাদের দেশের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
