কারো পকেটের হয়ে সেনাবাহিনী আর কাজ করবে না
এখন প্রত্যেক ঘরেই সেনাবাহিনীর সদস্য আছেন। সুতরাং সেনাবাহিনী দেশের আলাদা কিছু নয়। বরং বেসামরিক বাহিনীর সঙ্গে আমাদের পার্থক্য হলো আমরা তাদের তুলনায় কম বয়সে অবসরে যাই।
এখন প্রত্যেক ঘরেই সেনাবাহিনীর সদস্য আছেন। সুতরাং সেনাবাহিনী দেশের আলাদা কিছু নয়। বরং বেসামরিক বাহিনীর সঙ্গে আমাদের পার্থক্য হলো আমরা তাদের তুলনায় কম বয়সে অবসরে যাই।
বিনিয়োগ সম্মেলন ২০২৫ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা সরকারের উচ্চপর্যায় থেকে শুরু করে নীতিনির্ধারক ও দেশী-বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।
আধিপত্য ধরে রাখাকে কেন্দ্র করে উপজেলার সাদেকপুর ইউনিয়নের কর্তাবাড়ি ও সরকারবাড়ির মধ্যে বিরোধ চলছে ৫৬ বছর ধরে। এই বিরোধে দুই পক্ষের ১৪ জন নিহত হয়েছেন। মামলা হয়েছে শতাধিক। এতে গ্রামের শান্তি বিনষ্ট হচ্ছে। একের পর এক প্রজন্ম জন্ম নিচ্ছে এবং বেড়ে উঠছে এমন পরিস্থিতির মধ্যে। এই টানা বিরোধ শিশুর বেড়ে ওঠায় মানসিকভাবে কতটা প্রভাব ফেলে, তা বলার অপেক্ষা রাখে না।
পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ এলাকা। তবে এ এলাকার মানুষ কাক্সিক্ষত শান্তি ও সমৃদ্ধি থেকে বঞ্চিত। এর পেছনে রয়েছে দেশী-বিদেশী চক্রান্ত ও ষড়যন্ত্র। ১২ এপ্রিল মুদ্রিত একটি জাতীয় দৈনিকের প্রধান শিরোনাম হলো-
পয়লা বৈশাখ শুধু বাংলা নববর্ষের সূচনার দিন নয়, বরং এটি বাঙালির অসাম্প্রদায়িক একটি উৎসবের দিন। এই দিনটি ধর্মবর্ণ-নির্বিশেষে সব মানুষের অংশগ্রহণে উদ্যাপিত হয়ে আসছে। এর কেন্দ্রীয় আকর্ষণ হিসেবে উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজিত ‘মঙ্গল শোভাযাত্রা’। আশির দশকে শুরু হওয়া এই শোভাযাত্রা আজ জাতীয় পরিচয়ের এক জীবন্ত প্রতীক। ২০১৬ সালে ইউনেসকো একে অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়, যা আন্তর্জাতিক অঙ্গনেও আমাদের সাংস্কৃতিক মর্যাদার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো সম্প্রতি সব ডিগ্রি প্রদানকারী প্রোগ্রামের জন্য বৈশ্বিকভাবে স্বীকৃত আউটকাম-বেজড এডুকেশন (ওবিই) পদ্ধতি গ্রহণ করেছে।
শেখ হাসিনার দুঃশাসনের জন্য অনেকেই বর্তমান সংবিধানকে দায়ী করেছেন। আবার কেউ ঢালাওভাবে ১৯৭২ সালের মূল সংবিধানকে দায়ী করে চলেছেন। কিন্তু আমরা ভুলে যাচ্ছি, সংবিধান তো একা একা কার্যকর হয় না—রাজনীতিবিদ এবং অন্য অংশীজনেরাই প্রয়োগ করেন; কখনো সঠিকভাবে, কখনো ব্যক্তিগত, পারিবারিক এবং দলীয় সুবিধার জন্য।
শেষ পর্যন্ত বিষয়টির একটি হিল্লে হলো। সরকারের উচ্চতর পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে যে না, বিলম্বিত করা হবে না।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর থেকেই ধারণা করা হচ্ছিল পাল্টাপাল্টি শুল্ক আরোপের পলিসিতে যাবেন তিনি। যথারীতি সেদিকেই এগোচ্ছেন রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত এ প্রেসিডেন্ট।
আজ ২৬ মার্চ। বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতার ৫৪টি বছর পার হয়ে গেলেও বাংলাদেশের মানুষ এখনো স্বাধীনতার প্রকৃত স্বাদ আস্বাদন করতে পারেনি। যে স্বপ্ন, যে চাওয়া আর যে আকাক্সক্ষা নিয়ে।
অন্তর্বর্তী সরকার গঠিত গণমাধ্যম সংস্কার কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। শনিবার দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বিবিসি খ্যাত সাংবাদিক কামাল আহমেদের নেতৃত্বে গঠিত কমিশন তাদের প্রতিবেদন হস্তান্তর করে।
