ছাত্র-জনতার আন্দোলন: উত্তাল ৩৬ দিন
কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে ছাত্রসমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে ছাত্রনেতারা ৪ জুলাইয়ের মধ্যে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
