জুলাই

ঐক্য-অনৈক্যের ‘জুলাই’ : যা করণীয়

চব্বিশের জুলাই ছিল ঐক্যের, বছর না ঘুরতে ২৫ জুলাইয়ে অনৈক্যের দামামা বেজে উঠল। ফ্যাসিবাদবিরোধী জুলাই ঐক্যের অংশীজনরা ক্রেডিটবাজি ও একে-অপরকে হেয় প্রতিপন্ন করতে ব্যস্ত। কার অবদান কতটুকু জাতির কাছে তা জাহির করাই যেন তাদের মূল লক্ষ্য! অথচ জুলাই যোদ্ধাদের চিকিৎসা, পুনর্বাসন ও জুলাই শহীদদের হত্যার বিচার নিয়ে তারা কার্যকর পদক্ষেপ থেকে বহুদূরে। রক্তাক্ত অভ্যুত্থানের তরুণরা নিজ নিজ প্ল্যাটফর্ম ও কর্মসূচি নিয়ে ব্যস্ত।

বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ৯:১১ এএম

কত কী হয়েছে লেখা দেয়ালে দেয়ালে…

গলির মোড়, শহরের ব্যস্ত রাজপথ, নিভৃত গ্রামের মাটির রাস্তা, এমনকি পাহাড়ি জনপদ কিংবা নদীবিধৌত চর—সব জায়গার দেয়ালই তখন কথা বলছিল। আর এই কথাগুলো বলা হচ্ছিল রঙে, তুলিতে ও স্প্রে ক্যানের আওয়াজে। এক অভূতপূর্ব গণআন্দোলনের আবহে বাংলাদেশের মানুষ যে গ্রাফিতির জন্ম দিয়েছিল, তা কেবল পরিমাণে নয়, ব্যঞ্জনায়ও অতুলনীয়। বিশ্ব ইতিহাসে এমন দৃষ্টান্ত দুর্লভ, যেখানে আন্দোলনের ভাষা হয়ে উঠেছে দেয়ালের চিত্র, আর রঙিন রেখার মাঝে উচ্চারিত হয়েছে অবদমন ভাঙার স্লোগান।

রোববার, ২৭ জুলাই ২০২৫, ২:৪৫ পিএম