আজ মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু হয় এবং ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়। এই স্বাধীনতার জন্য ৩০ লাখ মানুষ জীবন দিয়েছেন। অসংখ্য মা-বোন নির্যাতনের শিকার হয়েছেন।
Hello
‘দাঙ্গা’ বাংলাভাষার একটি শব্দ, তবে এটি কোনো সাধারণ শব্দ নয়। এ শব্দের একটি চিত্র আছেÑ যাতে স্পষ্ট হয়ে ওঠে হত্যা, ধ্বংস, ধর্ষণ ও উগ্রতার যাবতীয় পাশবিক কর্মকাণ্ড। এমন কাণ্ডের জন্য বিখ্যাত হয়ে আছে আমাদের প্রতিবেশী দেশ ভারত।
অবশেষে বহুল প্রচারিত ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো। শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ঢাকার সবচেয়ে সুপরিসর রাজপথ মানিক মিয়া এ্যাভিনিউতে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নতুন রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ অবশেষে বহুল প্রচারিত ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো।
প্রথম বারের মত রাষ্ট্রীয় মর্যাদায় ‘জাতীয় শহীদ সেনা দিবস’ পালন উপলক্ষে ২৫ ফেব্রুয়ারিতে রাওয়া কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের দেয়া বক্তব্য নিয়ে দেশে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সেনাপ্রধান তাঁর বক্তব্যে যে সতর্ক বার্তা দিয়েছেন তা কাদের উদ্দেশ্যে দিয়েছেন স্পষ্ট না হলেও দেশের রাজনৈতিক দলগুলোর সাম্প্রতিক বিতন্ডা এবং বিভক্তির কথা স্মরণ রেখে বলা যায়, তা দেশের রাজনৈতিক দল, সরকার এবং সব অংশীজনদের উদ্দেশ্যেই বর্তায়। তবে দেশের চলমান বাস্তবতায় সেনা প্রধানও দায় এড়াতে পারেননা। বিশেষত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, নিরাপত্তাহীনতা এবং বিশৃঙ্খলা নিরসনে মেজিস্ট্রেসি পাওয়ারসহ সেনাবাহিনী মোতায়েন সত্ত্বেও পরিস্থিতির অবনতিতে সেনাবাহিনীর ভূমিকা ও আন্তরিকতা নিয়ে জনমনে এক ধরণের সংশয় সৃষ্টি হতেই পারে। এহেন বাস্তবতায় রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে বিভক্তি ও দলাদলি পরিস্থিতির আরো অবনতি ঘটাতে পারে। সেনাপ্রধানের বক্তব্যে এ বিষয়টি বিশেষ গুরুত্বসহকারে উঠে এসেছে। তার এই সতর্ক বার্তা যথার্থ। তবে তার বক্তব্যের ভাব-ভঙ্গিম সম্বোধন ও শারিরি ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কেউ কেউ মিশ্র প্রতিক্রিয়াও জানিয়েছেন। পিলখানা হত্যাকান্ড নিয়ে সেনাপ্রধান এই হত্যাকান্ডের জন্য সাবেক বিডিআর সদস্যদেরই দায়ী করেছেন। এটুকু বলাই যথেষ্ট নয়। এই হত্যাকান্ডের সাথে প্রতিবেশি দেশের ষড়যন্ত্র, তৎকালীন সরকারের মন্ত্রী-এমপিসহ প্রধানমন্ত্রীর সংশ্লিষ্টতার যে সব অভিযোগ গত ১৫ বছর ধরে এসেছে তা’ অমূলক বা ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়ার সুযোগ নেই। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অর্ন্তবর্তী সরকারের গঠিত স্বাধীন তদন্ত কমিশনগুলোর মধ্যে পিলখানা হত্যাকান্ড তদন্ত কমিশন অন্যতম গুরুত্ব বহন করছে। দেশের মানুষ আশা করে, পিলখানা হত্যাকান্ডে কারা জড়িত, কারা সহযোগী, বাইরের কোনো শক্তি জড়িত কিনা, তা খুঁজে বের করার দায়িত্ব তদন্ত কমিশনের। এমতাবস্থায় সেনাপ্রধানের বক্তব্য স্বাধীন তদন্ত কমিশনের কাজে প্রভাব সৃষ্টি করবে কিনা, কেউ কেউ এমন কথাও বলছেন।
