ভূরাজনীতি চীনা অর্থনীতির লংমার্চ
আমরা গভীর অর্থনৈতিক ও ভূরাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। মুক্ত বাণিজ্যের বৈশ্বিক ব্যবস্থা ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হচ্ছে, যার জায়গা নিচ্ছে শুল্ক বাধা এবং দ্বিপক্ষীয় চুক্তির ওপর ক্রমবর্ধমান নির্ভরতা। একই সময়ে, যে যুগে দেশগুলো ক্রমবর্ধমান সম্পদের ওপর নির্ভর করে নাগরিকদের বার্ধক্য ও বেকারত্বের অনিশ্চয়তা থেকে রক্ষা করতে পারত, সেই যুগ শেষ হতে চলেছে। কারণ উচ্চতর প্রতিরক্ষা ব্যয়ের প্রয়োজনীয়তা সরকারগুলোকে সম্পদ বরাদ্দের বিষয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করছে।
