ভূমি অফিসে ঘুষের হাট
ভূমি অফিসের অনিয়ম, ঘুষের খবর নতুন নয়। কালের কণ্ঠে ‘ভূমি অফিসে ঘুষের মচ্ছব’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনেও সেই একই চিত্র। সরেজমিনে ঘুরে যতগুলো ঘটনা প্রতিবেদনে এসেছে, প্রতিটিতে ঘুষ, অনিয়ম আর সাধারণ ও প্রান্তিক মানুষের হয়রানির গল্প। ভূমি অফিসের ঘুষ বাণিজ্যের এই চিত্র কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।
