কৃত্রিম বুদ্ধিমত্তা নতুন দিগন্ত নাকি হুমকি?
কয়েক বছর আগেও আমরা হয়তো ভাবতে পারতাম না, একটি মেশিন মানুষের মতো কথা বলবে, সমস্যা সমাধান করবে বা সিদ্ধান্ত নেবে। কিন্তু আজ সেই কল্পনা বাস্তবে রূপ নিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এখন শুধু বৈজ্ঞানিক গবেষণার বিষয় নয়; এটি চিকিৎসা, শিক্ষা, কৃষি, ব্যবসা, পরিবহনসহ নানা খাতে ছড়িয়ে পড়েছে।