২৩ ফেব্রুয়ারির জার্মান নির্বাচনে খ্রিষ্টান ডেমোক্র্যাটস (সিডিইউ/সিএসইউ) জয়লাভ করেছে। ২৮.৫ শতাংশ ভোট পেয়ে জার্মানির সম্ভাব্য চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ সোশ্যাল ডেমোক্রেটিক এসপিডির সঙ্গে জোট চাইবেন বলে নিশ্চিত করেছেন। যদিও গত নির্বাচনে জয়লাভকারী এসপিডি ভোট পেয়েছে মাত্র ১৬.৪ শতাংশ; তারাই সিডিইউ নেতা ফ্রেডরিখ মার্জের জন্য একমাত্র বিশ্বাসযোগ্য জোটসঙ্গী হিসেবে আবির্ভূত। মার্জের প্রথম কাজের মধ্যে একটি হলো তাঁর সাহসী বিবৃতি, যেখানে তিনি বলেছেন, তাঁর প্রথম অগ্রাধিকার‘যত তাড়াতাড়ি সম্ভব ইউরোপকে শক্তিশালী করা, যাতে ধাপে ধাপে আমরা সত্যিই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে স্বাধীনতা অর্জন করতে পারি।’
ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের ধারাবাহিকতায় একটি নতুন রাজনৈতিক দলের গড়ে ওঠা নিয়ে সবখানে ব্যাপক আগ্রহ ও কৌতূহল লক্ষ করা যাচ্ছে। দুই প্রধান দলের বাইরে সত্যিকার অর্থে বড় রাজনৈতিক দল আত্মপ্রকাশের চেষ্টা এবারই প্রথম—সম্প্রতি এক সেমিনারে প্রখ্যাত চিন্তক রেহমান সোবহান এমন মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, এ ঘটনা অত্যন্ত ইতিবাচক। কারণ, দলটির নেতৃত্বে থাকবেন গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে অর্গানিকভাবে উঠে আসা তরুণ নেতৃত্ব।
ঘটনার সময় জানা না গেলেও পরবর্তীতে বিভিন্ন সাক্ষাৎকার ও প্রত্যক্ষদর্শীর মাধ্যমে জানা যায় যে, কিছু অফিসারকে বিদ্রোহের সাথে সাথে হত্যা করা হলেও বেশিরভাগ অফিসারকে হত্যা ও তাদের পরিবারবর্গকে নির্যাতন ও নিপীড়ন এবং সম্পদ লুণ্ঠন করা হয় ২৫ এবং ২৬ ফেব্রুয়ারি দিনভর।
প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতির আন্তঃসংযোগের বিষয়টি আবার আলোচনায় উঠে এসেছে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া কোনো দেশ কার্যকর পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করতে পারে না। ইতিহাস আমাদের এই শিক্ষা দেয়। তাই থিংকট্যাংকগুলোর এ নিয়ে গবেষণা করা এবং সরকারকে পরামর্শ দেয়া উচিত, যাতে সামগ্রিকভাবে জাতি হিসেবে আমরা উন্নত হতে পারি এবং প্রতিরক্ষা, পানিসম্পদ ও নিরাপত্তাসহ সব ক্ষেত্রে সমৃদ্ধি অর্জন করতে পারি। তিনি ‘ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ’ (এফএসডিএস) নামে গবেষণাধর্মী নতুন একটি ইনস্টিটিউটের আত্মপ্রকাশের অনুষ্ঠানে এই মন্তব্য করেন। অনুষ্ঠানে সেনাপ্রধান আরো বলেন, গত কয়েক দশকে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবে, আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথে জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। এ জন্য সুশাসন, অর্থনৈতিক সমৃদ্ধি ও জাতীয় স্থিতিশীলতা অর্জনে সঠিক গবেষণাভিত্তিক নীতিমালা প্রণয়ন অপরিহার্য। আমরা এ কাজে সর্বাত্মক সহায়তা দেবো যাতে এটি দেশের ভবিষ্যৎ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারে।
রাজনৈতিক দল,
এত দিন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে দাবি করে আসছেন, বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। পুলিশের বরাতে ডেইলি স্টার-এর প্রতিবেদনে ২০২০ থেকে ২০২৫ সালের জানুয়ারি মাসের অপরাধের তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরেছে।