বাণিজ্য বাংলাদেশ-জাপান ইপিএ দ্রুত বাস্তবায়ন যে কারণে জরুরি
বস্তুত জাপান-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক ৫০ বছরের পথচলায় ইতোমধ্যে সুদৃঢ় ও প্রসারিত। গত পাঁচ দশকে বাংলাদেশকে ২৭ বিলিয়ন ডলারের বেশি উন্নয়ন সহযোগিতা দিয়েছে জাপান। এর মধ্যে প্রায় ২৪ দশমিক ৭২ বিলিয়ন ডলার এসেছে সরকারি উন্নয়ন সহায়তা হিসেবে।
